সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কাজেই চাল-চলন, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদে কোন মতেই যেন তাদের কোন সৌন্দর্য প্রকাশ না পায়। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন। সেদিক থেকে সাবধান থাকতে হবে।
কারণ, যদি তাদের সৌন্দর্য প্রকাশ পায় এবং বেগানা পুরুষ আকৃষ্ট হয় তাহলে অবশ্যই সে زَانِيَةٌ অর্থাৎ ব্যভিচারিণী হিসেবে মহান আল্লাহ পাক উনার দরবারে সাব্যস্ত হবে। কিন্তু সে জানবে না, মনে করবে সে তো শরীয়ত মতই চলে, হয়ত সে বোরকাও পরেছে। কিন্তু দেখা যাচ্ছে, বোরকার ভিতরে সে এমন সুঘ্রাণ ব্যবহার করতেছে অথবা সে রাস্তায় চলার সময় এমনভাবে হাঁটছে, তার সৌন্দর্য ইচ্ছায়-অনিচ্ছায় প্রকাশ পেয়ে যাচ্ছে। মানুষ সেদিকে আকৃষ্ট হচ্ছে এবং যার কারণে সে মহান আল্লাহ পাক উনার দরবারে ব্যভিচারিণী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। খুব কঠিন বিষয়।
সেটাই মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ
মহান আল্লাহ পাক তিনি বলেছেন যে, ‘তোমরা এমনভাবে চলনা, হেঁটো না, এমন পোশাক পরিধান করো না, যেটার মাধ্যম দিয়ে তোমাদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়, গুপ্ত সৌন্দর্য প্রকাশ পায়।
খুব সাবধান, সতর্ক থাকতে হবে এই পর্দার ব্যাপারে। খুব সাবধান থাকতে হবে, অন্যথায় কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ’
সেজন্য মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
اِحْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ
‘তুমি তোমাকে হিফাযত করো। নিজের ইজ্জত-আবরু হিফাযত করো। পুরুষদের জন্য তাদের স্ত্রী ব্যতীত অন্য সকলের থেকেই নিজেদের হিফাযত করতে হবে। অথবা বাঁদী যারা রয়েছেন তাদের ব্যতীত। আর মহিলাদের জন্য স্বামী ছাড়া সকলের কাছ থেকে সে যেন তাকে হিফাযত করে। তার সৌন্দর্য সে প্রকাশ না করে।
সেটা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে দিয়েছেন। সেজন্য বলা হয়েছে-
مَلْعُونٌ مَنْ نَظَرَ إِلَى سَوئَةِ اَخِيهِ
ঐ ব্যক্তি লা’নতগ্রস্ত, ঐ ব্যক্তির উপর মহান আল্লাহ পাক উনার লা’নত, ‘কোন মুসলমান ভাই অথবা মুসলমান বোন অর্থাৎ কোন বেগানার সতরের প্রতি যে দৃষ্টি করে, অন্যের সতরের প্রতি দৃষ্টি করে, মহান আল্লাহ পাক উনার তরফ থেকে তার প্রতি লা’নত। ’
কাজেই পর্দার যে হুকুম রয়েছে, খুব সুক্ষ্ম হুকুম, কঠিন হুকুম। এটা আমল করার জন্য প্রত্যেককে কোশেশ করতে হবে।
অনেকে হয়ত শুনে মনে করবে, খুব কঠিন। হ্যাঁ, কঠিন মনে করলেই কঠিন। আর আমল করলেই সেটা সহজ হয়ে যায়। যে সহজ হিসাবে গ্রহণ করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে সহজ করে দিবেন। আর যে কঠিন মনে করবে তার জন্য সেটা কঠিন হয়ে যাবে।
এজন্য হাদীছ শরীফে এসেছে-
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي
মহান আল্লাহ পাক তিনি হাদীছ কুদসীতে ইরশাদ মুবারক করেন, ‘আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। বান্দা আমাকে যেমন ধারণা করবে, আমি তার সাথে ঠিক তদ্রুপ ব্যবহার করব। ’ যে সহজ মনে করে কোশেশ করবে তার জন্য সহজ হয়ে যাবে।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।