ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২৮)
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র সূরা নূর শরীফ উনার ১৬ খানা পবিত্র আয়াত শরীফ এবং আরো কয়েকখানা পবিত্র আয়াত শরীফ উনাদের মাধ্যমে। আরো ৭ খানা পবিত্র আয়াত শরীফ উনার মাধ্যমে স্পষ্ট করে দেয়া হয়েছে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সৃষ্টির কারো মতো নন। এ বিষয়গুলো মুখস্থ করা ফরযে আইন।
উম্মতের জন্য ও মুসলমানদের জন্য আফসূস! তারা কিন্তু হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক বুঝতে পারে নাই। নাউযুবিল্লাহ! যার জন্য দেখা যায় সমস্ত কিতাবের মধ্যে, যে কিতাবেই হোক, সর্বশেষে উনাদের সাওয়ানেহ উমরী মুবারক বর্ণনা করা হয়েছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এটা সম্মানিত শরীয়ত উনার কাট্টা খিলাফ হয়েছে। আমরা কারো বিরুদ্ধে ফতওয়া দিবো না। এই কাজটা কখনও শরীয়তসম্মত হয়নি।
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মুবারক স্বয়ং যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরেই। সুবহানাল্লাহ! হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান কিতাবাদীতে তথা সর্বক্ষেত্রে আলোচনা মুবারক করা উচিত ছিল, হযরত আবনাউ রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত বানাতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের এবং উনাদের সাথে যারা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম রয়েছেন উনাদের শান-মান আলোচনা মুবারক করা উচিত ছিলো। কিন্তু উম্মত এ আদবটুকু শিখতে পারে নাই। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! উনাদের শান-মান কেউই বুঝতে পারেনি, যার জন্য তারা বর্ণনা করতে পারেনি। এদের জন্য আফসূস! কাজেই সদাসর্বদায় ইস্তেগফার-তাওবাহ করতে হবে। আরো দেখা যাচ্ছে, অনেক কিতাবাদিতে উনাদের সরাসরি নাম মুবারক লেখা হয়েছে। নাউযুবিল্লাহ! একটা আশাদদুদ্ দরজার জাহেলকে যদি বলা হয়, তোমার মা কে? সে কিন্তু তার মাকে মা-ই বলবে, মায়ের নাম বলে না। ঐ যে আমার মা দেখা যাচ্ছে, সে বলে না অমুক মহিলা আমার মা, নাম ধরে বলে না। এই যে বিষয়গুলি, একটা মূর্খ লোকও জানে। দেখা যাচ্ছে কিতাবের মধ্যে উনাদের নাম মুবারক এমনভাবে উল্লেখ করা হয়েছে, যেটা বলাও চরম বেয়াদবীর কারণ। নাউযুবিল্লাহ!
কিতাবে উল্লেখ রয়েছে-
بے ادب محروم گشت از لطف رب
“বেয়াদব মহান আল্লাহ পাক উনার রহমত থেকে বঞ্চিত।” নাউযুবিল্লাহ!
কাজেই উনাদের ক্ষেত্রে সর্বত্র আদব রক্ষা করতে হবে। আমি বলেছিলাম, সাধারণ পিতা-মাতার সম্পর্কে চু-চেরা করা নিষেধ। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে বলা হয়েছে, অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত শরাফতের সাথে পিতা-মাতার সাথে কথা বলতে হবে। যদি সাধারণ পিতা-মাতার এই হুকুম হয়, তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেলায় কি হবে? উনাদের শান মুবারকে তাহলে কি নাম মুবারক ধরে বলতে হবে? নাউযুবিল্লাহ! যে উনাদের নাম মুবারক সরাসরি বলবে এবং লিখবে সে কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে। বিষয়গুলো খুব সুক্ষ্ম বিষয় যা মানুষ জানে না। আসলে উনাদের শান-মান, মাক্বামাত মুবারক কত উপরে তা কল্পনাতীত। উনারা হচ্ছেন সকল সৃষ্টির মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহ!
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিতা মাতা আলাইহিন্নাস সালাম। উনাদের নূরুদ দারাজাত (তথা মহাসম্মানিত মহাপবিত্র ক্বদম) মুবারকের নিচে সকলের জান্নাত। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












