রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরুদ্ধাচরণকারীগণ লা’নতগ্রস্থ-২

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, রাত ২:১৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:২৯
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরুদ্ধাচরণকারীগণ লা’নতগ্রস্থ-২
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لعنة الله على الكاذبين
অর্থ: “মিথ্যাবাদীদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬১)
ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার বিরোধিতাকারীরা সকলে মিথ্যাবাদী। হিংসার বশবর্তী হয়ে তারা উনার প্রতি মিথ্যা তোহমত দিয়ে থাকে। তাদের প্রতিহিংসার আগুন এতো দূর গড়েছিলো যে, তারা উনার বিরোধিতায় মিথ্যা হাদীছ শরীফ বর্ণনা করাও জায়িয বলেছে। নাউযুবিল্লাহ!
নুয়ায়িম ইবনে হাম্মাদ খুজায়ী বিরোধিতাকারীদের অন্যতম। সে বলতো যে, ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার ফিক্বাহকে ভুল প্রমাণের জন্য জাল বা মিথ্যা হাদীছ শরীফ রচনা করাও বৈধ। নাউযুবিল্লাহ! সে নিজেও উনার সম্পর্কে মিথ্যা হাদীছ শরীফ বর্ণনা করতো। তারই বর্ণিত মিথ্যা বা জাল হাদীছ শরীফ সমাজের বুকে ছড়িয়ে পড়ে। উনার বিরোধিতাকারীরাই তার প্রচার প্রসারকারী। তার দ্বারা অনেক লোকই প্রতারিত হয়ে লা’নতের রাস্তায় বিচরণ করছে। নাউযুবিল্লাহ! যার ফলে নুয়ায়িম ইবনে হাম্মাদ সে লা’নতগ্রস্ত হয়েছে। সে হজ্জে গিয়ে তালবিয়া পাঠের পরিবর্তে গালি-গালাজ করতো। সে মারা গেলে তার জানাযার নামাযও নছীব হয়নি। সাবিহ ইবনে আবু দাউদের নির্দেশে তাকে টেনে-হেঁচড়ে একটি গর্তে নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে পুতে রাখা হয়। তার কপালে কাফনও নছীব হয়নি। (ইমাম আবু হানীফা স্মারকগ্রন্থ-৫৬৬, তারিখে আহলে হাদীছ-৭০, দাউদ গযনবী-৩৭৮, তারীখে বাগদাদ-৩১৪)।
ইমাম মুজতাহিদ আউলিয়ায়ে কিরাম সবাই উনার বিরোধিতাকারীদেরকে লা’নত দিয়ে থাকেন। জনৈক ব্যক্তি বর্ণনা করেন-একবার আমরা কাদেসিয়ায় গেলাম। সেখানে আমীরুল মু’মিনীন ফিল হাদীছ সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে হাজির হলাম। এমন সময় কুফা হতে এক ব্যক্তি আসলো। সে ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার মুবারক শানের খিলাফ কথা-বার্তা বলতে লাগলো। আমীরুল মু’মিনীন ফিল হাদীছ, সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে লক্ষ্য করে বললেন-
ويحك তোমার ধ্বংস হোক। তোমার উপর লা’নত বর্ষিত হোক। তুমি এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে এরূপ কথা বলছো; যিনি সুদীর্ঘ চল্লিশ বছর একই অজু দিয়ে পাঁচ ওয়াক্ত নামায আদায় করেছেন। যিনি দু’রাকায়াত নামাযে পবিত্র কুরআন শরীফ খতম করেছেন। ৫৫ বার হজ্জ করেছেন। উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইমামুল মুসলিমীন বলে সম্বোধন করেছেন। আর ইলমে ফিক্বাহ যা আমাদের কাছে বিদ্যমান তা ইমামুল মুহাদ্দিসীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট থেকেই শিখেছি।
অনুসরণ-অনুকরণের দিক দিয়ে ইমামুল মুসলিমীন, ইমামুল মুহাদ্দিসীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চেয়ে অধিক যোগ্য কেউই নেই। কারণ, তিনিই সর্বাপেক্ষা অধিক তাক্বওয়ার অধিকারী-মুত্তাক্বী, সর্বাধিক পরিচ্ছন্ন ও কলুষমুক্ত অন্তর মুবারকের অধিকারী। তিনি সকল প্রকার ইলিমকে অন্তর্দৃষ্টি, বিচক্ষনতা, প্রজ্ঞা ও মহান আল্লাহভীতি দ্বারা যেভাবে উত্তমরূপে ও বিস্তারিত বর্ণনা করেছেন সেভাবে আর কেউ বর্ণনা করতে পারেননি। (স্মারক গ্রন্থ-৫৬৫)
বিশিষ্ট বুযূর্গ হযরতুল আল্লামা মাওলানা সাইয়্যিদ তাজাম্মুল হুসাইন বিহারী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, একদা গইরে মুকাল্লিদ মৌলভী ইবরাহীম ছাহিব বলেন, আমি স্বপ্নযোগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র মজলিসে উপস্থিত হলাম। উক্ত মুবারক মজলিসে ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনিও উপস্থিত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে উদ্দেশ্য করে ইরশাদ মুবারক করেন, “তুমি উনার (ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি) প্রতি খারাপ ধারণা পোষণ করে থাকো। কাজেই, উনার কাছে ক্ষমা চেয়ে নাও। তখন আমি ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, ইমামুল মুহাদ্দিসীন ওয়াল ফুক্বাহা সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার পা মুবারকে পড়ে গেলাম। অতি আদবের সাথে কাকুতি-মিনতি করে ক্ষমা চাইলাম। তিনি আমাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ! (কামালাত-১৭)
অমৃতসরে সর্বপ্রথম আহলে হাদীছ মতবাদ চালুকারী সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সহযোগী ও সমর্থক হয়ে যায়। ইহাও ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিরোধিতার কারনে হয়েছে। (ইশায়াতুস সুন্নাহ-২১/১১৪) এভাবে আরো কত বিরোধীতাকারী যে গোমরাহ, পথভ্রষ্ট হয়েছে, লা’নতগ্রস্থ হয়েছে তা বর্ণনাতীত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৪ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে