সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহাসম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেভাবে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে রাখেন ঠিক সেভাবে উনারা সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তা’খীরের পবিত্র আয়াত শরীফ উনার পরে বলা হয়েছে। উনারাতো আগেই বলেছেন যে, উনাদের কোন চাহিদা নেই। আপনি উনাদেরকে যেভাবে রাখবেন, সেভাবে উনারা সন্তুষ্ট মুবারক থাকবেন। তাহলে উনাদের শান-মান নিয়ে মানুষ কিভাবে চু-চেরা, কীল-কাল করে। নাউযুবিল্লাহ!
এরপর যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করছেন। যা দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, গোমরাহ হয়। আসলে প্রত্যেকটা পবিত্র আয়াত শরীফ উনার দ্বারাই যারা গোমরাহ, যাদের অন্তরে গালিজ আছে এরা কিন্তু সেই গালিজ সম্পন্ন বিষয়গুলো গ্রহণ করে। নাউযুবিল্লাহ! যেখানে উনাদের শান-মান বলা হচ্ছে সেখানে তারা উনাদের শান-মান মুবারক না বলে তারা বিপরীতটা বলতে চায়। নাউযুবিল্লাহ! মহাসম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন, যাকে ইচ্ছা দূরে নিতে পারেন। তাহলে কেন দূরে নিবেন, তাহলে কোন খারাবী আছে নিশ্চয়ই। নাউযুবিল্লাহ! মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইখতিয়ার মুবারক দেয়া হয়েছে। উনার শান-মান মুবারক বর্ণনা করা হয়েছে, যিনি দূরে আছেন উনাকে কাছে আনতে পারেন। এটা উনার শান-মান মুবারক বর্ণনা করা হয়েছে। এটা বলা হচ্ছে যে কোন গুনাহর কারণ নেই। এতে কোন গুনাহ হবে না এবং তিনি যদি উনাদেরকে কাছে আনেন এটাই হচ্ছে উনাদের চোখের শান্তি এবং চিন্তা দূর হওয়ার একটা কারণ। আর উনারা সবসময় সন্তুষ্ট আছেন, আপনি যা দিয়ে থাকেন সে বিষয়। অর্থাৎ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সর্বাবস্থায় মহাসম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি শত হাজার কোটি সন্তুষ্ট মুবারক ছিলেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপরে এ পবিত্র আয়াত শরীফ মুবারকে বলা হচ্ছে-
لا يَحِلُّ لَكَ النِّسَاءُ مِنْ بَعْدُ
(এখানে সাধারণ অর্থ করা হচ্ছে,) এরপর আপনার জন্য হালাল হবে না কোন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে গ্রহণ করা। এরপর বলা হচ্ছে-
وَلَا أَنْ تَبَدَّلَ بِهِنَّ
উনাদেরকে পরিবর্তন করাও জায়িয হবে না। এরপর কোন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে গ্রহণ করা জায়িয হবে না। এটা সাধারণ অর্থ। এরপর বলে দিচ্ছেন-
مِنْ أَزْوَاجٍ
উনাদেরকে পরিবর্তন করে অন্য উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে গ্রহণ করা সেটাও কিন্তু জায়িয হবে না।
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন-
وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلاَّ مَا مَلَكَتْ يَمِينُكَ
যদিও এরকম মহিলা থাকেন, উনাদের আমল-আখলাক্ব, সীরত-ছূরত উত্তম তারপরও গ্রহণ করা জায়িয হবে না। তবে যারা বাঁদি হিসেবে আসেন, তাদের আলাদা হুকুম।
وَكَانَ اللهُ عَلٰى كُلِّ شَيْءٍ رَّقِيبًا
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সমস্ত বিষয়ের উপর সুক্ষ্ম দৃষ্টি মুবারক রাখনেওয়ালা। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যাদের আক্বীদাতে ক্রটি আছে তারা এ পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় বলতে চায় যে, এখানে মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ৯ জন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।