ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৬১)
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৩ জুলাই, ২০২৫ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি উল্লেখ করেন-
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ
তোমরা এমনভাবে রাস্তা চলনা, তোমাদের পদাঘাতের কারণে, পায়ে হাঁটার কারণে তোমাদের সৌন্দর্য প্রকাশ হয়ে যায়, বের হয়ে যায়, গুপ্ত সৌন্দর্য সেটা প্রকাশ হয়ে যায়, এমনভাবে তোমরা হেঁটনা, আওয়াজ করে, হৈ-চৈ, থৈ-থৈ করে তোমরা হেঁটো না।
وَتُوبُوا إِلَى اللهِ جَمِيعًا
তোমরা সকলেই মহান আল্লাহ পাক উনার কাছে তওবা করো।
أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে ঈমানদাররা! আশা করা যায়, তোমরা কামিয়াবী হাছিল করবে, অবশ্যই কামিয়াবী হাছিল করবে।
এখানে মহান আল্লাহ পাক তিনি বলেছেন ‘সূরা নূর শরীফের’ মধ্যে বার প্রকার লোকের কথা। আর ‘সূরা আহযাব শরীফে’ আগেই বলেছি, মহান আল্লাহ পাক তিনি সাতজন লোকের কথা উল্লেখ করেছেন।
সেখানে উল্লেখ করা হয়েছে-
لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِي آبَائِهِنَّ وَلَا أَبْنَائِهِنَّ وَلَا إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاءِ إِخْوَانِهِنَّ وَلَا أَبْنَاءِ أَخَوَاتِهِنَّ وَلَا نِسَائِهِنَّ وَلَا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ وَاتَّقِينَ اللهَ إِنَّ اللهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا
তাদের গুনাহ হবেনা, যদি গমন করে বা সৌন্দর্য প্রকাশ পায় পিতার নিকট, সন্তানের নিকট, ভাইয়ের নিকট, ভাইয়ের ছেলে, বোনের ছেলে এবং ঐ সমস্ত মহিলা যারা তাদের সাথে চলাচল করে থাকে; আর ঐ সমস্ত বাঁদী যারা তাদের অধীন রয়েছে।
وَاتَّقِينَ اللهَ তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, তাক্বওয়া অবলম্বন করো।
إِنَّ اللهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সব বিষয়ে দেখে থাকেন, অবগত রয়েছেন। ”
এখানে মূল যে বিষয়টা বলা হয়েছে, পুরুষ এবং মহিলা তাদের পর্দা কতটুকু রক্ষা করবে? এ আয়াত শরীফ সমূহের মধ্যে কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য তারমধ্যে প্রথম হচ্ছে- মহান আল্লাহ পাক তিনি যেটা বলেছেন-
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ- قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
আপনি বলে দিন, যারা মু’মিন নর এবং নারী রয়েছে তারা যেন তাদের দৃষ্টি অবনত করে বা রাখে। অর্থাৎ তাদের দৃষ্টিকে যেন তারা হিফাযত করে, এদিকে সেদিকে যেন তারা দৃষ্টি না করে। এ প্রসঙ্গে ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে-
عَنْ حَضْرَتْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظَرِ الْفُجَاءَةِ فَأَمَرَنِى أَنْ أَصْرِفَ بَصَرِى
হযরত জারীর বিন আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, যখন এ সম্পর্কে বলা হলো তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! عَنْ نَظَرِ الْفُجَاءَةِ যে দৃষ্টিটা নিজের অজান্তে, অনিচ্ছা সত্তে¦, হঠাৎ কারো প্রতি যদি পড়ে যায় সেটা পুরুষের পক্ষ থেকেও পড়তে পারে অথবা মহিলার পক্ষ থেকেও পড়তে পারে; অনিচ্ছায়, হঠাৎ, আচানক যদি দৃষ্টি পড়ে যায় তাহলে সেটার কি হুকুম হবে?
فَأَمَرَنِى আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে নির্দেশ করলেন, আদেশ করলেন, أَنْ أَصْرِفَ بَصَرِى আমি যেন দৃষ্টিকে ফিরিয়ে নেই। অর্থাৎ যদি কারো দৃষ্টি পড়ে যায় হঠাৎ করে, অজান্তে, বেখেয়ালে তাহলে সে যেন সাথে সাথে তার দৃষ্টিটা ফিরিয়ে নেয়, সেটা আদেশ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার ইলদিজ প্রাসাদে ইফতার আয়োজনের স্মৃতিকথা
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৬)
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনাদের অনবদ্য তাজদীদ মুবারক-
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের হাঁচি সম্পর্কে জানা প্রয়োজন
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৬)
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












