পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
পবিত্র তাহাজ্জুদ নামাযের ওয়াক্ত :
{يٰاَيُّهَا الْمُزَّمِّلُ} ... قَالَ الْعُلَمَاءُ رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ: كَانَ هٰذَا الْـخِطَابُ لِلنَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ اَوَّلِ الْوَحْىِ قَبْلَ تَبْلِيْغِ الرِّسَالَةِ {قُمِ اللَّيْلَ} اَىْ لِلصَّلٰوةِ {اِلَّا قَلِيْلًا} وَكَانَ قِيَامُ اللَّيْلِ فَرِيْضَةٌ فِى الْاِبْتِدَاءِ وَبيَّنَ قَدْرَهٗ فَقَالَ: {نِصْفَهٗ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا} اِلَى الثُّلُثِ {اَوْ زِدْ عَلَيْهِ} عَلَى النِّصْفِ اِلَى الثُّلُثَيْنِ خَيَّرَهٗ بَيْنَ هٰذِهِ الْـمَنَازِلِ.
অর্থ: (হে কম্বলাবৃত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) ... হযরত উলামায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনারা বলেন: রিসালত প্রচার করার পূর্বে প্রথম ওহী নাযিলের সময় নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করা হয়েছে। (রাতে দন্ডায়মান হোন,) নামায আদায় করা জন্য (কিছু অংশ বাদ দিয়ে।) প্রথম দিকে ক্বিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ নামায পড়া ফরয ছিল, এজন্য মহান আল্লাহ তায়ালা উক্ত নামাযের ওয়াক্ত বর্ণনা করে ইরশাদ মুবারক করেছেন (অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম সময়।) রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত (অথবা তদপেক্ষা বেশি) অর্ধরাত থেকে শুরু করে রাতের দুই-তৃতীয়াংশ পর্যন্ত।
এই ওয়াক্তে তাহাজ্জুদ নামায পড়াকে তিনি উত্তম করেছেন। (মায়ালিমুত তানযীল অর্থাৎ তাফসীরুল বাগবী পবিত্র সূরাতুল্ মুয্যাম্মিল শরীফ: পবিত্র আয়াত শরীফ ১-৪ লেখক: হযরত মুহ্ইস সুন্নাহ আবূ মুহাম্মাদ হুসাঈন বিন মাসঊদ বাগবী শাফিয়ী আশয়ারী রহমাতুল্লাহি আলাইহি ওয়াফাত: ৫১০ হিজরী)
অত্র পবিত্র আয়াত শরীফ এবং উনার তাফসীর থেকে প্রমাণিত হলো যে, তাহাজ্জুদ নামাযের মুস্তাহাব ওয়াক্ত হচ্ছে: সম্পূর্ণ রাতকে ৬ ভাগ করে তার পঞ্চম অংশে আদায় করা। কিন্তু আমভাবে তাহাজ্জুদের ওয়াক্ত হলো- অর্ধরাত থেকে শুরু করে ছুবহি ছাদিক্ব উদয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর পাঁচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পূর্বে তাহাজ্জুদ নামায আদায় করা ফরয ছিল। পাঁচ ওয়াক্ত নামায ফরয হওয়ার পর তাহাজ্জুদ নামায সুন্নত হিসেবে ঘোষিত হয়।
পবিত্র সুন্নত ও নফল নামাযের ওয়াক্ত :
اَلسُّنَّةُ فِى الصَّلَاةِ اَنْ يُّصَلِّىَ رَكْعَتَيْنِ بَعْدَ طُلُوْعِ الْفَجْرِ وَاَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَاَرْبَعًا قَبْلَ الْعَصْرِ وَاِنْ شَاءَ رَكْعَتَيْنِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْـمَغْرِبِ وَاَرْبَعًا قَبْلَ الْعِشَاءِ وَاَرْبَعًا بَعْدَهَا وَاِنْ شَاءَ رَكْعَتَيْنِ.
অর্থ : ফজর উদয় হওয়ার পর (ফজরের ফরযের পূর্বে) দুই রাকায়াত নামায পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ। পবিত্র যুহ্র নামাযের ফরযের পূর্বে চার রকায়াত ও ফরযের পর দুই রাকায়াত নামায পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ। পবিত্র আছর নামাযের ফরযের পূর্বে চার রকায়াত নামায পড়া সুন্নাতে গাইরে মুয়াক্কাদাহ, তবে ইচ্ছা করলে দুই রাকায়াতও পড়তে পারে। পবিত্র মাগরিব নামাযের ফরযের পর দুই রাকায়াত নামায পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ। পবিত্র ইশা নামাযের ফরযের পূর্বে চার রাকায়াত নামায পড়া সুন্নাতে গাইরে মুয়াক্কাদাহ এবং ফরযের পর চার রাকায়াত নামায অর্থাৎ তার মধ্যে দুই রাকায়াত সুন্নাতে মুয়াক্কাদা ও দুই রাকায়াত নফল। ইচ্ছা করলে শুধুমাত্র দুই রাকায়াত সুন্নাতে মুয়াক্কাদা পড়তে পারবে। অর্থাৎ দুই রাকায়াত সুন্নাতে মুয়াক্কাদা পড়তে হবে। আর নফল না পড়লেও চলবে। (মুখতাছারুল কুদূরী, অধ্যায়: নামায, পরিচ্ছেদ: নফলসমূহ তথা সুন্নাতে মুয়াক্কাদাহ, সুন্নাতে গাইরে মুয়াক্কাদাহ ও যাবতীয় নফল নামাযের প্রসঙ্গে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












