সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এ বিষয়টা হচ্ছে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকে নাযিলকৃত। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهٗ لَحَافِظُونَ
নিশ্চয়ই আমি এই মহাসম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ নাযিল করেছি এবং উনাকে আমি সংরক্ষণ করবো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে পবিত্র কুরআন শরীফ কি? এখানে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে জাওয়াব দিয়ে দিয়েছেন যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি।
هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ اٰيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
এখানে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছেন?
هُوَ الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ
ইয়া রসূলাল্লাহ! ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেই মহাসম্মানিত যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন। এখন কিতাবে কি রয়ে গেছে?
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন-
مِنْهُ اٰيَاتٌ مُّحْكَمَاتٌ
এর মধ্যে আয়াতে মুহকামাত, সরাসরি আদেশ-নির্দেশ মুবারক রয়ে গেছে।
هُنَّ أُمُّ الْكِتَابِ
যে আদেশ-নির্দেশ মুবারকগুলো সরাসরি স্পষ্ট, সেগুলো হচ্ছে কিতাব উনার মূল। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মূল, উম্মুল কিতাব।
وَأُخَرُ مُتَشَابِهَاتٌ
আর দ্বিতীয়ত জানিয়ে দিচ্ছেন, আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে মুশাবাহাহ। এর ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পবিত্র আয়াত শরীফ কয়েক প্রকার। যদি প্রথম বলা হয়, হুরূফে মুকাত্বত্বয়াত। যেমন
الم
এ ধরণের।
واللهُ أَعْلَمُ وَرَسُولُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
(বলা হয় হুরূফে মুকাত্বয়াত সম্পর্কে,) যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি, যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা জানেন। উনারা যাদেরকে জানিয়েছেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, বড় বড় আউলিয়ায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জানেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপর যেটা হচ্ছে আয়াতে মুহকামাত। নামায পড়, রোযা করো, হজ্জ করো, যাকাত দাও ইত্যাদি। মুতাশাবিহাত এটার মধ্যে দু’ প্রকার রয়েছে, একটা বুঝতে সহজ, আরেকটা মানুষ জানে না সেটাও পুশিদা। এখন যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, দুই প্রকার। প্রথম তিনি বলতেছেন-
فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, তোমরা জেনে রাখ।
فَأَمَّا الَّذِينَ في قُلُوبِهِمْ زَيْغٌ
নিশ্চয়ই যাদের অন্তরে বক্রতা রয়েছে, কুফরী, শিরকী, বেদ্বীনি-বদদ্বীনি, গোমরাহী রয়েছে তারা কি করে?
فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ
এখান থেকে তারা কিছু বের করতে চেষ্টা করে। অর্থাৎ মুশাবাহ সম্বলিত আয়াত শরীফ দ্বারা ফেৎনা সৃষ্টি করতে চায়।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।