সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত খিজির আলাইহিস সালাম তিনি যখন তোমাকে ওয়াজের পরে জিজ্ঞাসা করবেন, তুমি জাওয়াব দিয়ে দিও। বুঝতে পেরেছ? ঠিক আছে।
ওয়াজ হয়ে গেল, এখনতো উনার সিনাতে একটু সাহস হলো। তিনি ওয়াজ করলেন, ঠিক ওয়াজের সময় ঐ ব্যক্তি আবার আসলেন। হে ইবনে জাওযী! আমার যে প্রশ্নটা, মাসয়ালাটা। হ্যাঁ, কি মাসয়ালা? যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কোন শান মুবারকে আছেন? তিনি বললেন, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন, ক্বদীম। তিনি হাদিছ না। তিনি শুরুতে যা ছিলেন এখনও তা, অনন্তকাল ধরে তা করবেন। তিনি নতুন কোন কাজ করেন না। শুরুতে যা করেছেন এখনও তাই করেন, অনন্তকাল ধরে তা করে যাবেন। তবে উনার কোন কোন শান মুবারক কখনও কখনও প্রকাশ পায়। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তখন তিনি বললেন, সেই মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন, যিনি আপনাকে তা’লীম দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা বলে তিনি কিছুদূর গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপরেই কিন্তু হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনাকে বলা হলো, আপনি গাউছুল আ’যম সাইয়্যিদুল আউলিয়া হযরত বড় পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কাছে গিয়ে বাইয়াত গ্রহণ করেন। এরপর তিনি বাইয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে মানুষ পবিত্র আয়াত শরীফ উনার কি তাফসীর করবে। এতো বিশ্বের সবচেয়ে বড় আলিম এই মাসয়ালা জানা নেই, তাহলে মানুষের কি জানা আছে। তাহলে পবিত্র সূরা তাহরীম শরীফ উনার ব্যাখ্যা মানুষ কি করবে। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا الْعِلْمُ عِندَ اللهِ
সমস্ত ইলিম মুবারক যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনারা যাকে যতটুকু ইলিম মুবারক দান করেন সে ঠিক ততটুকু লাভ করে। এটাই হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার ঘটনা দ্বারা প্রমাণ করে দেয়া হলো। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
কাজেই হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে চূ-চেরা, কীল-কাল করা কাট্টা কুফরী। এখানে এ বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। আর পবিত্র কুরআন শরীফ কোন
أَسَاطِيرُ الْأَوَّلِينَ
কল্প লোকের গল্প কাহিনী না। নাউযুবিল্লাহ! এটা হচ্ছে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার তরফ থেকে নাযিলকৃত সম্মানিত কিতাব। এই কিতাবের মধ্যে মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীরত মুবারক, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সীরত মুবারক বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ উনাদেরকে অনুসরণ করে তারা আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালী হতে পারে। আর এর মধ্যে যদি বলা হয়, উনাদের প্রতি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি গোসসা করেছেন, তিনি ধমক দিয়েছেন এবং তিনি উনাদের নানান সমালোচনা করেছেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! কাট্টা কুফরী কথা। সমালোচনা করার জন্য কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ নাযিল করা হয়নি বরং উনার শান-মান মুবারক প্রকাশ করার জন্য। যেখানে কোন নবীকে নুবুওওয়াত দেয়া হয়নি, কোন রসূলকে রিসালত দেয়া হয়নি উনাদের প্রতি ঈমান না আনা পর্যন্ত। উনাদের প্রতি ঈমান আনার পর দেয়া হয়েছে। সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা দায়িমীভাবে উনাদের গোলামীতে মশগুল।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।