ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৬১)
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
আবার বলা হচ্ছে আরেক পবিত্র আয়াত শরীফে, উনাদের প্রতি আক্বীদা শুদ্ধ করতে হবে। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করছেন, যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন যে, উনাদের প্রতি আক্বীদাহ বিশুদ্ধ রাখতে হবে। হুসনে জন পোষণ করা ফরযে আইন। বিশুদ্ধ আক্বীদাহ পোষণ করাও ফরযে আইন। বলা হচ্ছে-
إِذْ تَلَقَّوْنَهُ بِأَلْسِنَتِكُمْ
তোমরা তোমাদের জবানে উচ্চরণ করতেছিলে, মুখে বলতেছিলে, বার বার আওড়াচ্ছিলে নানানভাবে,
مَّا لَيْسَ لَكُم بِهِ عِلْمٌ
যে বিষয় তোমাদের কোন প্রকার ইলিম-কালাম নেই।
তারপর তিনি বললেন-
وَتَحْسَبُونَهُ هَيِّنًا
তোমরা এটা হাল্কা মনে করলে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
وَهُوَ عِندَ اللَّهِ عَظِيمٌ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার কাছে এটা একটা কঠিন বিষয়। তোমরা আওড়াচ্ছিলে, মুখে বলতেছিলে অথচ এ বিষয় তোমাদের কোন প্রকারই ইলিম-কালাম নেই। তোমরা গন্ড মূর্খ, কেন তোমরা এটা হাল্কা মনে করলে? হাল্কা মনে করাতো ঠিক হয় নাই, তোমাদের আক্বীদাতো শুদ্ধ না। আক্বীদাহ শুদ্ধ করো, এটা একটা কঠিন অপবাদ স্বীকার করো। বিশুদ্ধ আক্বীদা পোষন করো, হুসনে যন পোষণ করো।
আর আসলে উনাদের সম্পর্কে তোমাদের কোন ইলিম-কালাম নেই। তাহলে কি করে এটা বললে এবং তোমাদের কি করা উচিত ছিলো উনাদের শান-মান মুবারকে। সেটা আবার যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলতেছেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم
কেন তোমরা এ কথা বললে না যখন তোমরা শুনলে। তোমাদের বলা উচিত ছিলো। কি বলা উচিত ছিলো?
مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا
আমাদের পক্ষে এ বিষয় কথা বলা জায়িয নেই। এটা প্রকাশ্য কঠিন একটা অপবাদ। যিনি খ্বালিক যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক তিনি মহান তিনি পবিত্র, উনারাও পবিত্র। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! পবিত্র আয়াত শরীফ দ্বারা উনাদের প্রতি হুসনে যন পোষণ করা ফরযে আইন করা হয়েছে। পবিত্র আয়াত শরীফ দ্বারা উনাদের প্রতি আক্বীদাহ কিশুদ্ধ করা ফরযে আইন করা হয়েছে। পবিত্র আয়াত শরীফ দ্বারা প্রমাণ করা হয়েছে যে, উনাদের সম্পর্কে আসলে উম্মতের কোন ইলিম-কালাম নেই। যেটা বলা হয়েছে,
مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهَذَا
উনাদের সম্পর্কে কথা বলার অধিকার আমাদের নেই। কোন কথা বলার অধিকার নেই। শুধু তোমরা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ থেকে যা শুনবে সেটা বিশ্বাস করে সে অনুযায়ি বলবে, একটা কথা এদিক, একটা কথা সেদিক বলতে পারবে না। বানিয়ে কোন কথা বলতে পারবে না। কাজেই যা আছে, যেভাবে আছে সেভাবে বলতে হবে, অন্যথায় কিন্তু তোমরা ঈমানদার থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)