ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৪০)
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যেহেতু মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
اَلسَّعْىُ مِنَّا وَالْاِتْمَامُ مِنَ اللهِ
“চেষ্টা বান্দা করবে, মহান আল্লাহ পাক তিনি পুরা করে দিবেন। ” সেজন্য মহান আল্লাহ পাক তিনি অন্য আয়াত শরীফে ইরশাদ মুবারক করেছেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদাররা! ধৈর্যধারণ করো, ধৈর্যশীল হয়ে যাও, নেক কাজে লেগে থাক, মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। অবশ্যই তোমরা কামিয়াবী হাছিল করবে। ”
اِصْبِرُوا وَصَابِرُوا
“ধৈর্যধারণ করো, ধৈর্যশীল হয়ে যাও। ”
وَرَابِطُوا وَاتَّقُوا اللهَ
“নেক কাজে লেগে থাকো, মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। ”
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
“অবশ্যই তোমরা কামিয়াবী হাছিল করবে। ”
কাজেই সেই আশা করে কোশেশ করতে হবে। ভুল-ত্রুটি মানুষের থাকবে; কিন্তু সে কোশেশ করবে, চরম স্তরে পৌঁছার জন্য।
কারণ পবিত্র হাদীছ শরীফে এসেছে-
إِنَّ الْإِنْسَانَ مُرَكَّبٌ مِّنَ الْخَطَاءِ وَالنِّسْيَانِ
মানুষ ভুল-ত্রুটি যুক্ত। মানুষের ভুল-ত্রুটি থাকবে, গুণাহ্খাতা থাকবে কম-বেশী; কিন্তু সেজন্য সে গুণাহ’র মধ্যে মশগুল হয়ে থাকবে, সেটা হবে না। সে ইস্তিগফার-তওবা করবে, মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করবে, যাতে মহান আল্লাহ পাক তিনি তাকে পাপ থেকে ফিরিয়ে নেন। অর্থাৎ ফিরিয়ে রাখেন। সে যেন পাপ থেকে সরে থাকতে পারে। সে তাওফীক যেন মহান আল্লাহ পাক তিনি দান করেন, সেজন্য সে ইস্তিগফার-তওবা করবে, বেশী বেশী সে দোয়া করবে।
কাজেই প্রত্যেকের মনে রাখতে হবে, পর্দা করাটা ফরয। এই দুই আয়াত শরীফ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যদিও তা খাছ করে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে নাযিল হয়েছে; কিন্তু আম হুকুম সকলের জন্যই।
যেহেতু পর্দা করা ফরয, তাই পর্দা ফরয মনে করতে হবে। এরপর আমলে গাফলতি হয়ে থাকলে সে নিজেকে ফাসিক মনে করে ইস্তিগফার-তওবা করবে যাতে সে কামিল মু’মিন হতে পারে, মুসলমান হতে পারে।
কস্মিকালেও যেন ‘এটা প্রয়োজন নেই’ একথা মনে না করে। যদি কেউ ‘প্রয়োজন নেই’ মনে করে তাহলে তা কুফরী হবে। এটা প্রত্যেককেই মনে রাখতে হবে। এটা আক্বাঈদের মাসয়ালা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)