ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৬৮)
, ০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
আখিরী নবী, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করা এটা যে কতটুকু ফযীলতের কারণ বা ফযীলতপূর্ণ কাজ সেটা বলার অপেক্ষা রাখে না। পবিত্র কুরআন শরীফ-এ মহান আল্লাহ পাক তিনি স্বয়ং নিজে, হাদীছ শরীফ-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ বিষয়ে আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন, আমল করার জন্য বলেছেন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا اَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِى الصُّدُوْرِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ. قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ.
হে মানুষেরা! তোমরা জেনে রাখ, তোমাদের কাছে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এসেছে কালামুল্লাহ শরীফ উত্তম নছীহত,
مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ
উত্তম নছীহত, উত্তম ইবরত ‘কালামুল্লাহ শরীফ’
وَشِفَاءٌ لِّمَا فِى الصُّدُوْرِ
যেটা তোমাদের অন্তরে শিফার কারণ,
وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ
তোমাদের হিদায়েত দান করবে আর সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ এসেছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।
قُلْ بِفَضْلِ اللّٰهِ
এরপর মহান আল্লাহ পাক তিনি নিজেই বলতেছেন, হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন যে, তোমাদেরকে ঈমান দেয়া হয়েছে, দ্বীন ইসলাম দেয়া হয়েছে, কুরআন শরীফ দেয়া হয়েছে,
وَبِرَحْمَتِهٖ
এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেয়া হয়েছে
فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْا
কাজেই, এজন্য তোমরা মহান আল্লাহ পাক উনার কাছে খুশি প্রকাশ করো। তোমরা যে সন্তুষ্ট হলে, খুশি হলে সেটা প্রকাশ করো।
هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ
এই খুশি প্রকাশ করাটা, সন্তুষ্ট হওয়াটা এত উত্তম যে, তোমাদের যত কিছু রয়েছে এ বিষয় ছাড়া সমস্ত বিষয় থেকে এই খুশি প্রকাশ করাটা, খুশি হওয়াটা, সন্তুষ্টি প্রকাশ করাটা অনেক উত্তম। যেটা বলার অপেক্ষা রাখে না।
এবং হাদীছ শরীফ-এ, তিরমিযী শরীফ-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই বলেন যে, তোমরা ইয়াওমুল ইছনাইন শরীফ (সোমবার)-কে ইজ্জত-সম্মান করো অর্থাৎ সেদিন তোমরা রোযা রাখ। কারণ ইয়াওমুল ইছনাইন শরীফ দিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসেছেন, মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে যাবেন, মি’রাজ শরীফ হয়েছে, হিজরত করেছেন এবং নুবুওওয়াত মুবারক প্রকাশ ঘটেছে, অন্যান্য বিশেষ বিশেষ কাজগুলো সংঘটিত হয়েছে ইয়াওমুল ইছনাইন শরীফ উনার দিন।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখিরী নবী, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়ে সরাসরি আদেশ করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওজুদ মুবারকের কারণে খুশি প্রকাশ করার কথা বলা হয়েছে। এই ওজুদ মুবারকের জন্য খুশি প্রকাশ করা যে কতটুকু ফযীলতপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকল কাফিররাই মুসলমানদের প্রকাশ্য শত্রু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোট, নির্বাচন, পদপ্রার্থী হওয়া ইত্যাদি কোনটিই জায়িয নেই
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












