সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
শায়েখ গ্রহণ করা ফরজ এটা মনে রাখবেন। কারণ ওস্তাদ ছাড়া আপনি কি করে শিক্ষা করবেন? বিনা ওস্তাদে কোনদিন শিক্ষা করা যায় না।
আপনি একটা সাধারণ জিনিসই ধরেন, যে কোন একটা মাইক যদি কেউ পরিচালনা করতে চায়, তাকেও শিখে নিতে হবে একজন লোকের কাছে। যে কোন জিনিস আপনি বলেন, দুনিয়ার যে কোন একটা জিনিস শিখতে চান, সেটা আপনাকে একজন ওস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। বিনা ওস্তাদে আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন না।
কাজেই ইলমে ফিকাহর জন্য হাজার হাজার মাদরাসা আছে, হাজার হাজার মক্তব আছে সেখানে আপনি ইলমে ফিকাহ শিক্ষা করবেন। হাজার হাজার ওস্তাদ রয়ে গেছে। তো ইলমে তাছাওউফের ওস্তাদ কোথায় রয়েছেন?
হ্যাঁ, এখানে একটা কথা রয়ে গেছে। আপনি যে শায়েখ গ্রহণ করবেন, উনাকে যাচাই-বাছাই করে গ্রহণ করতে হবে। উনার কি গুণ থাকতে হবে? আপনি তাকওয়া অর্জন করার জন্য যে শায়েখ গ্রহণ করবেন উনার কি গুণ?
এ প্রসঙ্গে বলা হয়েছিল হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনাকে। হুযূর! আমরা কোন ব্যক্তির ছোহবত ইখতিয়ার করব? উনার কি গুণ থাকবে?
তিনি বললেন, তিনি একজন ফকীহ, আল্লাহওয়ালা, সমঝদার ব্যক্তি হতে হবে কেমন?
إِنَّمَا الْفَقِيهُ اَلزَّاهِدُ فِي الدُّنْيَا اَلرَّاغِبُ فِي الآخِرَةِ اَلْبَصِيرُ بِذَنْبِهِ، اَلْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهٖ اَلْوَرِعُ اَلْكَافُّ عَنْ اَعْرَاضِ الْمُسْلِمِينَ اَلْعَفِيْفُ عَنْ اَمْوَالِهِمْ اَلنَّاصِحُ لِجَمَاعَتِهِمْ.
উনার এ গুণগুলো থাকতে হবে-
(১)
اَلزَّاهِدُ فِي الدُّنْيَا
দুনিয়ার থেকে উনি বিরাগ।
(২)
اَلرَّاغِبُ فِي الآخِرَةِ
পরকালের দিকে উনি ঝুঁকে থাকবেন।
(৩)
اَلْبَصِيرُ بِذَنْبِهِ
সবসময় উনি সতর্ক হবেন গুনাহর প্রতি।
(৪)
اَلْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهٖ
ইবাদতে সবসময় মশগুল থাকতে হবে।
(৫)
اَلْوَرِعُ
পরহেযগার হতে হবে উনাকে, তাকওয়াধারী।
(৬)
اَلْكَافُّ عَنْ اَعْرَاضِ الْمُسْلِمِينَ
মুসলমানের মান সম্ভ্রম উনি নষ্ট করবেন না।
(৭)
اَلْعَفِيْفُ عَنْ اَمْوَالِهِمْ
মালের প্রতি লোভ করবেন না।
(৮)
اَلنَّاصِحُ لِجَمَاعَتِهِمْ
মুসলমানদের প্রতি সবসময় নছীহত করবেন।
এ গুণসম্পন্ন যদি তিনি হন তাহলে অবশ্যই উনার ছোহবত ইখতিয়ার করতে হবে। ছোহবত ইখতিয়ার করে ইলমে তাছাওউফ অর্জন করতে হবে এবং ইলমে তাছাওউফের মাধ্যমেই যেটা তাকওয়া সেই তাকওয়া অর্জন করতে হবে। প্রসঙ্গক্রমে একটা কথা আসে, সেটা হলো একটা লোক ইলিম অর্জন করল। ইলিম অর্জন করার পরে দেখা যায় যে, তার ফতওয়া ভুল হয়ে যাচ্ছে। বা একটা লোক আলিম হওয়া সত্তে¦ও অর্থাৎ উলামায়ে হক্বের পরিবর্তে উলামায়ে ‘সূ’ হয়ে যাচ্ছে। তার কি কারণ? উলামায়ে হক্ব না হয়ে উলামায়ে ‘সূ’ হয় তার কি কারণ?
কারণ ঐ তার দিলের মধ্যে গন্ডগোল রয়ে গেছে। তার তো দিল ইছলাহ হয়নি। দিল যখন শুদ্ধ হয়ে যাবে তখন তার মন থেকে শুদ্ধ কথা বের হবে। আর দিলের মধ্যে যখন তার গন্ডগোল থেকে যাবে, দিল থেকে শুদ্ধ কথা বের হতে পারে না। সম্ভব নয় বের হওয়া।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।