সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এখন তাদের মেছালটা কি? সেটা যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন-
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا
কাফিরের মেছাল কি? যারা কাফির এদের উদাহরণ যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি দিচ্ছেন-
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لاَ يَسْمَعُ إِلاَّ دُعَاءً وَّنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لاَ يَعْقِلُونَ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, কি?
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا
কাফিরের দৃষ্টান্ত হচ্ছে,
كَمَثَلِ الَّذِي
ঐ ব্যক্তির মতো,
يَنْعِقُ
যে চিৎকার শোনে
بِمَا لاَ يَسْمَعُ إِلاَّ دُعَاءً وَّنِدَاءً
তাদেরকে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে শুনানো হয়, পবিত্র হাদীছ শরীফ বলা হয়, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান মুবারক বর্ণনা করা হয়, উনার খুছূছিয়াত মুবারক বলা হয়, উনার জন্য খুশী মুবারক করার জন্য বলা হয়,
بِمَا لاَ يَسْمَعُ إِلاَّ دُعَاءً وَّنِدَاءً
সে শুধু ডাকা বা আওয়াজ ছাড়া এবং সম্বোধন বা চিৎকার ছাড়া আর কিছুই সে শুনতে পায় না। নাউযুবিল্লাহ! সে কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ বুঝতে পারে না, শুনতে পারে না, তার ভিতরতো প্রবেশ করে না। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لاَ يَعْقِلُونَ
সে বোবা, বধির, অন্ধ এবং তার আক্বলও নেই। নাউযুবিল্লাহ! যার জন্য যারা পবিত্র কুরআন শরীফ উনার অপব্যাখ্যা করেছে তারা বাতিল ফিরক্বার অন্তর্ভুক্ত সেজন্য করেছে। আর হক্ব ফিরক্বা যারা তারা তাদের অন্তরের অপ্রচ্ছন্নতার কারণে, অন্তরটা স্পষ্ট না হওয়ার কারণে এরা অনেকে এদিক সেদিক কিছু বলেছে। আর গোমরাহরা তাদের অন্তরে গালিজের কারণে তারাতো সব শুনেও না, জানেও না, বুঝেও না, যার জন্য তারা অপব্যাখ্যা করেছে।
এখন সেটা পবিত্র সূরা আহযাব শরীফ থেকেই হোক, পবিত্র সূরা তাহরীম শরীফ থেকেই হোক, পবিত্র সূরা নূর শরীফ থেকেই হোক। ইফ্ক্ব উনার ওয়াক্বিয়া থেকেই হোক অথবা তাহরীম, তা’খীর, ইলা একই জিনিস। তবে এখানে একটা বিষয় রয়ে গেছে যে, ইলা যেটা রয়ে গেছে আসলেতো সেটা ইলা ছিলো না। এক মাসের বেশি, যা মুল হচ্ছে তাহলো পবিত্র সূরা তাহরীম শরীফ নাযিল হলো। এখন ইফক্বের যে ওয়াক্বিয়া, পবিত্র সূরা নূর শরীফ যে নাযিল হয়েছে, এখানে বিশুদ্ধ বর্ণনা পাওয়া দূরহ, কঠিন। এখন ৫ম হিজরী শরীফে ২৮ শে যিলহজ্জ শরীফ, যেটা সম্মানিত বনী মুস্তালিক্ব জিহাদের পর সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন করেন। এরপর রওয়ানা দেন মহাসম্মানিত মদীনা শরীফ।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।