ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৫)
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
যারা বলে, “পবিত্র কুরবানী করা একটি সাধারণ ইবাদত, যতো সম্পদশালী হউক না কেন পবিত্র কুরবানী করলে ছাওয়াব আছে আর না করলে কোনো গুনাহ হবেনা। না‘উযুবিল্লাহ! এখানে পবিত্র কুরবানী সম্পর্কে তাদের গুরু ইবনে তাইমিয়ার মত উল্লেখ করা হলো।
তথাকথিত আহলে হাদীছ ওরফে আহলে হদছ, ওহাবী, সালাফী, লা-মাযহাবীদের গুরু ইবনে তাইমিয়ার মতেও কুরবানী করা ওয়াজিব:
وَأَمَّا الْأُضْحِيَّةُ فَالْأَظْهَرُ وُجُوبُهَا أَيْضًا فَإِنَّهَا مِنْ أَعْظَمِ شَعَائِرِ الْإِسْلَامِ وَهِيَ النُّسُكُ الْعَامُّ فِي جَمِيعِ الْأَمْصَارِ وَالنُّسُكُ مَقْرُونٌ بِالصَّلَاةِ فِي قَوْلِهِ: {إنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} وَقَدْ قَالَ تَعَالَى: {فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ} فَأَمَرَ بِالنَّحْرِ كَمَا أَمَرَ بِالصَّلَاةِ. وَقَدْ قَالَ تَعَالَى: {وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَهُكُمْ إلَهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ}
অর্থ: আর পবিত্র কুরবানী সম্পর্কে অধিকতর স্পষ্ট ফতওয়া হচ্ছে, এটাও ওয়াজিব। কেননা পবিত্র কুরবানী হচ্ছে- সম্মানিত দ্বীন ইসলাম উনার একখানা মহান নিদর্শন মুবারক। এটা গোটা আলমের জন্য ব্যাপক এক পবিত্র ইবাদত। তাছাড়া মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরবানীকে নামাযের সাথে যুক্ত করেই কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বর্ণনা করেছেন। যেমন: মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, আমার হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন নিশ্চয়ই আমার পবিত্র ছলাত, আমার পবিত্র কুরবানী, আমার মহাসম্মানিত হায়াত মুবারক, আমার মহাসম্মানিত দীদার মুবারক-এ গমন মুবারক একমাত্র মহান আল্লাহ পাক উনার জন্য। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আন‘আম : আয়াত শরীফ ১৬২) মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “আমার হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার রব তা’য়ালা মহান আল্লাহ পাক উনার জন্য পবিত্র ছলাত আদায় করুন এবং পবিত্র কুরবানী করুন। অর্থাৎ বান্দা-বান্দী, উম্মতকে মহান আল্লাহ পাক উনার জন্য ছলাত আদায় করতে এবং পবিত্র কুরবানী করতে আদেশ মুবারক দিন। (পবিত্র সূরা কাওছার : আয়াত শরীফ ২) এখানে মহান আল্লাহ পাক তিনি যেমনিভাবে পবিত্র কুরবানী করার আদেশ মুবারক দিয়েছেন, একইভাবে পবিত্র ছলাত আদায় করারও নির্দেশ মুবারক করেছেন। সুবহানাল্লাহ! (এটা দ্বারা পবিত্র কুরবানী ওয়াজিব প্রমানিত হয়।)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “আমি প্রত্যেক উম্মতের জন্য পবিত্র কুরবানী নির্ধারণ করেছি, যাতে তারা মহান আল্লাহ পাক উনার দেয়া চতুস্পদ জন্তু যবেহ করার সময় মহান আল্লাহ পাক উনার সম্মানিত নাম মুবারক উচ্চারণ করে। অতএব তোমাদের রব তায়ালা মহান আল্লাহ পাক তিনি একক। সুতরাং তোমরা উনার নিকট আতœসমর্পন করো এবং বিনয়ীগণকে সুসংবাদ দাও। পবিত্র সূরা হজ্জ : আয়াত শরীফ ৩৪। (মাজমূ’ আল ফতওয়া ২৩/ ১৬২, সুজূদুত তিলাওয়াত মা‘আনীহী ওয়া আহকামিহী ১/৬১-৬২, কুতুব ওয়া রসায়েল ওয়া ফতওয়া ইবনে তাইমিয়া ফিল ফিক্বহি ২৩/১৬২)
এরপর ইবনে তাইমিয়া তার উক্ত কিতাবে পবিত্র সূরা হজ্জ শরীফ উনার ৩৬ ও ৩৭ নং পবিত্র আয়াত শরীফ উল্লেখ করে বলেছে, আর পবিত্র ঈদুল আদ্বহা হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত দ্বীন উনার অন্তর্ভুক্ত। আর উনার সম্মানিত দ্বীন অনুসরণ করার জন্য আমরা আদিষ্ট হয়েছি। কাজেই এটা কি করে জায়িয হতে পারে যে, মুসলমানগণ এই পবিত্র ঈদুল আদ্বহা এবং সম্মানিত কুরবানী উনাকে ছেড়ে দিবে?
এখানে লা-মাযহাবীদের গুরু ইবনে তাইমিয়াও পবিত্র কুরবানীকে ওয়াজিব বলে স্বীকার করেছে। শুধু তাই নয়, কুরবানী করা যে ওয়াজিব এ বিষয়ে সে ৫খানা পবিত্র আয়াত শরীফ দলীল হিসেবে উল্লেখ করেছে। কাজেই তাদের গুরুর থেকেও প্রমাণিত হলো কুরবানী করা ওয়াজিব। যেটা কালামুল্লাহ শরীফ উনার থেকেই প্রমাণিত।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












