সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এ আয়াত প্রসঙ্গে বলা হয়, আয়াত শরীফ যখন নাযিল হলো; নাযিল হওয়ার পর আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে প্রথম ডেকে বললেন, “হে হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম! আপনাকে একটা বিষয় বলা হবে। তাড়াহুড়া করে কোন জবাব দিবেন না। আপনি আপনার পিতা-মাতা যারা রয়েছেন, উনাদেরকে জিজ্ঞাসা করে জবাব দিবেন। ”
তখন হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম বললেন, “অবশ্যই মহান আল্লাহ পাক তিনি ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নির্দেশ মুবারক যথাযথ পালন করতে হবে। ”
যখন বলা হলো, মহান আল্লাহ পাক তিনি আয়াত শরীফ নাযিল করেছেন, হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রসঙ্গে। কি নাযিল করেছেন? যদি আপনারা দুনিয়া চেয়ে থাকেন তাহলে মহান আল্লাহ পাক তিনি দুনিয়া দিয়ে আপনাদেরকে আমার থেকে জুদা করে দিবেন। আর যদি আপনারা মহান আল্লাহ পাক উনাকে, আমাকে, পরকালকে চেয়ে থাকেন তাহলে মহান আল্লাহ পাক তিনি পরকালে আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন। এখন আপনারা কোনটা গ্রহণ করবেন? এটা আপনি আপনার পিতা এবং মাতা উভয়কে জিজ্ঞাসা করে আমাকে জবাব দিবেন।
যখন এ প্রশ্ন করা হলো, হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে; তিনি বললেন- “ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সবকিছু ত্যাগ করে, সবকিছু ছেড়ে আপনার মহব্বতেই এসেছি এখানে। একমাত্র মহান আল্লাহ পাক উনার জন্য, আপনার জন্য আমরা এসেছি। দুনিয়ার জন্য আমরা আসিনি। কাজেই এ প্রশ্নের জবাব, আমার পিতা-মাতা যারা রয়েছেন উনাদের জিজ্ঞাসা করে দিতে হবে না। এটার জবাব আমার জানা রয়েছে। আমিই সেটার জবাব দিব। সেটা হচ্ছে, আমরা দুনিয়া তলবকারী নই এবং দুনিয়ার সম্পদ আমরা তলবকারী নই। আমরা মহান আল্লাহ পাক তিনি ও উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চাই, পরকাল চাই। আমি সেটাই গ্রহণ করলাম। ”
উনি বলার পর পর্যায়ক্রমে অন্যান্য হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারাও একই কথা বললেন।
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বলেন, হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম যাঁরা রয়েছেন উনারা সকলেই একই জবাব দিলেন। আমরা সকলেই এসেছি আপনার জন্য। দুনিয়ার জন্য আমরা আসিনি। সকলেই একই জবাব দিলেন।
মহান আল্লাহ পাক তিনি ফয়সালা করে দিলেন। উনাদেরকে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে জানানো হলো, যা দেয়ার দরকার সেটা মহান আল্লাহ পাক তিনি দিয়ে দিলেন।
পরবর্তীতে তাফসীরে উল্লেখ করা হয়েছে, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনি যখন তা’লীম দিচ্ছিলেন তখন উনি উনার বোনের ছেলে এবং অন্যান্য যারা ছিলেন উনাদেরকে তা’লীম দিচ্ছিলেন। তা’লীম প্রসঙ্গে বললেন, “দেখুন, আপনারা কুরআন শরীফের এ আয়াত শরীফ পাঠ করবেন এবং ক্বিয়ামত পর্যন্ত অন্যান্য মানুষ সেটা পাঠ করবে। এ আয়াত শরীফ মহান আল্লাহ পাক উনার কালাম, ক্বিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফে থাকবে।
আপনারা পাঠ করে মনে করবেন, বা আপনারা মনে করতেও পারেন, যারা উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম অর্থাৎ আমরা হয়ত এমন কিছু মহান আল্লাহ পাক উনার কাছে এবং মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে দাবী করেছিলাম বা দুনিয়ার কিছু আমরা চেয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক তিনি এ আয়াত শরীফ নাযিল করে আমাদেরকে সতর্ক করেন। মহান আল্লাহ পাক উনার কসম! প্রকৃতপক্ষে বিষয়টা তা নয়।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।