সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
সেটাই আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অন্য হাদীছ শরীফে ইরশাদ মুবারক করেছেন-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا.
“যদি কোন অলীমাতে তোমাদেরকে দাওয়াত দেয়া হয়, তাহলে তোমরা সেখানে যেও, দাওয়াত কবুল করো। ”
আরো বলেছেন-
عَنْ حَضْرَتْ جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دُعِىَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ فَلْيُجِبْ فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ
“যখন তোমাদেরকে দাওয়াত দেয়া হবে তখন তোমরা দাওয়াত কবুল করো, তবে খাওয়া বা না খাওয়া তোমার ইখতিয়ার রয়েছে। ”
এখানে অবশ্য অনেক লম্বা কথা আছে, আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। কাউকে যদি দাওয়াত দেয়া হয় অলীমার জন্য, সে দাওয়াত কবুল করে সেখানে যাবে; ইচ্ছা করলে সে খাবে অথবা খাবেনা। অর্থাৎ যদি কাউকে দাওয়াত দেয়া হয় সেটা তার জন্য কবুল করা ওয়াজিব নয়। ক্ষেত্র বিশেষে ওয়াজিব হবে। ক্ষেত্র বিশেষে সেটা সুন্নত হবে। ক্ষেত্র বিশেষে সেটা হারাম হবে।
যেখানে দাওয়াতে গেলে হারাম কোন কাজ করার সম্ভাবনা রয়েছে, হারাম কোন পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে দাওয়াত গ্রহণ করা নাজায়িয, হারাম। আর যে দাওয়াত বরকতের কারণ সেখানে যাওয়াটা ওয়াজিব।
আর যে দাওয়াতে স্বাভাবিক রয়েছে সেটা হচ্ছে সুন্নত-মুস্তাহাব।
وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا
“যখন ডাকবে তখনই প্রবেশ করবে। না ডাকলে তোমরা প্রবেশ করোনা। ” কারণ বিনা দাওয়াতে যদি কেউ কারো বাড়ীতে যায়- এক নম্বর; ডাকলে অনুমতি নিয়ে প্রবেশ করলে পর্দার জন্য সহায়ক হবে। আর দুই নম্বর হলো অনুমতি না নিয়ে প্রবেশ করলে পর্দার খিলাফ হবে।
আবার বিনা দাওয়াতে যদি কেউ কারো বাড়ীতে যায় সেটাও নিষেধ করা হয়েছে। আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিষেধ করেছেন-
عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَخَلَ عَلَى غَيْرِ دَعْوَةٍ دَخَلَ سَارِقًا وَخَرَجَ مُغِيرًا.
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, “কোন ব্যক্তি যদি দাওয়াত ব্যতীত কোথাও খেতে যায় বা কোন খাদ্য খেতে যায় তাহলে সে চোর হয়ে প্রবেশ করবে, যখন খেয়ে বের হয়ে আসবে, তখন সে লুণ্ঠনকারী, ডাকাত হিসেবে বের হয়ে আসবে। ’
যেহেতু তার জন্য খাদ্যটা হালাল হয়নি। তাকে দাওয়াত দেয়া হয়নি। বিনা দাওয়াতে সে খেতে গিয়েছে। সেটা সে চোর হিসেবে প্রবেশ করবে এবং খাওয়া যখন খেয়ে ফিরে আসবে তখন সে ডাকাত হিসেবে লুণ্ঠনকারী, ছিনতাইকারী হিসেবে বের হয়ে আসবে।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।