সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
اِبْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ
এরা ফিতনা-ফাসাদ সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভ্রান্তী সৃষ্টি করার জন্য তারা এখান থেকে সেইগুলি তালাশ করে এবং এগুলি তারা তা’বীল করে। নাউযূবিল্লাহ! যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন-
وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ اللهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ছাড়া কেউ এটার তা’বীল জানে না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ
যারা এই ইলিমে অভিজ্ঞ,
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার এবং মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তরফ থেকে যিনি মনোনীত, উনারা কি বলেন?
وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ
হ্যাঁ, যা নাযিল হয়েছে আমরা সেটাই বিশ্বাস করি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا
সমস্ত কিছু মহান আল্লাহ পাক উনার তরফ থেকেই নাযিল হচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছেন, সব হচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُوا الْأَلْبَابِ
জ্ঞানী ছাড়া কেউ এর থেকে নছীহত হাছিল করতে পারবে না। নাউযুবিল্লাহ! এরপর যারা দোয়া করেন, কি বলেন?
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
যারা রসিখূনা ফিল ইলিম উনারা বলেন, আয় বারে ইলাহী! আপনি আমাদেরকে হিদায়াত দেয়ার পরে আমাদের অন্তরটা গোমরাহ করবেন না, বক্র করবেন না। আপনি দয়া করে আপনার তরফ থেকে আমাদেরকে রহমত মুবারক দান করুন, আপনি রহমত মুবারক দানকারী অর্থাৎ মহান দাতা।
যারা রসিখূনা ফিল ইলিম উনাদের বক্তব্য হচ্ছে-
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنْكَ رَحْمَةً
ইয়া বারে ইলাহী! আমাদের রব তায়ালা! আমাদেরকে হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরটাকে বক্র করবেন না, অর্থাৎ গোমরাহ করবেন না এবং আপনার তরফ থেকে আমাদেরকে রহমত মুবারক দান করুন।
إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
নিশ্চয়ই আপনি সমস্ত নিয়ামত মুবারক দানকারী। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা হচ্ছে পবিত্র আয়াত শরীফ যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেছেন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।