সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
এ তিনটা আমলই মানুষের জন্য মহা জরুরী। যেমন, তাক্বওয়া অর্জন না করলে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। ঠিক ইয়াতীম, মিসকীনের হক্ব যদি কেউ আদায় না করে, তার জন্য জাহান্নাম ছাড়া কোন গতি নেই।
যেটা মহান আল্লাহ পাক তিনি বলেন পরবর্তী আয়াত শরীফে-
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا
নিশ্চয়ই যারা ইয়াতীমের মাল জোর করে খেয়ে ফেলবে, জুলূম করে খাবে। নিশ্চয়ই তারা তাদের পেটের মধ্যে আগুন প্রবেশ করিয়ে থাকে। এবং অতিশীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে। কাজেই ইয়াতীম, মিসকীনের হক্ব মানুষ ভুলে গেছে এবং পর্দার গুরুত্ব মানুষ ভুলে গেছে। যে পর্দা করা ফরয। এর মধ্যে কোন চু-চেরা, ক্বীল-কাল নেই।
যেটা হযরত ইমামুল আউওয়াল আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
يَا عَلِىُّ عَلَيْهِ السَّلَامُ لاَ تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ
হে হযরত ইমামুল আউওয়াল আলী আলাইহিস সালাম! প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে। কিন্তু এর পরবর্তীতে প্রতি দৃষ্টিতে একটা করে কবীরাহ গুণাহ্ লিখা হবে। এখন পর্দার কতটা গুরুত্ব রয়েছে, সেটা সহজেই অনুধাবন করা যায়।
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, মানুষ এটার ক্বদর ও গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হচ্ছে। যার জন্য আমলে ব্যর্থ হচ্ছে, যার ফলে আযাব-গযব মহান আল্লাহ পাক উনার তরফ থেকে নাযিল হচ্ছে।
বিশেষ করে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে লক্ষ্য বা উদ্দেশ্য করে আয়াত শরীফ নাযিল করেছেন সত্যিই। কিন্তু নুযূল খাছ, হুকুম আম।
মহান আল্লাহ পাক তিনি নাযিল করেন-
يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا
“আয় আমার মহাসম্মানিত নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার আযওয়াজে মুতহ্হারাত আলাইহিন্নাস সালাম উনাদেরকে বলুন। অর্থাৎ হে উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা যদি দুনিয়া ও তার সৌন্দর্য চেয়ে থাকেন فَتَعَالَيْنَ তাহলে আপনারা আসুন-
أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا
আপনাদেরকে মাল-সম্পদ যা দেয়ার তা দিয়ে উত্তমভাবে আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দিবো। ”
وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا
এরপর মহান আল্লাহ পাক তিনি বলতেছেন, “যদি আপনারা যারা উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম রয়েছেন, উনারা যদি মহান আল্লাহ পাক উনাকে চান, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চান, পরকাল চান, তাহলে আপনারা শুনে রাখুন,
فَإِنَّ اللهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ
“নিশ্চয়ই যারা মহান আল্লাহ পাক উনার খাছ বান্দী উনাদের জন্য অনেক বড় প্রতিদান তৈরী করে রেখেছেন। ”
مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا
“উনাদের জন্য অনেক বড় প্রতিদান, প্রতিফল, জান্নাত, অনেক নিয়ামত মহান আল্লাহ পাক তিনি রেখেছেন। ”
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।