সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ঐ কুলি ছেলেটি আবার মাছটা নিয়ে বাড়ীতে পৌঁছায়ে দিয়ে পারিশ্রমিক নেয়ার পর বললো, আমাকে তাহলে এখন চলে যাওয়ার এজাযত দেন।
কিন্তু বুযুর্গ ব্যক্তির স্ত্রী ঘটনাটা শুনার পর বললেন, তাহলে এক কাজ করেন, এই কুলি ছেলেটাকে দাওয়াত দেন। সেও আমাদের সাথে মাছ খাবে।
কিন্তু সেই কুলি ছেলেটি বললো, আমি একবার যেখানে যাই দ্বিতীয়বার সেখানে যাই না আর আমি আজকে রোযা। তখন সেই বুযুর্গ ব্যক্তি বললেন, তাহলে তুমি এক কাজ করো, আমাদের সাথে ইফতারী করে যাও। সে বললো, তাহলে আমি আপনাদের বাড়ীর নিকটে যে মসজিদ, সেখানে অপেক্ষা করতে থাকি। মাগরিবের ওয়াক্ত হলে ইফতারীর পরে খাওয়া-দাওয়া করে চলে যাব।
ঠিক তাই হলো। মাগরিবের ওয়াক্ত হলে সেই ব্যক্তি ইফতারী করলো। ইফতারীর পর বুযুর্গ ব্যক্তি বললেন, তুমি এখন কোথায় যাবে? আমাদের এখানে থেকে যাও। এক ঘরে তাকে জায়গা দেওয়া হলো। সে ঘরে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করেই সে আবার নামায শুরু করে দিল, নামায পড়তে লাগলো। মূলতঃ সে সারা রাতই সেখানে নামায পড়লো। পরের দিন চলে গেল।
يُقِيمُونَ الصَّلَاةَ
কাজেই নামায কায়েম করতে হবে এবং যে কোন অবস্থায় হোক যখন আযান হয়ে যাবে, তখন সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে যেতে হবে।
يُقِيمُونَ الصَّلَاةَ
যে নামায কায়েম করে।
هُدًى لِلْمُتَّقِينَ
মুত্তাক্বীন তারা। কাজেই নামায আদায় করতে হবে এবং তাকবীরে ঊলার সাথে আদায় করতে হবে।
এরপর বলা হয়েছে-
وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ
আমি যা রিযিক দিয়েছি, তার থেকে দান-খয়রাত করে। কেমন দান-খয়রাত করে? অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে যেমন তাকওয়া হাছিল করেছে, নামায পড়ে তাকওয়া অর্জন করেছে, ঠিক তদ্রুপ দান-খয়রাত করে তাকওয়া অর্জন করা যায়।
এ প্রসঙ্গে একটা মেছাল বলা হয়, তা হলো- হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার একটা ঘটনা। তিনি বছরা শহরে থাকতেন। একদিন তিনি দেখলেন, এক ইহুদী মহিলা একটা কুকুরকে রুটি খাওয়াচ্ছে।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে ইহুদী মহিলা! তুমি তো ঈমান আননি, তুমি যে কুকুরকে রুটি খাওয়াচ্ছ, তোমার তো এ খাওয়াতে কোন ফায়দা হবে না।
ইহুদী মহিলা বললো, হুযূর! দিলের খবরতো মহান আল্লাহ পাক তিনি জানেন। অর্থাৎ আমি ঈমান এনেছি বা আনি নাই, আমি কেন খাওয়াচ্ছি সেটা তো মহান আল্লাহ পাক তিনি বেহ্তর জানেন। একথা বলে সেই মহিলা খাওয়াতে লাগলো এবং সম্পূর্ণ রুটি সে কুকুরকে খাওয়ালো।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। অনেকদিন অতিবাহিত হয়ে গেছে, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি হজ্জ করতে গেলেন। তিনি হঠাৎ দেখেন কা’বা শরীফের কাছে এক কোণার মধ্যে একজন মহিলা সিজদায় গিয়ে
يَا رَبِّ يَا رَبِّ
বলছে, হে আমার আল্লাহ পাক! হে আমার আল্লাহ পাক! ইত্যাদি। হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি দূর থেকে লক্ষ্য করলেন। হঠাৎ গায়েবী নেদা হলো-
لَبَّيْكِ يَا عَبْدِى
হে বান্দী, আমিতো উপস্থিত আছি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।