রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইমামুল আইম্মাহ, ইমামুল মুসলিমীন, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন,

সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, রাত ২:২৪
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক

(পূর্বে প্রকাশিতের পর)
তিনি যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন:

আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি যে, ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকীমুল হাদীছ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম তাবিয়ী। কেননা তিনি স্বয়ং নিজেই বলেছেন-
رَاَيْتُ حَضْرَتْ اَنَسَ بْنَ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَائِمًا يُّصَلِّىْ
অর্থ: “আমি বিশিষ্ট ছাহাবী হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছোহবত মুবারক ইখতিয়ার করেছি তথা উনাকে নামাযে দাঁড়ানো অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ! (মুসনাদুল ইমাম আবী হানীফা-১৭৬, মানাকিবুল ইমামিল আ’যম আবী হানীফা-১/২৫)
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি অন্যত্র আরো বলেছেন-
قَدِمَ حَضْرَتْ اَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُ الْكُوْفَةَ وَنَزَلَ النَّخْعَ رَاَيْتُهٗ مِرَارًا.
অর্থ: সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কুফায় তাশরীফ মুবারক রেখেছেন। আর নখআ নামক স্থানেও অবস্থান মুবারক করেছেন। আমি অনেকবার উনার ছোহবত মুবারক ইখতিয়ার করেছি তথা উনাকে দেখেছি। সুবহানাল্লাহ! (আত তাদবীন ফী আখবারি কাযবীন-৩/১৫৩, তাযকিরাতুল হুফফাজ-১/১৬৮)
বিশিষ্ট ঐতিহাসিক ইমাম ইবনে সা’দ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
اِنَّ اَبَا حَنِيْفَةَ رَحِمَهُ اللهُ عَلَيْهِ رَاىَ حَضْرَتْ اَنَسَ بْنَ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَعَبْدَ اللهِ بْنِ الْـحَارِثِ بْنِ جَزْءَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ
অর্থ: নিশ্চয়ই সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জায রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনাদেরকে দেখেছেন তথা ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ! (জামি-বয়ানুল ওয়া ফাদ্বলিহী-১/১০১, ইমাম আবূ হানীফা হাদীছ শাস্ত্রের প্রধান ইমাম-১৮৩)
সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে নদীম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেন-
وَكَانَ مِنَ التَّابِعِيْنَ وَلَقِىَ عِدَّةً مِّنَ الصَّحَابَةِ وَكَانَ مِنَ الْوَرِعِيْنَ الزَّاهِدِيْنَ
অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের সাক্ষাত মুবারক লাভ করেছেন। তিনি দুনিয়া বিরাগী ও মুত্তাক্বীন উনাদের অন্যতম ছিলেন। (আল ফেহেরসত-২৫৫)
আল্লামা বদরুদ্দীন আইনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
حَضْرَتْ عَبْدُ اللهِ بْنُ اَبِـىْ اَوْفٰـى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَاِسْمُ اَبِـىْ اَوْفٰـى عَلْقَمَةُ مَاتَ سِتَّةً وَّثَـمَانِيْنَ وَهُوَ اَحَدٌ مَنْ رَوٰى عَنْهُ حَضْرَتْ اَبُوْ حَنِيْفَةَ رَحِمَهُ اللهُ عَلَيْهِ وَلَا يَلْتَفِتُ اِلٰـى قَوْلِ الْـمُنْكِرِ الْـمُتَعَصِّبِ
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উনার মূল নাম মুবারক হযরত আলক্বামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। তিনি ৮৬ হিজরীতে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। তিনি ঐ সকল মহান ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অন্যতম যাঁদের কাছ থেকে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। কাজেই, গোঁড়া মানসিকতা সম্পন্ন পক্ষপাতদুষ্ট লোকদের কথা কর্ণপাত করা উচিত নয়। (উমদাতুল ক্বারী শরহে বুখারী-১০/১২৮)
ইমাম ইবনে মা’কুলা রহমতুল্লাহি আলাইহি উনার পরিচয় দিতে গিয়ে বলেন-
اِنَّهٗ أَرْبَعَةً مِّنَ الصَّحَابَةِ
তিনি চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সাক্ষাত মুবারক লাভ করেছেন। সুবহানাল্লাহ! (চলবে)
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে