সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ذَلِكَ أَدْنَى
এটা হচ্ছে ঐ আমলের নিকটবর্তী অর্থাৎ অতটুকুর মাধ্যমে তার তাক্বওয়া, তার পরহেযগারী জাহির হবে, প্রকাশ পাবে ।
أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
এটা হচ্ছে, ঐ মহিলা যে পর্দানশীন, পরহেযগার, নেক্কার, আল্লাহওয়ালী সেটা চিনার একটা লক্ষণ। যার কারণে যারা বদ চরিত্র, বদ খাছলতের রয়েছে তারা তাদেরকে আর উত্যক্ত করবে না, বিরক্ত করবে না।
وَكَانَ اللهُ غَفُورًا رَحِيمًا
মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।
আয় আমার নবী, আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, সবাইকে বলে দিন, বিশেষ করে যারা উম্মূল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে, যারা আপনার মেয়ে উনাদেরকে আর আমভাবে সমস্ত মু’মিন মুসলমান নারী যারা রয়েছে, তাদেরকে বলে দিন, তোমরা প্রত্যেকেই চাদরে আবৃত হয়ে পর্দা করে বের হবে। এবং এটা তোমাদের জন্য সেই তাক্বওয়া এবং পরহেযগারীর একটা নিদর্শন যাতে যারা বদ চরিত্র, বদ খাছলতের লোক রয়েছে তারা দেখে বুঝতে পারবে, এরা পরহেযগার, মুত্তাক্বী, আল্লাহওয়ালী। কাজেই তাদের সাথে কোন খারাপ আচরণ করা যাবে না, বিরক্ত করা যাবে না, উত্যক্ত করা যাবে না। মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল এবং দয়ালু।
এ প্রসঙ্গে হাদীছ শরীফে এসেছে যা তাফসীরে উল্লেখ করা হয়েছে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন-
عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ أَمَرَ اللهُ نِسَاءَ الْمُؤْمِنِينَ إِذَا خَرَجْنَ مِنْ بُيُوتِهِنَّ فِي حَاجَةٍ
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন-
أَمَرَ اللهُ نِسَاءَ الْمُؤْمِنِينَ إِذَا خَرَجْنَ مِنْ بُيُوتِهِنَّ فِي حَاجَةٍ أَنْ يُغَطِّينَ وُجُوهَهُنَّ مِنْ فَوْقِ رُءُوسِهِنَّ بِالْجَلاَبِيبِ
মহান আল্লাহ পাক তিনি মু’মিন নারীদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? যখন তারা ঘর থেকে কোন জরুরতে বের হতে চায় বা যখন সে বের হবে তখন সে কি করবে? সে তার চেহারাকে চুপিয়ে রাখবে, কিভাবে?
مِنْ فَوْقِ رُءُوسِهِنَّ بِالْجَلاَبِيبِ
তার মাথার উপর থেকে পর্দা ঢেলে দিবে এবং সেখানে উনি বলেছেন-
وَيُبْدِينَ عَيْنًا وَاحِدَةً
শুধু একটা চক্ষু যেন খোলা রাখে রাস্তা দেখার জন্য, সেটা হযরত ইবনে সিরীন রহমতুল্লাহি আলাইহি হতে রেওয়ায়েত রয়েছে, তিনি চাদর পরে দেখিয়ে দিয়েছেন, কিভাবে মেয়েদের পর্দা করতে হবে। বর্তমানে যেমন বাজারে বোরকা রয়েছে বা বর্তমানে বাজারে যে বোরকা রয়েছে সেটা পূর্ববর্তী যামানায় ছিল না।
পূর্ববর্তী যামানায় বড় একটা চাদর যা আট থেকে দশ হাত লম্বা এবং প্রশস্ততা একজন মানুষ থেকে কমপক্ষে দুই তিন হাত বেশী। অর্থাৎ লম্বা প্রায় দশ/বার হাত আর চওড়া কমপক্ষে ছয়/সাত হাত। চওড়া সেই চাদরটা এনে মাথার উপর থেকে সামনে সিনা পর্যন্ত ঢেলে দিবে যাতে সামনে থেকে বা ডানে বামে থেকে কোন লোক মহিলাকে দেখতে না পারে। আর চাদরটা অতিরিক্ত বড় হওয়ার কারণে আর অতিরিক্ত প্যাঁচ দেয়ার ফলে তার শরীরের আকার-আকৃতি কি রয়েছে সেটাও বুঝা যাবে না। যখন চাদরটা সে পরবে, সামনের দিক থেকে সে দেখবে না, নীচের দিক থেকে রাস্তা দেখতে পারবে। সে রাস্তা দেখে দেখে পথ চলতেও পারবে। যদি তার কোন জরুরত হয় তাহলে সে বের হবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।