সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক উনার দরবারে, মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দরবারে ঐ ব্যক্তি আলিম হিসেবে গন্য হবেন। সুবহানাল্লাহ! যদিও উনার পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, ইজমা, ক্বিয়াস কম জানা থাকে, তারপরও সে ব্যক্তি আলিম হিসেবে গণ্য হবেন।
কারণ, উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার ভীতি রয়েছে। মহান আল্লাহ পাক উনার প্রতি ভীতি থাকাটা, আলিম হওয়ার শর্ত করা হয়েছে। আর ইখলাছ হচ্ছে নাজাতের মাধ্যম। ইবলীস স্বীকার করেছে, মুখলাছ বান্দাদেরকে সে বিভ্রান্ত করতে পারবে না। কেননা মুখলাছ বান্দা যারা, ইখলাছকারী যারা, উনারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন।
সেটাই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْـمُؤْمِنُوْنَ وَالْـمُؤْمِنُوْنَ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْعَالِـمُوْنَ وَالْعَالِـمُوْنَ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْعَامِلُوْنَ وَالْعَامِلُوْنَ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُخْلِصُوْنَ وَالْمُخْلِصُوْنَ عَلٰى خَطَرٍ عَظِيمٍ
মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْـمُؤْمِنُوْنَ
সমস্ত মানুষ ধ্বংস হবে মু’মিনরা ব্যতীত।
وَالْـمُؤْمِنُوْنَ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْعَالِـمُوْنَ
এবং সমস্ত মু’মিনরা ধ্বংস আলিমরা ব্যতীত।
وَالْعَالِـمُوْنَ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْعَامِلُوْنَ
আলিমরা ধ্বংস হয়ে যাবে, ইলিম অর্জন যারা করেছে তারাও ধ্বংস হয়ে যাবে আমলকারী ব্যতীত।
وَالْعَامِلُوْنَ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُخْلِصُوْنَ
আমলকারীরাও ধ্বংস হবে ইখলাছকারীরা ছাড়া।
وَالْمُخْلِصُوْنَ عَلٰى خَطَرٍ عَظِيمٍ
মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যারা মুখলিছ উনারা সবসময়ই চিন্তার মধ্যে থাকেন যাতে ঈমানের সহিত উনারা যেতে পারেন অর্থাৎ মহান আল্লাহ পাক উনার ভীতির বিষয়টা উনাদের অন্তরে বদ্ধমূল।
আল্লাহভীতির মধ্যে সবসময় উনারা ইস্তিক্বামাত থাকেন মুখলিছ হওয়ার কারণে। এই মুখলিছ শ্রেণীর বান্দাদেরকে ইবলীস বিভ্রান্ত করতে পারবে না।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।