সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কিন্তু যদি অতিরিক্ত ইয়াতীম-মিসকীন এসে থাকে, তারা কিছু সেখান থেকে লাভ করতে পারে না। তারা ওয়ারিছ হয়নি, যার জন্য তারা কিছুই পায় না। তারা নিরাশ হয়ে ফিরে যায়। তখন তাদেরকে নিরাশ করে ফিরিয়ে না দিয়ে তাদেরকে কিছু সেখান থেকে খাদ্য খাওয়াবে, কিছু মেহমানদারী করে দিও। আর সম্ভব হলে কিছু হাদিয়া-তোহফা দিয়ে দিও।
কিন্তু আজকাল মানুষ এ আমল থেকে গাফিল হয়েছে। ইয়াতীম-মিসকীনের হক্ব মানুষ ভুলে গেছে। যার জন্য সে ইন্তিকাল করলে তার ইয়াতীম-মিসকীন যারা থাকে, যারা ওয়ারিছ হয় না আত্মীয়-স্বজনের মধ্যে। তাদের মানুষ খোঁজ-খবর নেয় না এবং তাদের গুরুত্ব দেয় না।
সেটা হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে, ইয়াতীম-মিসকীনের প্রতি দৃষ্টি রাখা। এবং আয়াত শরীফ থেকে চতুর্থ দিন যে মানুষ খাওয়ার ব্যবস্থা করে থাকে, ইন্তিকাল করার পর মাহ্ফিল করে থাকে, ঈছালে ছওয়াবের ব্যবস্থা করে থাকে, এই আয়াত শরীফে সে কথা বলা হয়েছে। অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে চতুর্থ দিন মানুষ সম্পদ বন্টন করার সময় কিছু সম্পদ বন্টন করে আর কিছু সম্পদ থেকে মানুষকে মেহমানদারী করে দেয় যা প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক উনারই নির্দেশ।
এ প্রসঙ্গে তৃতীয় যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে, পর্দা সম্পর্কে নির্দেশ মুবারক এসেছে-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, আরেকটা আমল যেটা মানুষ ছেড়ে দিয়েছে। বিশেষ আমল সেটা হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘হে ঈমানদাররা! তোমাদের যারা অধীন রয়েছে, বাঁদী-দাসী, কর্মচারী এবং তোমাদের যে নাবালেগ-নাবলেগা যারা রয়েছে, তারা যেন তিন সময় তোমাদের অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করে। তিন সময় অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে।
কারণ,
ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ
এ তিন সময় তোমাদের পর্দা রক্ষা করার সময়। কোন্ তিন সময়?
مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ
ফজরের নামাযের পূর্ব সময়।
وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ
যোহর নামাযের পর মানুষ খাওয়া-দাওয়া করে বিশ্রামে যায়। যখন তাদের কাপড়-চোপড় ঢিলা করে রাখে।
وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ
এবং ইশার নামাযের পর মানুষ যখন বিশ্রামে যায়।
এ তিন সময় তোমাদের যারা অধীন রয়েছে, বাঁদী-দাসী, কর্মচারী, ছেলে-মেয়ে প্রত্যেকেই যেন তোমাদের অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করে। এছাড়া অন্য সময় প্রবেশ করলে তাদেরও গুণাহ হবে না এবং তোমাদেরও গুণাহ্ হবে না।
উনি ইরশাদ করেন, দেখা যাচ্ছে যে, মানুষ এ তিন সময় বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে যায়। নাবালেগ, নাবালেগা যারা রয়েছে তারাও এবং বাঁদী-দাসী যারা রয়েছে তারাও না বলে ঘরে প্রবেশ করে। কিন্তু সেটা মহান আল্লাহ পাক উনার আইনের খিলাফ। এ তিনটা আমল থেকে মানুষ মাহরূম হয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।