সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের কত বেমেছাল শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক তা স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরাআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ নাযিল করে কায়িনাতবাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! প্রত্যেকটা পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে উনাদের শান-মান, বুযূর্গী, সম্মান মুবারক স্বয়ং মহান আল্লাহ পাক তিনি নিজেই উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ!
‘আমরা সে বিষয়গুলো সবসময় বলে থাকি।’ সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান মহান আল্লাহ পাক উনার কাছে এতো বেমেছাল যেটা আগে উপলব্ধি করা যায়নি। পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পর উপলব্ধি করা গেছে। সুবহানাল্লাহ!
স্মরণীয় যে, হযরত উম্মু রূহিল্লাহ আলাইহাস সালাম উনার অনেক শান-মান, মর্যাদ-মর্তবা মুবারক। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত উম্মু রূহিল্লাহি আলাইহাস সালাম তথা হযরত মারইয়াম আলাইহাস সালাম উনার শান মুবারকে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন-
إِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاء الْعَالَمِينَ
অর্থ : নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি আপনাকে মনোনীত করেছেন, আপনাকে পবিত্রা করা হয়েছে এবং সারা জাহানের মহিলাদের জন্য আপনাকে মনোনীত করা হয়েছে।” সুবহানাল্লাহ!
এখানে হযরত উম্মু রূহিল্লাহি আলাইহাস সালাম উনার শান-মান মুবারক উনার বিষয়টি বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ! আর হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ছানা-ছিফত মুবারক কত বেমেছাল তা কিন্তু বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা শুধুমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যতীত সমস্ত কুল-কায়িনাতের মহাসম্মানিত মাতা আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহ! উনারা সমস্ত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালাম, সমস্ত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, সমস্ত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম এবং সমস্ত জিন-ইনসানের মহাসম্মানিতা মহাপবিত্রা মাতা আলাইহিন্নাস সালাম। সুবহানাল্লাহ! যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মহাসম্মানিত শান-মান, ইজ্জত- সম্মান ও নজিরবিহীন পবিত্রতা মুবারক প্রকাশার্থে শুধু একখানা নয়, বরং প্রথমে দশখানা পবিত্র আয়াত শরীফ পরবর্তীতে আরো ছয়খানা পবিত্র আয়াত শরীফ নাযিল করে সমস্ত সৃষ্টিকে সতর্ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
এরপর আরো ছয় খানা পবিত্র আয়াত শরীফ নাযিল করে সতর্ক করেছেন বান্দা-বান্দি ও উম্মতদেরকে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি সতর্ক করে দিয়েছেন কুল-কায়িনাতবাসী যেন কখনও কস্মিনকালেও উনাদের সম্পর্কে চু-চেরা কীল-কাল না করে এবং উনাদের বিষয় যেন অন্তরেও কোন প্রকার ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক চু-চেরা উদ্ভব না হয় সে ব্যাপারে সতর্ক থাকে। আর যদি কেউ উনাদের সম্পর্কে চু-চেরা কীল-কাল করে সে কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ! হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে চু-চেরা করা কঠিন কবিরাহ গোনাহ ও কুফরী, যা বলার অপেক্ষা রাখে না।
মূলত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মহাসম্মানিত মহাপবিত্র শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক সম্পর্কে উম্মতের কোন ইলিম নেই, যতটুকু ইলিম তাদেরকে দান করা হয়েছে ঠিক ততটুকু তারা জানে। উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক কত বেমেছাল থেকে বেমেছাল তা জিন-ইনসান, বান্দা-বান্দীদের চিন্তা ফিকিরের উর্ধ্বে। সুবহানাল্লাহ! পরবর্তী ছয়খানা পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে তা ধারাবাহিক উল্লেখ করা হলো। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।