ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১০২)
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ আশির, ১৩৯৩ শামসী সন , ০৩ মার্চ, ২০২৬ খ্রি:, ১৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মাতা। আর যেটা বলা হয়-
أَنَّ الْجَنَّةَ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ
(একাধিক পবিত্র হাদীছ শরীফ) নিশ্চয়ই সন্তানের জান্নাত মায়ের ক্বদমের নিচে। এখন উনাদের নূরুদ দারাজাত মুবারক, উনাদের ক্বদম মুবারকের নিচে সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালামসহ সমস্ত সৃষ্টির সকলেরই জান্নাত। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের ফযীলত, বুযূর্গী, সম্মান কতটুকু এটা ফিকির করতে হবে। ফিকির না করলে এটা বুঝা সম্ভব নয়। উনাদের খুছূছিয়াত, ফযীলত, বৈশিষ্ট্য সম্পর্কে এজন্য যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেকবার বলেছেন।
أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ نَحْنُ أَهْلُ بَيْتٍ طَهَّرَهُمُ اللهُ مِنْ شَجَرَةِ النُّبُوَّةِ، وَمَوْضِعِ الرِّسَالَةِ وَمُخْتَلَفِ الْمَلَائِكَةِ، وَبَيْتِ الرَّحْمَةِ وَمَعْدَنِ الْعِلْمِ
নিশ্চয়ই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
نَحْنُ أَهْلُ بَيْتٍ طَهَّرَهُمُ اللهُ
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে পবিত্র রেখেছেন। কিসের থেকে? আমরা হচ্ছি, মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ সমস্ত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে তিনি নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। যে আমাদের পবিত্রতা কতটুকু?
مِنْ شَجَرَةٍ النَّبُوَّةِ، وَمَوْضِعِ الرِّسَالَةِ وَمُخْتَلَفِ الْمَلَائِكَةِ، وَبَيْتِ الرَّحْمَةِ وَمَعْدَنِ الْعِلْمِ
(যে আমাদের পবিত্রতা হচ্ছে এতটুকু) একমাত্র যিনি খ্বালিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ছাড়া নুবুওওয়াতের বৃক্ষ, রিসালতের মূল, সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের খিদমত এবং ইলিম উনার খনি, রহমত উনার ঘর সবকিছু থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এজন্য এককথায় আমরা বলে থাকি, মানুষকে বুঝানোর জন্য পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায়, সেটা হচ্ছে মহাসম্মানিত মহাপবিত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন-
اَللهُ الصَّمَدُ
(এটা বলার অপেক্ষা রাখে না,) তিনি বেনিয়াজ সবকিছু থেকে। ঠিক উনার দ্বিতীয় যিনি ক্বায়িম-মাক্বাম, যিনি মহাসম্মানিত মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার দিকে রুজু, এছাড়া সমস্ত সৃষ্টি থেকে তিনি ছমাদ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর তৃতীয় স্তরে হচ্ছেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমু সালাম উনারা। একমাত্র যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি, মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, উনারা দু’জন ব্যতীত সমস্ত সৃষ্টি থেকে উনারা ছমাদ-বেনিয়াজ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে উনাদের শান-মান মুবারকে কিভাবে কথা বলতে হবে সে আদবটা শিখতে হবে। একটা সাধারণ লোক, একটা তার মুরুব্বী যদি হয়, তার বাবা হোক তার মা হোক অথবা যার অধিনে চাকরী সে করে, বস যদি হয় তার সামনে আদব রক্ষা করে অথবা ভদ্রতা, শরাফতপূর্ণ কথা বলে। সেটাতো ফিকির করতে হবে, তাহলে এখানে কতটুকু বলতে হবে। এটা শিখতে হবে। এখন মানুষের শরাফত নষ্ট হয়ে গেছে, আক্বল বুদ্ধি নষ্ট হয়ে গেছে কারণ অন্তরগুলি গালিজযুক্ত। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৭ম পর্ব)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৫)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












