সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
একদিক দিয়ে এটা ফায়ছালা হয়ে যাচ্ছে। কি ফায়ছালা হয়ে যাচ্ছে? যে, পবিত্র ওহী মুবারক দ্বারা তিনি নিয়ন্ত্রিত, উনাকে পবিত্র ওহী মুবারক দ্বারাই বলতে বলা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
বিষয়গুলি কিন্তু অনেক ফিকিরের, ফিকির না করলে এটা বুঝা যাবে না। শুধু রছম-রেওয়াজ কান দিয়ে শুনলে এটা বুঝা কাঠিন। এখানে স্পষ্ট বলে দেয়া হচ্ছে যে, উনারা আলোচনা করলেন এবং বলা হলো যে, তিনি পান করবেন না। প্রত্যেক জায়গায় তিনি বললেন, পরে উনারা আলোচনা করলেন। বিশেষ করে দু’জন এটা আলোচনা মুবারক করেছেন যে, তিনি এটা পান করবেন না। তাহলে এই জিনিসটা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিলেন, উনারা এটা আলোচনা করবেন। তিনি বললেন যে হ্যাঁ, তাহলে কি এটা আলোচনা হয়েছে? এটা আলোচন হয়েছে। আপনাকে কে জিনিসটা অবগত করালেন? তারপর সংবাদটা পৌঁছলো কিভাবে? আসলে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি চাচ্ছেন যে জিনিসটা স্পষ্ট করার জন্য। তিনি পবিত্র ওহী মুবারক ছাড়া কোন কিছু করেন না সেটা স্পষ্ট করলেন।
قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ
বললেন, আমাকে যিনি মহাসম্মানিত যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আমাকে জানিয়েছেন পবিত্র ওহী মুবারক করে। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তিনি যদি পবিত্র ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত হন তাহলে এখানে চূ-চেরা, কীল-কালের কি থাকে। যদি চূ-চেরা, কীল-কাল করতে হয় তাহলে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই দোষী হয়ে যান। নাউযুবিল্লাহ! আর হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে যদি পবিত্র থেকে পবিত্রতম করে সৃষ্টি করা হয়ে থাকে তাহলে চূ-চেরা, কীল-কাল আসবে কোত্থেকে। নাউযুবিল্লাহ! তাহলে আগে যে পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে এগুলো কি ভুল নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ! এটা কাদিয়ানী খাছলত। কাদিয়ানী অনেক কথা বলতো, সেটা সত্য হতো না। তখন তার যারা কথিত উম্মত তারা বলত যে, আপনি কি বললেন, এটা ঠিক না। এটা ভুল হয়েছে। তখন সেই কাদিয়ানী বলত, সে কি করবে, হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি ভুল নাযিল করলে। নাঊযুবিল্লাহ! তাহলে কি এরা কাদিয়ানী? তাহলে আগের পবিত্র আয়াত শরীফগুলো কি ভুল নাযিল হয়েছিল। নাউযুবিল্লাহ!
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
হে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা কোন মহিলাদের মতো নন, কোন পুরুষদের মতোও নন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
সেটাই কিন্তু বলা হচ্ছে-
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَـحْنُ اَهْلُ بَيْتٍ لَّا يُقَاسُ بِنَا اَحَدٌ.
হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা আমার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে কারো ক্বিয়াস করা চলবে না। কোন ক্বিয়াস করা চলবে না। কোন ক্বিয়াস করলে সেটা কুফরী হবে। নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।