ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৬০)
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
সেটাই হচ্ছে إِحْسَانًا ইহসানের অনেক অর্থ। একটা সন্তানের যত প্রকার শরাফত আছে, ভদ্রতা আছে, সাধ্য সামর্থ, সচ্ছলতা, আক্বল-বুদ্ধি, ইলিম-কালাম, ছমঝ সব দিয়ে পিতা-মাতা উনাদের প্রতি ইহসান, খিদমত করতে হবে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا
যদি উনাদের মধ্যে দু’জন অথবা দু’জনের একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা বয়সে পৌঁছে যান
فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا
তাহলে কি করতে হবে? কখনও তাদের কোন কাজে উহ্ বল না। এটা দুই দিকে। উফ্ বলবে না, ধমক দিও না। আবার এমন কাজ করো না যে, তোমাদের পিতা-মাতা উহ্ বলেন। আর এমন কাজ করো না যে, পিতা-মাতা তোমাদেরকে ধমক দেন। অর্থাৎ অসন্তুষ্ট হন। এমন কোন কাজ করবে না, এটা দুই দিকে অর্থ। উফ্ বলার সুযোগ দিও না, তুমি বল না। তুমি ধমকের স্বরে কথা বলবে না। আর তুমি এমন কোন কাজ করো না পিতা-মাতা অসন্তুষ্ট হন, তোমাকে ধমক দেন।
وَقُل لَّهُمَا
কথা বলো, কেমনভাবে?
قَوْلًا كَرِيمًا
কারীম শব্দ এর অর্থ, রিযকুন কারীম। জান্নাতের রিযিককে বলা হয় রিযকুন কারীম। সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, শরাফত সম্পন্ন, আদব সম্পন্ন, মহব্বত সম্পন্ন যে কথা সেটাই হচ্ছে ক্বওলান কারীমা। কোন ক্রটি থাকতে পারবে না। যতটুকু সম্ভব আদব, শরাফত, মহব্বত, নিছবত, কুরবত সব খিদমত দিয়ে যে কথা বলা হয় সেটা হচ্ছে ক্বওলান কারীমা। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন সাধারণ মাতা-পিতার জন্য ক্বওলান কারীমা।
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ
এবং তোমার হাতগুলি বিছিয়ে দাও। দয়ার হাত বিছায়ে কি করে। অর্থাৎ তুমি অত্যন্ত আদবের সাথে, শরাফতের সাথে, মহব্বতের সাথে, দয়ার সাথে, ইহসানের সাথে তোমার যত সাধ্য সামর্থ আছে পুরাটা দিয়ে তুমি খিদমত মুবারকের আঞ্জাম দাও। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম! এবং তোমার জন্য ফরযে আইন হচ্ছে-
وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا.
তুমি দোয়া করো প্রতি ওয়াক্তে ওয়াক্তে, প্রতি সময় দোয়া করবে। কি দোয়া করবে? যে, হে বারে ইলাহী! দয়া করুন আমার পিতা-মাতাকে যেমন উনারা আমার প্রতি ছোটবেলায় দয়া করেছেন, ঠিক তদ্রুপ দয়া করুন। যদি জীবিত থেকে থাকেন তাহলে উনাদের প্রতি ইহসান করুন, নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, আল্লাহওয়ালা আল্লাহওয়ালী হিসাবে রাখুন, সে হিসাবে যেন ইন্তেকাল করতে পারেন। আর যদি ইন্তেকাল করে থাকেন তাহলে জান্নাত দান করুন, সার্বিক সুস্থতা অর্থাৎ কবরে, হাশরে, নশরে, মীযানে যা প্রয়োজন নিয়ামত তা দান করুন। ইত্যাদি। এখানে আবার একটা শর্ত রয়ে গেছে। এখানে বলা হয়, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পিতা-মাতাকে রুবুবিয়্যাতের হিস্সা দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! রুবুবিয়্যাতের হিসসা একটা দেয়া হয়েছে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মানুষকে লালন-পালন করেন, খাওয়ান, পরান পিতা-মাতাও তদ্রুপ। এখন পিতা-মাতার যতটুকু সাধ্য-সামর্থ থাকে, আক্বল বুদ্ধি সে অনুযায়ি সন্তানের লালন-পালন, খাওয়া-পরার ব্যবস্থার কোশেশ করেন। তাহলে বিষয়টা ফিকির করতে হবে। এখন আমার বলার বিষয় সেটা হচ্ছে, এ বিষয়গুলি খুব ফিকিরের বিষয়। একজন সাধারণ পিতা-মাতার সাথে এই ব্যবহার করতে হয় সর্বোচ্চ তাহলে মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাথে কি করতে হবে। যে, উনারা চুলা-চুলি করেছেন। নাউযুবিল্লাহ! মারামারি করেছেন। নাউযুবিল্লাহ! ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ! তাহলে সে ঈমানদার থাকে কি করে। তার মাতা-পিতার প্রতি সৎ ব্যবহার না করলে সে ঈমানদার থাকতে পারে না তাহলে ওখানে থাকবে কি করে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












