ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৪৩)
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এজন্য ইফক্বের যে ঘটনা ঘটেছে সেখানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ
“(যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন) এই যে ঘটনা ঘটে গেল, এটা কিন্তু আপনারা খারাপ মনে করবেন না, এর মধ্যে খইর বরকত রয়েছে।” সুবহানাল্লাহ!
এর কারণে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের যে শান-মান মুবারক এত বড় যে, প্রথমতঃ ১০ খানা পবিত্র আয়াত শরীফ, এরপর ৬ খানা পবিত্র আয়াত শরীফ, এরপর আরো পবিত্র আয়াত শরীফ নাযিল করে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
যদি সেই পবিত্র আয়াত শরীফ নাযিল না করা হতো তাহলে মানুষ উনাদের সম্পর্কে চু-চেরা করতো। নাউযুবিল্লাহ! যেমন উনাদের সম্পর্কে কাফির মুশরিকগুলো চু-চেরা করে, ব্যঙ্গচিত্র অঙ্কন করে। নাউযুবিল্লাহ! সেটা যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি রদ করে দিয়েছেন। এরপরও মূর্খ যারা, জাহিল যারা, যারা বিদ্বেষী, হিংসুক, মুনাফিক উবাই বিন সুলূলের যারা সাগরিদ তারা চু-চেরা কীল-কাল করে। নাউযুবিল্লাহ! বিষয়গুলো খুব সূক্ষ্ম, ফিকির করতে হবে। কাজেই খালিছ ঈমানদার হতে হলে, মুসলমান হতে হলে, অনুগত হতে হলে, সত্যবাদী হতে হলে, বিনয়ী হতে হলে এবং ছবরকারী হতে হলে অর্থাৎ এই যে ছিফতগুলো বলা হচ্ছে অনুগত হওয়ার জন্য, সত্যবাদী, দানশীল, রোযাদার এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হলে এবং বেশি বেশি যিকির-আযকার করতে হলে উনাদের প্রতি সুধারণা পোষণ করতে হবে। সুবহানাল্লাহ! যারা সু-ধারণা, হুসনে যন পোষণ করতে পারবেন তাদের পক্ষেই এই ছিফত মুবারকগুলো অর্জন করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ! আর যারা উনাদের প্রতি হুসনে যন রাখতে পারবে না, এরা কিন্তু কখনও ইছলাহ হাছিল করতে পারবে না। নাউযুবিল্লাহ!
কাজেই সেটা মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ سَيِّدَتِنَا حَضْرَتْ اُمِّ الْـمُؤْمِنِينَ الثَّالِثَةِ الصِّدِّيقَةِ عَلَيْهَا السَّلَامُ اَمَا اَنِّـىْ سَـمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
অর্থ : সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সমস্ত সৃষ্টি সাবধান হয়ে যাও! সতর্ক হয়ে যাও! নিশ্চয়ই আমি স্বয়ং যিনি মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে শুনেছি। তিনি ইরশাদ মুবারক করেছেন-
لَنْ يـَّحْنُو عَلَيْكُنَّ بَعْدِى اِلَّا الصَّالِـحُوْنَ،
“আমার পরে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাথে উত্তম ব্যবহার মুবারক করবে কারা? যারা নেককার, ছলিহীন বান্দা-বান্দিদের অন্তর্ভুক্ত।” সুবহানাল্লাহ!
পবিত্র আয়াত শরীফ, পবিত্র হাদীছ শরীফ অনেক বলা হয়েছে। এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। এজন্য এগুলো ফিকির করা উচিত। এজন্য আমরা বলে থাকি, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সাওয়ানেহ উমরী মুবারক সমস্ত মুসলমানদের মুখস্থ, ঠোঁটস্থ, কন্ঠস্থ একদম আত্মস্থ করা প্রয়োজন। সে কল্পনা, চোখ বন্ধ করলে যেন উনাদের বিষয়গুলো উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ! উনাদের নিসবতের সাথে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত মুবারক রয়েছে। সুবহানল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












