ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৮৩)
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এ প্রসঙ্গে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেছেন-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِينَ الثَّالِثَةِ الصِّدِيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ : كُنْتُ أَدْخُلُ بَيْتِي الَّذِي فِيهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي وَاضِعٌ ثَوْبِي وَأَقُولُ : إِنَّمَا هُوَ زَوْجِي وَأَبِي، فَلَمَّا دُفِنَ عُمَرُ عَلَيْهِ السَّلَامُ مَعَهُمْ فَوَاللهِ مَا دَخَلْتُ إِلاَّ وَأَنَا مَشْدُودَةٌ عَلَيَّ ثِيَابِي حَيَاءً مِّنْ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বর্ণনা করেছেন যে, (সৌন্দর্য প্রকাশ করা যাবে না। কাপড় যথাযথ পরিধান করতে হবে। ) হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন যে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যখন রওযা শরীফে রাখা হলো, (রওযা শরীফ ছিলেন হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার হুজরা শরীফ) আমি সেখানে যিয়ারত করতাম। অতিরিক্ত যে কাপড় নেয়া দরকার পর্দার জন্য, সেটা নিতাম না। আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে যখন রওযা শরীফে রাখা হলো, তখনও আমি অতিরিক্ত কাপড় ব্যবহার করতাম না। আমি যখন সেখানে যিয়ারতে যেতাম, আমি বলতাম-
إِنَّمَا هُوَ زَوْجِي وَأَبِي
এখানে যারা শায়িত রয়েছেন, একজন হচ্ছেন আমার মহাসম্মানিত আহাল বা স্বামী, আরেকজন হচ্ছেন আমার পিতা। কাজেই এখানে তো আমার পর্দার কোন জরুরত নেই। যার জন্য অতিরিক্ত কাপড়টা উনি সাথে নিতেন না। ওটা রেখে যেতেন।
কতটুকু পর্দা উনারা করেছেন যে, রওযা শরীফের আশে পাশে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাক্ষাতে যাবেন, যিয়ারতে যাবেন, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম- উনার পিতা, উনার সাক্ষাতে যাবেন, যিয়ারতে যাবেন। কিন্তু হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি যেহেতু পাশে শায়িত রয়েছেন। কাজেই উনার সামনে সে অবস্থায় ওড়না না পড়ে, চাদর দিয়ে না ঢেকে গেলে সেটা পর্দার খিলাফ হবে, সেজন্য চাদর দিয়ে ঢেকে, ভাল করে নিজেকে আচ্ছাদিত করে উনি যিয়ারতে গিয়েছেন। সুবহানাল্লাহ! সেটা চিন্তা এবং ফিকিরের বিষয়।
সেটাই বলা হয়েছে-
إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
তবে আপসেআপ যেটা প্রকাশ পেয়ে যায়। এখন আপসেআপ কি প্রকাশ পেয়ে থাকে? যেটা মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেছেন-
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاءِ اللَّاتِي لَا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ وَاللهُ سَمِيعٌ عَلِيمٌ
‘ঐ সমস্ত মহিলা যারা বৃদ্ধা হয়ে গেছেন। বিবাহের বয়স যাদের নেই, বিবাহের ইচ্ছাও নেই,
لَا يَرْجُونَ نِكَاحًا
যারা বিবাহের আরজু করে না বা যোগ্যতা যাদের নেই,
فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ
তাদের গুনাহ হবে না।
أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ
তাদের কাপড় রেখে দেয় অর্থাৎ অতিরিক্ত ওড়না যদি ব্যবহার না করে,
غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ
অর্থাৎ সৌন্দর্য প্রদর্শন না করে, অতিরিক্ত কাপড় যদি ব্যবহার না করে তাতে তাদের গুণাহ হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












