সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মূলতঃ তাকওয়ার মূল জিনিস হলো- মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ণ অনুসরণ এবং অনুকরণ। সেটাই হলো মূল তাকওয়া। আ’লা দরজার তাকওয়া।
এ প্রসঙ্গে বলা হয়, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কেমন অনুসরণ করতেন। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার জীবনের একটা ঘটনা বলা হয়।
এই ওয়াকেয়া শুনলে আপনারা বুঝতে পারবেন যে, মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কতটুকু অনুসরণ করেছেন, কতটুকু অনুকরণ করেছেন। উনাদের মধ্যে কতটুকু তাকওয়া ছিল।
বলা হয় যে, হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু যখন বায়তুল মোকাদ্দাস জয় করলেন, তখন খৃষ্টান যারা ছিল তারা বললো যে, হে আবু উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! চাবি আপনাদেরকে দেব, তবে আপনার কাছে দেব না। আপনাদের যিনি খলীফা, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার কাছে আমরা চাবি দেব, আপনি দয়া করে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে সংবাদ দেন।
হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে চিঠি লিখলেন, হে আমীরুল মু’মিনীন! আমাদের বায়তুল মোকাদ্দাস জয় হয়েছে তবে চাবি আমাদেরকে দেয়া হচ্ছে না। চাবি দেয়া হবে যদি আপনি আসেন। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি রওয়ানা হলেন। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে অভ্যর্থনা জানানোর জন্যে কিছু পথ এগিয়ে এসেছিলেন, ফলে রাস্তার মধ্যে সাক্ষাত হলো। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি একটু বিশ্রাম নিলেন। উনার কাপড়-চোপড় ধুলেন, শুকালেন আবার সেটা পরলেন।
যখন উনি পরলেন তখন হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, হে আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন! আপনার জামার কাপড়টার মধ্যে পট্টি লাগানো আছে।
কিতাবে লেখে উনার জামাতে ১৩টা বা ১৪টা পট্টি ছিল, তার মধ্যে একটা ছিল চামড়ার পট্টি।
হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, হে খলীফাতুল মুসলিমীন! আমার মনে হয় আপনার কাপড়টা পাল্টিয়ে নিলে ভাল হতো, যেহেতু আপনি খলীফাতুল মুসলিমীন, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, হে আবু উবায়দা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু!
نَحْنُ قَوْمٌ اَعَزَّنَا اللهُ بِالْاِسْلَامِ
“আমরা তো ঐ সম্প্রদায়, যাদেরকে মহান আল্লাহ পাক তিনি ইসলাম উনার দ্বারা সম্মানিত করেছেন। অন্য কিছুতে সম্মান করেননি। ”
আপনি চিন্তা করবেন না। আমাকে এই পোশাক পরে যেতে দিন। সেই পোশাক পরে উনি পৌঁছলেন। সে ইতিহাস আমাদের জানা আছে। উনি যখন পৌঁছলেন উনি ছিলেন সাওয়ারীর নীচে, উনার খাদেম ছিলেন উপরে। পাদ্রীরা তাদের কিতাব খুলে মিলাতে লাগল।
তাদের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছিল যে, পাদ্রীদের থেকে অর্থাৎ খৃষ্টানদের থেকে বাইতুল মোকাদ্দাস জয় করবেন যিনি, তিনি হবেন আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম। উনি যখন আগমন করলেন, তখন পাদ্রীরা উনার ছূরত সীরত, হাল অবস্থা কিতাব খুলে মিলাতে লাগল। দেখল, সবই মিলে গেছে। যখন মিলে গেছে তখন প্রধান পাদ্রী বললো, হে সেনাপতি! আপনি আপনার চাবি হস্তান্তর করুন।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।