মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (৫১)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, সকাল ৬:৪৩ আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬, রাত ১২:৩৩
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ

হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার একটা ওয়াকেয়া উল্লেখ করা হয়। উনার প্রতিবেশীর মধ্যে শামাউন নামে একজন মজুসী (অর্থাৎ অগ্নি উপাসক) ছিল এবং সে ব্যক্তি সত্তর বছর হায়াত পেয়েছে। তার যখন মৃত্যুর সময় হলো, তখন এক ব্যক্তি সংবাদ দিল হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে। হুযূর! আপনার প্রতিবেশী যে মজুসী শামাউন সেতো মারা যাচ্ছে। আপনি একটু দয়া করে তাকে নছীহত করুন।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি আসলেন। এসে বললেন, হে শামাউন, তুমি তো সারা জীবন অগ্নি উপাসনা করলে, এখন আর কত করবে? সত্তর বছর হয়ে গেছে, তার চেহারাটা কালো হয়ে গেছে, শরীরটা কালো হয়ে গেছে, তুমি তওবা করো।
সে বললো, হুযূর! সত্যি আমি দ্বীন ইসলাম গ্রহণ করতাম, তবে কয়েকটা কারণে দ্বীন ইসলাম গ্রহণ করিনা। কেননা, আপনাদের যারা মুসলমান, তারা দ্বীন ইসলাম গ্রহণ করেছে অথচ মহান আল্লাহ পাক উনার সব আদেশ-নিষেধ মানে না, মহান আল্লাহ্ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তর্জ-তরীক্বা মুতাবেক চলে না অর্থাৎ সারাদিন তারা দুনিয়ার মধ্যে মশগুল থাকে, অথচ মহান আল্লাহ পাক উনার কাজে একটুও মশগুল নয়। তাদের আমার পছন্দ হয় না। এ সমস্ত মুসলমানদের দেখলে আমার ঈমান আনতে ইচ্ছা হয় না। আপনারা বিশ্বাস করেন মৃত্যু হবে, অথচ এমন কাজ করেন যা মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টিজনক। সন্তুষ্টিজনক কোন কাজ তারা করে না ইত্যাদি কারণে আমার দ্বীন ইসলাম গ্রহণ করতে ইচ্ছা হয় না।
কিন্তু হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হ্যাঁ। তোমার কথা সত্যই। তুমি যা বলেছো সত্য, তবে মনে রেখ তোমার এখনও সময় আছে, তুমি দ্বীন ইসলাম গ্রহণ করো, তওবা করো, তুমি নাজাত পাবে। আগুন থেকেও রেহাই পাবে।
তখন সেই শামাউন বললো, হুযূর! আমি তো জীবনভর অগ্নি উপাসনা করেছি। কাজেই তার মনে মনে একটা খেয়াল হয়তো আগুন তাকে স্পর্শ করবে না।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার সামনে আগুন ছিল, তিনি আগুনের মধ্যে হাত প্রবেশ করালেন এবং বললেন, দেখতো তোমার আগুনতো আমাকে কোনই ক্ষতি করতে পারলো না। কিন্তু তুমি হাত দিলে তোমাকে আগুন ঠিকই পোড়াবে। সে খুব চিন্তিত হয়ে গেল, এখন কি করা যায়। তুমি তওবা করে ঈমান আন। দ্বীন ইসলাম গ্রহণ করো।
সে বললো, হুযূর! আমি দ্বীন ইসলাম গ্রহণ করতে পারি একটা শর্তে। আপনাকে একটা লিখিত দিতে হবে যে, আমি দ্বীন ইসলাম গ্রহণ করে মারা গেলে আমার কোন কবরের আযাব হবে না। এ রকম একটা লিখিত দিলে আমি তওবা করে দ্বীন ইসলাম গ্রহণ করবো।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, বেশ। কাগজ আন। তিনি কাগজের মধ্যে লিখে দিলেন, তুমি যদি খালেছভাবে তওবা করে মারা যাও, তোমার কবরের আযাব হবে না।
তখন শামাউন তার কিছু পরিচিত লোকের দস্তখত (স্বাক্ষর) নিলো, তারপর সে দ্বীন ইসলাম গ্রহণ করলো এবং কলেমা শরীফ পড়তে পড়তে মারা গেল। যখন মারা গেল, তাকে দাফন-কাফন করা হলো।
সে ওছিয়ত করেছিল যে, হুযূর! আপনি দয়া করে আপনার মোবারক হাতে আমাকে গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তাই করলেন। কিন্তু তাকে যখন দাফন করে তিনি চলে আসলেন, তখন উনার মনে চিন্তা উদয় হলো যে, আয় মহান আল্লাহ পাক! আমি এটা কি করলাম। আমারইতো নাজাতের কোন নিশ্চয়তা নেই, আমি নাজাত পাই কি-না? অথচ আমি ওই লোককে লিখে দিলাম যে, মহান আল্লাহ পাক তিনি তাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবেন। এটা কেমন কাজ হলো?

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে