সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৭০)
সেটাই হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لاَ تَلِجُوا عَلَى الْمُغِيبَاتِ فَإِنَّ الشَّيْطَانَ يَجْرِى مِنْ أَحَدِكُمْ مَجْرَى الدَّمِ. قُلْنَا وَمِنْكَ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَمِنِّى وَلَكِنَّ اللهَ أَعَانَنِى عَلَيْهِ فَأَسْلَمُ
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, দেখ ঐ সমস্ত বাড়ী-ঘরে তোমরা যেওনা, যে সমস্ত বাড়ী ঘরে মহিলারা রয়েছে অথচ তাদের স্বামী নেই।
فَإِنَّ الشَّيْطَانَ يَجْرِى مِنْ أَحَدِكُمْ مَجْرَى الدَّمِ
নিশ্চয়ই শয়তান তোমাদের মধ্যে চলাচল করে থাকে যেমন রক্ত চলাচল করে থাকে, ঠিক সেভাবে।
قُلْنَا وَمِنْكَ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার মধ্যেও কি চলে থাকে?
قَالَ وَمِنِّى وَلَكِنَّ اللهَ أَعَانَنِى عَلَيْهِ فَأَسْلَمُ
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে, হ্যাঁ, আমার মধ্যেও হতো, তবে মহান আল্লাহ পাক তিনি আমাকে সাহায্য করেছেন। আমার যে শয়তান রয়েছে, জিন, সেটা আত্মসমর্পণ করেছে, ঈমান এনেছে, মুসলমান হয়ে গিয়েছে, যার জন্য আমার কোন অসুবিধা নেই। কিন্তু প্রত্যেক মানুষের সাথে একটা জিন, একজন ফেরেশতা থেকে থাকে। ফেরেশতা তাকে নেক কাজে উদ্বুদ্ধ করে, আর সেই জিনটা তাকে পাপ কাজে ওয়াস্ওয়াসা দিয়ে থাকে।
এখন সে পাপ কাজের ওয়াস্ওয়াসার কারণে যদি পাপ কাজ করতে থাকে, আস্তে আস্তে তার পাপ বেশী হওয়ার কারণে সে ঈমানী মজবুতি হারিয়ে ফেলে, দূর্বল হয়ে যায়। সে পাপ কাজ বেশী বেশী করতে থাকে। আর যখন সে ফেরেশতা তাকে নেক কাজে উদ্বুদ্ধ করে, আর এই উদ্বুদ্ধ করার কারণে সে নেক কাজ বেশী বেশী করতে থাকে, যার ফলশ্রুতিতে তার ঈমানী কুওওয়াত বৃদ্ধি পেয়ে যায়। তখন শয়তানী ওয়াস্ওয়াসা তার আর কোন ক্রিয়া করে না, সে নেক কাজে ধাবিত হয়।
সেটাই মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, মহান আল্লাহ পাক তিনি আমাকে সাহায্য করেছেন। আমার যে জিন ছিল সেটা ঈমান এনেছে, যার জন্য আমার কোন অসুবিধা নেই। কিন্তু প্রত্যেক মানুষের সতর্ক থাকতে হবে, নিরিবিলি থেকে, নির্জনতা থেকে।
হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম বর্ণনা করেছেন, উনি ইন্তিকালের তিনদিন পূর্বে বলে গিয়েছেন যে, ‘আমার কাছে যে জিনটা ছিল, মহান আল্লাহ পাক উনার রহমতে সেটা ঈমান এনে মুসলমান হয়ে গেছে।’ সুবহানাল্লাহ!
ঠিক মহান আল্লাহ পাক তিনি যাদেরকে নেক কাজ করার বেশী তাওফীক দান করেন, কবুল করে নেন, তাদের সেই ফেরেশ্তা প্রবল হয়ে যায়, জিনটা দুর্বল হয়ে যায়, যার জন্য সে কোন ক্রিয়া করতে পারেনা। অর্থাৎ ওয়াস্ওয়াসা সৃষ্টি করতে পারেনা, নেক কাজে বাধা সৃষ্টি করতে পারেনা। কাজেই খুব সতর্ক, খুব সাবধান থাকতে হবে।
ঘটনাটা বলা হলো, এর মধ্যে অনেক ইবরত, অনেক নছীহত রয়েছে। ইবলিস যে ধোঁকা দিয়েছে, নেক কাজের ছুরতে ধোঁকা দিয়েছে। পাপ কাজের ছুরতে সে ধোঁকা দেয়নি। সে নেক কাজের ছুরতে উভয়কে একই অবস্থায় ধোঁকা দিয়েছে, উভয়কে সে ক্ষতিগ্রস্ত করেছে, আমল নষ্ট করে দিয়েছে।
(অসমাপ্ত)
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।