ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের আলোকে মুসলমানের বৈশিষ্ট্য (২২)
, ৪রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি বলেছেন- وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ
“যাঁরা নিজের লজ্জাস্থানকে হিফাযত করে পুরুষ এবং মহিলা” যাঁর লজ্জাস্থানকে হিফাযত করে, অর্থাৎ যাঁরা অবৈধ, হারাম থেকে ফিরে থাকে তাদের কতটুকু ফযীলত, জানেন?
তাদের ফযীলত সম্পর্কে বলা হয়- হযরত ইউসুফ ইব্নে হুসাইন রাঈ রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহ পাক উনার একজন ওলী। উনার জীবনীতে উল্লেখ করা হয়েছে।
উনি একদিন এক কাফিলার সাথে এক এলাকায় সফর করতে গিয়েছিলেন। একস্থানে রাত্র যাপন করতেছিলেন। সেই রাত্র যেখানে যাপন করতেছিলেন, সেখানকার যে আমীর ছিল, সেই আমীরের একটা মেয়ে ছিল খুবছূরত। সে মেয়েটি এসেছিল উনার নিকট খারাপ উদ্দেশ্যের জন্য।
তখন হযরত ইউসুফ ইব্নে হুসাইন রাঈ রহমতুল্লাহি আলাইহি, সেই মেয়ের থেকে বাঁচার জন্য উনি সেখান থেকে পালিয়ে রাতারাতি অনেক দূর চলে গেলেন। অনেক দূরে গিয়ে তিনি একসময় ঘুমিয়ে গেলেন।
তখন হযরত ইউসুফ ইব্নে হুসাইন রাঈ রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতে লাগলেন যে, কিছু ফেরেশ্তাসহ মহান আল্লাহ পাক উনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি এসেছেন। উনার সঙ্গে সাক্ষাৎ করলেন, ফেরেশ্তারা পরিচয় করিয়ে দিলেন, হে ইউসুফ ইব্নে হুসাইন রাঈ রহমতুল্লাহি আলাইহি, উনি হযরত ইউসুফ আলাইহিস সালাম।
হযরত ইউসুফ ইব্নে হুসাইন রাঈ রহমতুল্লাহি আলাইহি উনি খুব কাঁদলেন। কেঁদে বললেন, আয় মহান আল্লাহ পাক উনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম! আপনি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন?
হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, “হে ইউসুফ ইব্নে হুসাইন রাঈ! মহান আল্লাহ পাক তিনি আমাকে জানিয়েছেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে বলেছেন, হে হযরত ইউসুফ আলাইহিস সালাম! আপনি নবীদের মধ্যে ইউসুফ, খুবছূরত। আর আমার ওলীদের মধ্যে ইউসুফ, হযরত ইউসুফ ইব্নে হুসাইন রাঈ। আপনি যেমন যুলায়খা থেকে বেঁচেছিলেন, সে রকম একটা খারাপ মহিলার থেকে তিনি বেঁচে অনেক দূর চলে এসেছেন। আপনি উনাকে সুসংবাদ দিন, উনাকে আমি কবুল করে নিয়েছি এবং উনাকে বলে দিন, প্রত্যেক যামানায় মহান আল্লাহ পাক উনার একজন লক্ষ্যস্থল থাকেন, মহান আল্লাহ পাক উনার যমীনে একজন কেন্দ্রস্থল থাকেন। এই যামানায় মহান আল্লাহ পাক উনার লক্ষ্যস্থল হচ্ছেন হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি। উনি যেন হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে চলে যান। সেখানে গিয়ে ইল্মে মা’রিফত, ইস্মে আ’যম শিক্ষা করে নেন। এ কথা জানিয়ে দেয়ার জন্য আমি এসেছি। ” উনি সব জানিয়ে দিলেন।
وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ
“যাঁরা নিজের লজ্জাস্থানকে হিফাযত করে। ” অর্থাৎ নিজেকে হারাম থেকে, বেশরা থেকে, বেপর্দা থেকে হিফাযত করে।
মূলতঃ তাদের জন্য মহান আল্লাহ পাক উনার খাছ মা’রিফত, মহব্বত, সন্তুষ্টি, রেজামন্দি রয়েছে। যেমন হযরত ইউসুফ ইবনে হুসাইন রাঈ রহমতুল্লাহি আলাইহি, উনি উনার পীর ছাহেব হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি উনার ছোহ্বত ইখতিয়ার করেন একাধারে তিন বৎসর। এরপরে উনি উনার নছীহত মোতাবেক চলেন। চলার পরে মহান আল্লাহ পাক উনাকে মহান আল্লাহ পাক উনার মা’রিফত, মহব্বত, সবকিছু দান করেন। সুবহানাল্লাহ! যেটা বলার অপেক্ষা রাখে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












