ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
তাক্বওয়া হাছিল করার গুরুত্ব-ফযীলত (১৩)
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর ষষ্ঠ আকাশে গিয়ে যখন ফেরেশতারা পৌঁছেন- কিতাবে উল্লেখ করা হয়েছে, তখন আমলগুলি গুণগুণ করতে থাকে, খুব জ্বলজ্বল করতে থাকে, আলোক বিকিরণ করতে থাকে। তখন ষষ্ঠ আকাশের ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলেন “হে আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা আমলনামাগুলি রাখুন, আমাকে যাচাই বাছাই করতে দিন, পরীক্ষা নিরীক্ষা করতে দিন। আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, আপনি কি পরীক্ষা নিরীক্ষা করবেন?
তখন পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলেন, “আমি হলাম রহমতের ফেরেশতা। ”
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ করা হয়েছে-
اِرْحَمُوا مَنْ فِى الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِى السَّمَاءِ
“তোমরা দয়া করো যমীনে যে আছে, তাহলে আকাশবাসী, মহান আল্লাহ পাক তিনি তোমাদের দয়া করবেন। ”
مَنْ لَّايَرْحَمْ لَا يُرْحَمْ
‘যে দয়া করেনা, সে দয়া পায়না’ নির্দয় ব্যক্তি কোনদিন দয়া হাছিল করতে পারে না। মূলতঃ যে দয়া করে, সেই দয়া পেতে পারে। এটা সবসময় দেখা যায় যে, মহান আল্লাহ পাক তিনি দয়াশীল ব্যক্তিকে সবসময় খাছ রহমত বরকত নাযিল করে থাকেন। আর যারা নির্দয়, তাদের প্রতি মহান আল্লাহ পাক উনার রহমত বরকত থাকে না। যারা নির্দয় থাকবে তাদের আমলনামাগুলি ষষ্ঠ আকাশ দিয়ে উত্তীর্ণ হবে না। পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম ঐ আমলনামাগুলি যাচাই বাছাই করে আবার ছেড়ে দেবেন। বলবেন, আপনারা বাকী আমলনামাগুলো নিয়ে যান। আমলবাহী ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা সপ্তম আকাশের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
যখন সপ্তম আকাশে গিয়ে পৌঁছাবেন, তখন সেই পরীক্ষক ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলবেন, “দাঁড়ান, আমলনামাগুলো আমাকে পরীক্ষা করতে দিন”। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বলবেন, “আপনি কি পরীক্ষা করবেন?”
তখন সেই হাফাজা ফেরেশতা আলাইহিস সালাম তিনি বলবেন, আমি রিয়ার ফেরেশতা আলাইহিস সালাম।
اَلرِّيَاءُ شِرْكٌ خَفِيٌّ
“রিয়া হল গুপ্ত শিরিক। ” যারা রিয়া করে তাদের আমলনামাগুলো এ আকাশ দিয়ে উত্তীর্ণ হবে না। রিয়া কেমন? কাকে রিয়া বলে? লোক প্রদর্শনী যেটা, মানুষ মানুষকে দেখানোর জন্য যে আমল করে।
যেমন বলা হয়ে থাকে, এক কিতাবে উল্লেখ করা হয়েছে, অনেকে সুক্ষèভাবে রিয়া করে থাকে। এক লোক সে তাহাজ্জুদ নামায পড়ত সবসময়। কিন্তু মানুষ সেটা জানত না, সে জানানোর চেষ্টা করত। সে তাহাজ্জুদ নামায পড়ার জন্য পুকুরে ওজু করত। একদিন পুকুরের যে মালিক তার কাছে গিয়ে বলল, আপনার পুকুরে অনেক বড় বড় মাছ আছে। সে ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি কি করে জানেন?
সে বলল যে, দেখেন আমিতো প্রতিদিন তাহাজ্জুদ নামায পড়ি, কাজেই তাহাজ্জুদ নামায পড়ার সময় আমি ওজু করি, ওজুর সময় দেখি মাছগুলো লাফালাফি করে, সেজন্যই বললাম। এটা রিয়ার একটি প্রকার। আর এক প্রকার বলা হয়ে থাকে, একটি লোক হজ্জ করেছিল ১২ বার। তার বাড়ীতে যদি কেউ যেত সে বলত, আমি তৃতীয়বার যখন হজ্জ করেছিলাম তখন যে গ্লাসগুলো এনেছিলাম সেগুলো নিয়ে এসো। ষষ্ঠবার হজ্জ করতে গিয়েছিলাম তখন যে কাপগুলো এনেছিলাম সেগুলো দিয়ে চা দাও। আর শেষবার অর্থাৎ ১২ বারের সময় যে হজ্জ করেছিলাম তখন যে জায়নামায এনেছিলাম সে জায়নামাযটা দিয়ে দাও নামায পড়ার জন্য।
মূলতঃ লোক প্রদর্শনের জন্য যারা আমল করে তাদের আমল সপ্তম আকাশ উত্তীর্ণ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটি একটি আমানত আর রোগীর সুস্থতা শুধু একটি দায়িত্ব নয়, এটি ইবাদত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিনটা পবিত্র আয়াত শরীফ উনার আমল যা মানুষ ছেড়ে দিয়েছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যে ব্যক্তি ইছলাহ বা সন্তুষ্টি হাছিলের জন্য ধন-দৌলত খরচ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে তিনটি নিয়ামত দান করবেন-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












