সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এখন
لَيْسَ الذَّكَرُ كَالْأُنثٰى
কোন পুরুষ উনার মতো নন। বেমেছাল উনি, এতো শান-মান উনার। আর উনারই আওলাদ হচ্ছেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনার পরে আসলেন কারা? হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের শান মুবারকে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেন-
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
হে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা দুনিয়ার কোন মহিলাদের মতো নন। পুরুষদের মতো অবশ্যই নন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অর্থাৎ হযরত উম্মু রূহুল্লাহ আলাইহাস সালাম উনাকে যে এতো ফযীলত দেয়া হলো, সৃষ্টির শ্রেষ্ঠ। সেই ফযীলতটাকে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কি করলেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে আরো মর্যাদা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এতো মর্যাদাসম্পন্ন যদি উনারা হন তাহলে উনাদের ফযীলতটা কতটুকু। তাহলে উনাদের কথা-বার্তা, আচার-আচরণ, চাল-চলন কতটুকু শরাফতপূর্ণ হবে সেটা ফিকির করতে হবে। একটা মানুষ যদি পরহেযগার হয়, ছূফী হয় সে চেষ্টা করে হারাম থেকে বেঁচে থাকার জন্য। আপ্রাণ চেষ্টা করে, একটা সাধারণ লোক। তাহলে উনাদের অবস্থা, হালটা কি হবে সেটা ফিকির করতে হবে। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত সম্পর্কে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন উনাদেরকে, উনারা আলোচনা মুবারক করলেন। আলোচনার তো বিষয় এটা। এটাতো উনারা আলোচনা মুবারক করলেন যে, কোন ঘ্রাণ থাকলে সেটা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পছন্দ করেন না। ঠিক আছে, যেহেতু আলোচনার বিষয় যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, আমভাবে এটা। সাধারণভাবে মানুষের ইলিমের বাইরে রয়ে গেছে বিষয়টা। তারা সেটা উপলদ্ধি করতে পারবে না।
মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কতটুকু পবিত্র থেকে পবিত্রতম এটাতো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। উনারা বললেন যে, এরকম এরকম করেছেন। সেটাই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন, বিষয়টা আলোচনা করেছেন। হ্যাঁ এটা আলোচনা করেছেন, কেন? যাতে সবাই সতর্ক থাকেন। আবার মধু যারা রাখবেন উনারা যেন এই রকম ঘ্রাণযুক্ত মধু কখনও খাবার না রাখেন। উনারা সেটাই আলোচনা করলেন। সেটাই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন যে, উনারা আলোচনা করেছেন। তাহলে কিছুটা বললেন, কিছুটা বললেন না। এরা বলে যে, তিনি উনাদের কাছে কিছুটা চুপিয়ে রেখেছেন। নাউযুবিল্লাহ! এখানে সরাসরি লোকগুলি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দোষারোপ করে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
এখানে তারা বলতে চায়। বলা হচ্ছে-
وَأَظْهَرَهُ اللهُ عَلَيْهِ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি প্রকাশ করে দিলেন। উনারা যা বললেন, সেটা
عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ
কিছুটা তিনি বললেন উনাদের, আর কিছুটা বললেন না। এরা বলে কিছুটা চুপিয়ে রাখলেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! অর্থাৎ যতটুকু পবিত্র ওহী মুবারক করা হয়েছে বলার জন্য, ঠিক ততটুকু তিনি বলেছেন। এরপরে যেটা পবিত্র ওহী মুবারক করা হয় নাই বলার জন্য, সেটা তিনি বলেন নি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।