ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৬২)
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
এটাই পরে বলে দিয়েছেন-
يَعِظُكُمُ اللهُ أَن تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا
মহাসম্মানিত যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে নছীহত মুবারক করতেছেন, আর জীবনে কখনও এরকম করবে না। জীবনে কখনো এরকম করবে না, হুসনে যনের খিলাফ পোষণ করবে না। বিশুদ্ধ হুসনে যন রাখবে, আক্বীদাহ বিশুদ্ধ রাখবে। চু-চেরা কীল-কাল করবে না এবং এগুলো শুনলে বলবে এ বিষয় আমরা জানি না, আমাদের ইলিম-কালাম নেই।
إِن كُنتُم مُّؤْمِنِينَ
যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তাহলে ঈমানদারের জন্য শর্ত হচ্ছে বিনা চু-চেরা ও কীল-কাল ব্যতিত বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা। আমরা বলি, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা হচ্ছেন ঈমান। এ পবিত্র আয়াত শরীফ তার প্রমাণ উনারা ঈমান। বলা হচ্ছে যদি তোমরা ঈমানদার হও, মু’মিন হয়ে থাকো তাহলে কখনও উনাদের শানে চু-চেরা কীল-কাল করবে না। তাহলে যারা চু-চেরা করে তারা কাফির। নাউযুবিল্লাহ! ঈমানদার নয় তারা। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই বলে দিলেন, তাহলে এটা ফিকির করতে হবে।
এখন পবিত্র আয়াত শরীফ পড়ল একজন একটা ব্যাখ্যাও করলো অনুমান করে। নাউযুবিল্লাহ! মূলতঃ ঈমানদার নয় তারা। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি নিজেই বলে দিলেন, তাহলে কি বলেছেন তা ফিকির করতে হবে। সেটাই এখানে বলা হয়েছে-
لا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ
(এ পবিত্র আয়াত শরীফে ৯ জনকে তিনি গ্রহণ করছেন,) এরপর আপনার জন্য আর কাউকে গ্রহণ করা জায়িয নাই। নাউযুবিল্লাহ! এরা গন্ডমূর্খ, তারা মাসয়ালা জানে না। দু’টা শর্ত দেয়া হয়েছে। আর ৯ জনতো না। হ্যাঁ ৯ জন উনারা এসেছেন, ৪ জন উনারা হাদিয়া মুবারক হিসাবে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের প্রত্যেকের কিন্তু মহাসম্মানিত মোহরানা মুবারক তিনি দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এখন এই মূর্খ লোকগুলো হয়তো জানে না। এরা মনে করেছে উনারা হয়ত আপছে-আপ এসেছেন। উনারা আপছে-আপ আসেন নাই, উনারাতো অনেক সম্মানিত। প্রত্যেকেই গোত্র প্রধান উনাদের আওলাদ, আমীর-উমারা। উনারা কেউ এভাবে আসেন নাই যেখান থেকে, সেখান থেকে। কাজেই বিষয়টা ফিকির করতে হবে। উনাদের শান মুবারকে কথা বলতে হলে ফিকির করে বলতে হবে। উনারা সমস্ত দুনিয়া ত্যাগ করে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সেটাই বলা হলো যে, আপনি যা হাদিয়া মুবারক করবেন-
وَيَرْضَيْنَ بِمَا آتَيْتَهُنَّ كُلُّهُنَّ
আপনি যা দিবেন উনাদের সবাইকে তাতেই উনারা সন্তুষ্ট। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনাদের কোন আলাদা চাহিদা নেই। অর্থাৎ উনারা বলেননি আলাদা আমাকে দেন। তারা যে বলল, ইফক্বের মধ্যে তা’খীরের পবিত্র আয়াত শরীফ নাযিল করা হলো। কাফির-মুশরিকরা, ফাসিকগুলো, মুনাফিকগুলো বলে উনারা শুধু সারাদিন দুনিয়া তলব করেছেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এটা কাট্টা মিথ্যা কথা। সেটাই এখানে প্রমাণ করে দেয়া হলো যে, তোমরা মিথ্যা বলতেছ। উনারা কিন্তু চান নি। তিনি যা দিয়েছেন তাতেই উনারা সন্তুষ্ট এবং যেভাবে উনাদেরকে বলেছেন সেভাবেই উনারা রয়েছেন। কোন চু-চেরা কীল-কাল উনারা কখনও করেন নি। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফিররা যতই মাল-সম্পদ খরচ করুক, তারা মুসলমানদের নিকট পরাস্ত হবেই হবে
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক উনার নাফরমানী বা হারাম কাজ থেকে খালিছ তওবা করে উনার যিকির ও ইবাদতে খালিছভাবে মনোনিবেশ করলে কুদরতী রিযিক লাভ করা যায়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৭ম পর্ব)
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












