রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

উলামায়ে সূ’ ধর্ম ব্যবসায়ীদের পরিচিতি ও হাক্বীক্বত (৮)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, রাত ১:৪০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০০
উলামায়ে সূ’ ধর্ম ব্যবসায়ীদের পরিচিতি ও হাক্বীক্বত (৮)

যুগে যুগে উলামায়ে সূ:
(পূর্বে প্রকাশিতের পর)
শাসক আকবরের দ্বীনে ইলাহীর কথা সবারই জানা রয়েছে। কিন্তু এই দ্বীনে ইলাহীর মূল হোতা কারা ছিলো? এর মূল হোতাও ছিলো উলামায়ে সূ’রা। শের শাহ শূরীর নিকট পরাজিত শাসক আকবরের পিতা হুমায়ূন যখন সপরিবারে পলায়ন করছিলো তখন বর্তমান পাকিস্তানের অমরকোটে এক রাজপ্রাসাদে আকবরের জন্ম। প্রথম জীবনে লেখাপড়ার সুযোগ না পেলেও বৈরাম খাঁর নিকট যুদ্ধ বিদ্যায় হাতেখড়ি তার। অপরিণত বয়সেই তাকে সাম্রাজ্যের দায়িত্ব নিতে হয়েছিলো। সে প্রথম দিকে ধার্মিক এবং ওলীআল্লাহ উনাদের ভক্ত ছিলো। এক যুদ্ধে বিজয়ের পর নগ্ন পায়ে হেঁটে সুলত্বানুল হিন্দ, গরীবে নেওয়াজ, হযরত খাজা হাবীবুল্লাহ মুঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে উপস্থিত হয় সে। বলা হয়ে থাকে যে, হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার আজমীর শরীফে যেই বড় ডেগ রয়েছে সেটাও তার হাদিয়াকৃত। সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রতি তার অগাথ বিশ্বাস ভক্তির কারণে আলিমদেরকে সে মুহব্বত করতো। এই সুযোগে মোল্লা মুবারক নাগরী, আবুল ফজল, ফয়েজীর মত ধূর্ত উলামায়ে সূ’রা শাসকের নৈকট্য লাভ করে এবং পবিত্র দ্বীন ইসলাম সম্পর্কে তাকে বিভ্রান্ত করে। আকবরের মূর্খতার সুযোগে তাকে ‘দ্বীনে ইলাহী’ নামে নতুন ধর্ম প্রবর্তন করতে উৎসাহিত করে। নাঊযুবিল্লাহ!
একবার বাদশাহ শাহজাহানের শরীরে চুলকানি রোগ হয়। এক ডাক্তার বললো, চুলকানি রোগ সারাতে বাদশাহকে রেশমি কাপড়ের পোশাক পরতে হবে। কিন্তু পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম এটা বাদশাহর জানা ছিলো। বাদশাহ তখন ঐ সময়কার কথিত আলিমদের কাছে ফতওয়া চাইলো। দিল্লীর বাদশাহর সুস্থতার জন্য ফতওয়া লাগবে আর তা পাওয়া যাবে না, তা তো হবার নয়। প্রায় ৩০০ মুফতী ফতওয়া দিলো, ‘প্রয়োজনে বাদশাহর জন্য রেশমি কাপড় পরা জায়িজ’। বাদশাহর নিকট ফতওয়া দাতা আলিমদের নাম পেশ করা হলো। বাদশাহ তালিকা দেখলো, সেখানে ৩০০ আলিমের দস্তখত রয়েছে। কিন্তু শাহী মসজিদের খতীব হযরত মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি উনার কোনো দস্তখত নেই। বাদশাহ বললো, এই ৩০০ জনের ফতওয়ায় হবে না, শাহী মসজিদের খতীব উনার দস্তখত লাগবে। হযরত মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি উনার নিকট ফতওয়া চাওয়া হলে তিনি বললেন, এখানে একা একা ফতওয়া দেয়া যাবে না, আমি পবিত্র জুমুআর দিন সবার সম্মুখে মসজিদে প্রকাশ্যে ফতওয়া দিবো। জুমুআর দিন বাদশাহ, কথিত তিনশ আলিমসহ সকল মুছল্লিগণ উপস্থিত হলেন, হযরত মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তিনি মিম্বরে উঠে প্রকাশ্যে ঘোষণা করলেন- ‘মুফতি আওর মুস্তাফতি হার দো কাফেরান্দ’। অর্থাৎ ‘যে ফতওয়া চেয়েছে এবং যারা ফতওয়া দিয়েছে উভয়ই কাফির হয়ে গেছে। ’
হযরত মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তিনি জানতেন, বাদশাহর চুলকানি হয়েছে এটা ঠিক, কিন্তু সেই চুলকানি এত মারাত্মক নয় যে, এতে বাদশাহর মৃত্যু হবে। এছাড়া চুলকানি রোগের আরো হালাল ওষুধ আছে। হালাল বাদ দিয়ে কেন হারামকে গ্রহণ করতে হবে?
এরকম নিকৃষ্ট উলামায়ে সূ’রা বর্তমান যামানায়ও বিদ্যমান রয়েছে। গত কয়েক বছর আগে যখন করোনা গযব নাযিল হলো তখন প্রথম দিকে উলামায়ে সূ’রা ছোঁয়াচে রোগের বিরুদ্ধে ফতওয়া দিলো। সরকারের কুফরী প্রজ্ঞাপনের পর তারা ফতওয়া পরিবর্তন করে ছোঁয়াচে রোগের পক্ষে ফতওয়া দিলো। মসজিদে মুছল্লিদের যেতে নিষেধ করলো, নামাযের কাতারে ফাঁক ফাঁক হয়ে দাঁড়াতে ফতওয়া দিলো। এই সবগুলো কাজই ছিলো সম্মানিত শরীয়ত উনার খিলাফ। এরা কিন্তু বছরের পর বছর বুখারী শরীফ পড়েছে, পড়িয়েছে। সেখানেই রয়েছে ‘ছোঁয়াচে বলতে কোনো রোগ নেই। ’ কিন্তু তারপরও তারা সরকারের এই কুফরী প্রজ্ঞাপনের বিরোধিতা না করে এর পক্ষেই লিখিত ফতওয়া দিয়েছে, সাধারণ মুছল্লিদেরকে উৎসাহিত করেছে। নাঊযুবিল্লাহ! হাজার হাজার মানুষের নামায নষ্ট করেছে এই উলামায়ে সূ’র দলেরা। যার কারণে দেখা গেলো বড় উলামায়ে সূ’টা যখন মারা গেলো তখন তার লাশে পচন ধরলো, দুর্গন্ধ বের হলো। এভাবেই তাকে দাফন করা হলো।
এই কিছুদিন আগেও দেখা গেলো এরা মুশরিকদের মন্দির পাহারা দিলো, তাদের পূজায় সাহায্য-সহযোগিতা করলো। নাঊযুবিল্লাহ! এমনকি তারা মুশরিকদেরকে আরো বেশি করে মূর্তি বানানোর জন্য বললো। নাঊযুবিল্লাহ!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ৪ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ৪ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৪ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৪ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৪ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৫ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে