ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৪২)
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
مَّا لَهُم بِهٖ مِنْ عِلْمٍ
এদের এ বিষয়ে কোন ইলিম-কালাম নেই।
وَلَا لِآبَائِهِمْ
এদের বাপ-দাদা, চৌদ্দ পুরুষেরও এ বিষয়ে কোন ইলিম-কালাম ছিলো না। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, এদেরতো ইলিম-কালাম নেই। যারা অপব্যাখ্যা করে থাকে, চূ-চেরা, কীল-কাল কওে, এদের বাপ দাদা চৌদ্দ পুরুষেরও কোন ইলিম-কালাম ছিলো না। কাজেই এদেরকে অনুসরণ করা যাবে না।
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলছেন-
كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ
এদের মুখ থেকে বের হচ্ছে কঠিন, নিকৃষ্ট কিছু কথা-বার্তা। নাউযুবিল্লাহ! এটা অপব্যাখ্যা, মনগড়া কথা-বার্তা, নিকৃষ্ট কথা।
إِنْ يَّقُولُونَ إِلاَّ كَذِبًا
এরা মিথ্যা ছাড়া আর কিছু বলে না। নাউযুবিল্লাহ! যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, যারা ঈমানদার উনারা আমলে ছলেহ করবেন। যারা আল্লাহওয়ালা হবেন তারা নাজাতী। আর যারা এই বাতিল বদ মাযহাব ৭২ ফিরক্বা হোক বা অন্যান্য যারা বেদয়াতী হোক, কাফির- মুশরিক, বেদ্বীন- বদদ্বীন এরা অপব্যাখ্যা করবে, মিথ্যা কথা বলবে, দোষারোপ করবে, নানান চূ-চেরা করবে, এদেরটা কখনও গ্রহণযোগ্য না। এদের জায়ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ! কাজেই এ সমস্ত কারণে পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে চূ-চেরা, কীল-কাল সৃষ্টি হয়েছে। কিন্তু মুসলমান সে বিষয়গুলো ফিকির না করার কারণে তারা উপলব্ধি করতে পারেনি। আরো অনেকে হক্বপন্থি হওয়ার পরেও কাফির-মুশরিক, ফাসিক-ফুজ্জার, ইহুদী-নাছারা, বেদ্বীন-বদদ্বীন, বাতিল ফিরক্বার রেওয়ায়েতগুলি তারা তাদের তাফসীরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ!
পবিত্র সূরা তাহরীম শরীফ নিয়ে আলোচনা করেছিলাম। যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম। যেখানে তাহরীম, ইলা, তা’খীর এই তিনটা বিষয় নিয়ে অনেক ইখতিলাফ। এখন যেহেতু এটার মোটামুটি সমস্যা সমাধান হয়েছে। যেটা আমরা বুঝতে পেরেছি। যে অষ্টম হিজরী যিলহজ্জ শরীফে বিষয়টা শুরু হয়েছে। নবম হিজরী শরীফের পহেলা মুহররমুল হারাম শরীফ একমাস ইলা। ইলা একমাস হয়না। চার মাসের নিচে ইলা হয় না। এটা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দেয়া হয়েছে। মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আলাদা ছিলেন। যেহেতু তিনি,
وَمَا يَنطِقُ عَنِ الْهَوٰى- إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُّوحٰى
তিনিতো ওহী মুবারক ছাড়া কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না, কোন সম্মতি মুবারক প্রকাশ করেন না, কোন আমল মুবারক করেন না, সেহেতু ওহী মুবারকের কারণে তিনি আলাদা ছিলেন। যারা বর্ণনাকারী তারা অনেক বর্ণনা করেছেন। মূল কারণ হচ্ছে, মহাসম্মানিত মহাপবিত্র ওহী মুবারক উনার কারণে তিনি আলাদা ছিলেন। পবিত্র মুহররমুল হারাম শরীফ ২৯ তারিখ ছিলেন। ঠিক চাঁদ উঠার পরে তিনি মহাসম্মানিত হুজরা শরীফে তাশরীফ মুবারক এনেছেন। এটা হচ্ছে পবিত্র সূরা তাহরীম শরীফ উনার পাঁচখানা পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পরের ওয়াক্বিয়া। এরপর তাশরীফ মুবারক আনলেন। এখানে এই ইলা একমাস শেষ হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












