ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম,
সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
আলোচনা মুবারক উনার বিষয়: পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উপলক্ষ্যে খরচ করার ফযীলত
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ রবি, ১৩৯৪ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
(৫ম পর্ব)
ইবনে জাযরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, فَمَا حَالُ الْمُسْلِمِ الْمُوَحِّدِ مِنْ أُمَّتِهِ সেই যে, যদি এই কাফেরটার এই অবস্থা হয়, নিকৃষ্ট কাফেরটার যদি এই অবস্থা হয়, খুশি প্রকাশ করে সে খরচ করার কারণে যদি এই অবস্থা হয়; তাহলে সেই মুসলমান যারা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত, উম্মত উনাদের অন্তর্ভুক্ত
مُوَحِّدِ مِنْ أُمَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسُرُّ بِمَوْلِدِهِ، يَسُرُّ بِمَوْلِدِهِ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক উপলক্ষ্যে সে খুশি প্রকাশ করে وَيَبْذُلُ مَا تُصِلَ إِلَيْهِ قُدْرَتُهُ فِي مَحَبَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
এবং তার যা আছে يَبْذُلُ সে চেষ্টা করে, শব্দগুলো বুঝতে হবে। তিনি বলছেন, يَبْذُلُ مَا تَصِلُ إِلَيْهِ قُدْرَتُهُ তার যতটুকু কুদরত, তার যতটুকু সাধ্য-সামর্থ্য, সেই অনুযায়ী সে খরচ করে মুহব্বতের সাথে, সেই অনুযায়ী সে খরচ করে মুহব্বতের সাথে। এই বিষয়গুলো কিতাবে উল্লেখিত আছে, সেইখান থেকে মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রতিনিয়ত আমাদেরকে শোনাচ্ছেন। সেইখান থেকে আমরা বলছি, কোন নিজেদের মনগড়া কোন বিষয় বলা হচ্ছে না। স্পষ্ট বলা হচ্ছে। যে আবূ লাহাবের মত নিকৃষ্ট কাফেরটাও যদি খুশি প্রকাশ কারণে, খরচ করে, এই রাতে, আজকের রাত হচ্ছে সেই মহাসম্মানিত মহাপবিত্র রাত মুবারক। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
হ্যা; তাহলে সেই মুসলমান, যারা উম্মতের অন্তর্ভুক্ত; তারা যদি খুশি প্রকাশ করে? তারা যদি তার সাধ্য-সামর্থ্য অনুযায়ী খরচ করে? তাহলে তার অবস্থাটা কী হবে? لَعُمْرِي، لَعُمْرِي، আমার জিন্দেগীর কসম! ইবনে জাযরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যে; আমার জিন্দেগীর কসম! لَعُمْرِي، إِنَّمَا নিশ্চিতই إِنَّمَا يَكُونُ جَزَاؤُهُ যে, এইটা এই বিষয়ে কী জাযা হবে? মহাসম্মানিত মহাপবিত্র খুশি প্রকাশ করে খরচ করা সাধ্য-সামর্থ্য উনার জাযা কী হবে? مِنَ اللهِ الْكَرِيمِ আল্লাহ পাক উনার কাছে, আল্লাহ পাক উনার কাছে এই জাযা-খায়ের কী হবে? ، بِفَضْلِهِ الْعَمِيمِ يَدْخِلَهُ بِفَضْلِهِ الْعَمِيمِ স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে এই বিষয়ের জাযা-খায়ের, প্রতিদান আল্লাহ পাক উনার কাছে পুরস্কারটা কী হবে?
