ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৭৮)
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এই ছলাত মুবারক পেশ করা হচ্ছে ফরযে আইন। সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম এবং যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু নিজেই পেশ করে যাচ্ছেন, অনন্তকাল ব্যাপী যেতেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
সেটাই আমরা বলে থাকি যে, ‘ফালইয়াফরাহূ শরীফ’ অনন্তকাল ব্যাপী পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ জারি করতে হবে। আমরা জারি করেছি হায়াতে-মউতে, কবরে, হাশরে-নশরে, মীযানে-পুলছিরাতে, জান্নাতে পালন করতে হবে এটাই সেটা। ‘ফালইয়াফরাহূ শরীফ” পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ। যেটা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি করে যাচ্ছেন। এখন উম্মতের জন্য এটা ফরযে আইন। তারা পবিত্র আয়াত শরীফ উনার ফয়ছালা বুঝতে পারেনি যার জন্য তারা জারি করতে পারেনি। এখন এটাই পালন করতে হবে, উম্মতের জন্য ফরযে আইন। এখন উনার শান-মান এতো, তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান কতটুকু। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! বিষয়গুলি ফিকির করতে হবে। যে, উনাদের সম্মানার্থে উম্মত এ ফযীলত মুবারকগুলি লাভ করলো, ঠিক উনাদের সম্মানার্থে উম্মত আরো অনেক ফযীলত মুবারক লাভ করেছে। যেমন তায়াম্মুমের বিষয়টা। পবিত্রতা, তায়াম্মুমের মাসয়ালা। বলা হয়, মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত জিহাদে গিয়েছেন যাতুল জায়িশ, এটাও ৬ষ্ঠ হিজরীর মাঝামাঝি সময় প্রায়। যখন সম্মানিত জিহাদ করে প্রত্যাবর্তন করতেছিলেন এক জায়গায় কাফিলা এসে থামলেন। সকলেই থেমে উনারা যার যার প্রয়োজন পূরা করলেন। করার পর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার যেই হার মুবারক হারিয়েছিল ইফক্বের ঘটনা, যা সংঘটিত হয়েছিল বনী মুস্তালিকের জিহাদে। সেই হার মুবারক আবার পাওয়া যাচ্ছিল না। এ বিষয়টা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানানো হলো। জানানোর পর তিনি বললেন যে, কাফিলা যখন কিছুদূর এসে গেছে, থামার জন্য বললেন যে, কাফিলা অপেক্ষা করুক। কাফিলাকে অপেক্ষা করার জন্য বলা হলো, হাজার হাজার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, সৈন্য-সামন্ত উনারা, যেখানে থামানো হলো সেই জায়গায় কোন পানির ব্যবস্থা ছিলো না। এখন পানির কোন ব্যবস্থা নেই, এদিকে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি চিন্তিত ছিলেন, উনার মহাসম্মানিতা মেয়ে উনার হার মুবারক হারিয়ে যাওয়ার কারণে কাফিলাকে এখানে থামানো হলো এবং কাফিলা অপেক্ষা করতে থাকলো। এখন এজন্য হয়ত অন্যান্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কি মনে করেন, তিনি বার বার আসা যাওয়া করতে থাকলেন। মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিতো ওহী মুবারক ছাড়া কোন কথা মুবারক বলবেন না, কাজ মুবারক করবেন না।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا يَنطِقُ عَنِ الْهَوٰى. إِنْ هُوَ إِلاَّ وَحْيٌ يُّوحٰى
তিনি ওহী মুবারক ছাড়া কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না, কোন সম্মতি মুবারকও দেন না। মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত জানু মুবারকে উনার নূরুল হুদা মুবারক তথা মহাসম্মানিত মহাপবিত্র মাথা মুবারক রেখে তিনি বিশ্রাম মুবারক নিচ্ছিলেন। আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বার বার আসতেছিলেন, তিনি উঁকি দিয়ে আবার চলে যাচ্ছিলেন। কি অবস্থা হবে? সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অপেক্ষা করলেন, ফজরের ওয়াক্ত। এখন ফজর নামায পড়তে হবে। অনেকের ওযূ করতে হবে। তাহলে কি করতে হবে? পানিতো নেই, সকলেই চিন্তিত। এমতাবস্থায় সেই পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












