সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
اِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার বন্দাদের মধ্যে যারা আলিম উনারাই মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন। অর্থাৎ যাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার ভীতি রয়েছে উনারাই হচ্ছেন আলিম।
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি যখন বিছাল শরীফ গ্রহণ করেন তখন উনার ছেলে তিনিও খুব বড় আলিম ছিলেন এবং সে সময় মুসলিম জাহানের একজন প্রখ্যাত কাজী ছাহিব হিসেবে মাশহূর ছিলেন।
উনার ছেলে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বিদায় নিলে কার ছোহবত ইখতিয়ার করবেন। তখন হযরত ইমাম আহমদ বিন হম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি একজন বুযুর্গ ব্যক্তি উনার নাম হযরত আবু হামযাহ রহমতুল্লাহি আলাইহি উনার নাম মুবারক বললেন।
সেটা শুনে উনার ছেলে যিনি কাজী ছাহিব ছিলেন তিনি বললেন, তিনিতো তত বড় আলিম নন।
এ কথা যখন তিনি বললেন, তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, উনার থেকে বড় আলিম কে রয়েছেন? মহান আল্লাহ পাক তিনি নিজেই বলেন-
اِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
মহান আল্লাহ পাক উনার বান্দাদের মধ্যে যারা মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন উনারাই হলেন আলিম।
হযরত আবু হামযাহ রহমতুল্লাহি আলাইহি উনার যে মহান আল্লাহ পাক উনার ভীতি রয়েছে সেটা বেমেছাল। কাজেই যাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার ভীতি রয়েছে মহান আল্লাহ পাক উনাকে ভয় করেন উনারাই হচ্ছেন আলিম।
আর যাদের মধ্যে মহান আল্লাহ পাক উনার ভীতি নেই, মহান আল্লাহ পাক উনাকে যারা ভয় করে না, এরা কখনই আলিমের অন্তর্ভুক্ত নয়।
তারা যতই পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ শিক্ষা করুক না কেন। এরা উলামায়ে ‘সূ’, দুনিয়াদার আলিমদের অন্তর্ভুক্ত হবে। আর সেটার ব্যাখ্যায় বলা হয়েছে, যিনি বিশিষ্ট তাবিয়ী ইমামুশ শরীয়ত ওয়াত্ব ত্বরীক্বত হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
إِنَّمَا الْفَقِيهُ اَلزَّاهِدُ فِي الدُّنْيَا اَلرَّاغِبُ فِي الْاٰخِرَةِ اَلْبَصِيرُ بِذَنْبِهٖ اَلْمُدَاوِمُ عَلٰى عِبَادَةِ رَبِّهٖ اَلْوَرِعُ اَلْكَافُّ عَنْ اَعْرَاضِ الْـمُسْلِمِيْنَ اَلْعَفِيْفُ عَنْ اَمْوَالِـهِمْ اَلنَّاصِحُ لِجَمَاعَتِهِمْ.
হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ফক্বীহ, আলিম কে?
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।