جَنَّاتِ النَّعِيمِ، جَنَّاتِ النَّعِيمِ، جَنَّاتِ النَّعِيمِ، নিঃসন্দেহে, সাধারণভাবেই, সাধারণভাবেই এই বিষয়ের প্রতিদান কী? মহাসম্মানিত মহাপবিত্র নিয়ামতপূর্ণ জান্নাতিন নাঈম। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
সেই মহাসম্মানিত মহাপবিত্র রাত মুবারক আজকে! এইখান থেকেই শিখতে হবে। মুবাশশিরাও; হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কী? আমাদেরকে সমস্ত সু-সংবাদ জানিয়ে দিয়েছেন। কেউ যদি স্থায়িত্ব লাভ করতে চান, স্থায়িত্ব লাভ করতে চান, যদি স্থায়িত্ব লাভ করতে চান, আপনার অস্তিত্বকে যদি ধরে রাখতে চান, তাহলে আজকে রাত। সেই মহাসম্মানিত, মহাপবিত্র রাত মুবারক। খরচ করতে হবে। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
মুহব্বতের সাথে, খুশি মুবারক প্রকাশ করে। সুবহানা মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
নাযিরা: সতর্ককারী। যে আমরা যে আয়াত শরীফ অনেকবার আলোচনা হয়েছে। বিষয়গুলা আমরা শুধু একটু সাজিয়ে বলছি। অনেকবার আলোচনা হয়েছে। পবিত্র সূরা তওবা শরীফ উনার ১০৩ নাম্বার আয়াত শরীফ-
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا، تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
যে خُذْ আপনি গ্রহণ করুন, উম্মতের মাল-সম্পদ থেকে। أَمْوَالِهِمْ صَدَقَةً যাকাত-ফিতরা, উশর, দান-ছদকা, হাদিয়া-তোহফা আপনি গ্রহণ করুন। تُطَهِّرُهُمْ “তহহারাহ” আপনি উনাদেরকে পবিত্র করে দিন জাহিরী-বাতেনী সবদিক থেকেই। وَتُزَكِّيهِمْ بِهَا এবং ইছলাহ করে দিন, ভিতরটাও পরিস্কার করে দিন। ইছলাহ করে দিন।وَصَلِّ عَلَيْهِمْ এবং সবচেয়ে বড় বিষয়; যে আপনি দোয়া মুবারক করুন। আপনার মহাসম্মানিত মহাপবিত্র দোয়া মুবারক যে কত শ্রেষ্ঠ উম্মত সেটা বুঝে না।إِنَّ صَلَاتَكَ আল্লাহ পাক সাথে যোগ করে দিচ্ছেন আয়াত শরীফ নিশ্চয়ই বুঝিয়ে দেয়ার জন্যে, উম্মতকে জানিয়ে দেয়ার জন্যে, সৃষ্টিকূলকে জানিয়ে দেয়ার জন্যেإِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই, আপনার মহাসম্মানিত মহাপবিত্র দোয়া মুবারক যে বান্দার জন্যে, উম্মতের জন্যে সাকিনার কারণ; শান্তির কারণ।
এই আয়াত শরীফ যখন নাযিল হলো, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যাকাত-ফিতরা, উশর সংগ্রহের জন্যে পাঠিয়ে দিলেন। সালাবা ইবনে হাতিবের কাছে দু’জন ছাহাবী গেলেন। সে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে দোয়া চেয়ে তার পশু সম্পদ অনেকগুণে বেড়ে গিয়েছে। কিন্তু যখন তার কাছে যাকাতের জন্য গেলেন দু’জন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। সে বললো, এটা কী? আমার মাল-সম্পদ কেন দিতে হবে? আমিতো মুসলমান। এটাতো জিজিয়া করের মত মনে হচ্ছে। আমি কেন জিজিয়া কর দিবো? আমিতো মুসলমান। সে চূ-চেরা কীল-কাল করলো। নাউযুবিল্লাহ! নাউযুবি মামদূহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম!
তো উনারা যখন প্রত্যাবর্তন করলেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আফসুস সালাবার জন্যে; আফসুস সালাবার জন্যে; আফসুস সালাবার জন্যে। এদিকে খালিক, মালিক, রব, মহান আল্লাহ পাক তিনি আর বরদাশত করলেন না। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নছীহত শরীফ
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত কিতাব পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৬,৬৬৬। আর এ মতটি বহুল প্রচলিত, মশহূর ও গ্রহণযোগ্য (২)
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মহামূল্যবান নছীহত মুবারক
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত হাদীউল উমাম আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ
৩১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












