সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
কারণ পবিত্র হাদীছ শরীফে এসেছে, আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلنِّكَاحُ نِصْفُ الْإِيمَانِ
“বিবাহ করা হচ্ছে অর্ধেক ঈমান। ”
অন্য হাদীছ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন-
عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ، فَلْيَتَّقِ اللهَ فِي النِّصْفِ الْبَاقِي.
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে, দেখ-
إِذَا تَزَوَّجَ الْعَبْدُ
‘যখন কোন বান্দা বিবাহ করলো,
فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الدِّينِ،
‘সে দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। ’
فَلْيَتَّقِ اللهَ فِي النِّصْفِ الْبَاقِي.
‘আর তার বাকী অর্ধেকের জন্য সে যেন মহান আল্লাহ পাক উনাকে ভয় করে। ”
এখানে মুহাদ্দিসীনে কিরাম যেটা বলেছেন সেটা হচ্ছে, “মানুষের লজ্জাস্থানকে হিফাজত করা এবং তার জবানকে অর্থাৎ জবান ও পেটকে হিফাজত করা। ”
যেটা অন্য হাদীছ শরীফে এসেছে-
مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ.
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি দু’টা বিষয়ের জিম্মাদার হলো আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ! যেটা তার জিব, মুখের এবং দুই চাপার মধ্যে অর্থাৎ মুখের মধ্যে যা রয়েছে; এবং দুই পায়ের মধ্যে যা রয়েছে, অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থান এ দু’টোর জিম্মাদার যে হবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। ” সুবহানাল্লাহ!
সেজন্য বলা হয়েছে, মানুষের খাওয়া-পরা সেটা হচ্ছে অর্ধেক। আর নিজের লজ্জাস্থানকে হিফাজত করা হচ্ছে তার অর্ধেক। কাজেই যে বিবাহ করল সে তার অর্ধেক দ্বীন হিফাযত করলো। আর বাকী অর্ধেকের জন্য সে যেন মহান আল্লাহ পাক উনাকে ভয় করে। তাক্বওয়া হাছিল করে; এবং সাধারণভাবে বিবাহ করা সুন্নত।
আর যদি কারো গুণাহ করার সম্ভাবনা থাকে তখন তার জন্য সেটা ফরয হয়ে যায়। আর বিবাহতে যে শর্ত-শারায়েত ও যে হুকুম-আহকাম রয়েছে সেগুলো যে পালন করতে পারবে না, তার জন্য বিবাহ করা হারাম। সেটা আর্থিক, মানসিক, দৈহিক যেটাই হোক বা যা কিছুই হোক না কেন, সেটা রক্ষা করতে না পারলে তার জন্য বিবাহ করা হারাম।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।