সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের

সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় মহাসম্মানিত মু’জিযা শরীফ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, রাত ২:০৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:২৯
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় মহাসম্মানিত মু’জিযা শরীফ
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মু’জিযা শরীফ সম্পর্কে বিভিন্ন কিতাবে উল্লে¬খ আছে। উনার কতিপয় সম্মানিত মু’জিযা শরীফ নিম্নে উল্লেখ করা হলো-
(১) বর্ণিত আছে যে, সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করার জন্য একদিন তৎকালীন যালিম শাসক উনাকে স্বীয় দরবারে তাশরীফ নেয়ার জন্য আরজী পেশ করে। তিনি উনার সময় মতো যালিম শাসকের দরবারে তাশরীফ মুবারক রাখেন। উনার উপস্থিতি দেখে যালিম শাসক স্বীয় আসন ছেড়ে দাঁড়িয়ে উনাকে সম্মান প্রদর্শন করে এবং বলে, হে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে এখানে আসার জন্য কষ্ট দিয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে ক্ষমা করে দেন। তিনি যালিম শাসকের দরবার থেকে চলে যাওয়ার পর সভাসদগণ বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞাসা করে, আপনি উনাকে শহীদ করার জন্য ডেকে এনে অতঃপর এত সম্মান দেখিয়ে বিদায় দিলেন কেন? সে বললো, তিনি যখন আমার দরবারে প্রবেশ করছিলেন, আমি দেখতে পেলাম উনার ডান ও বাম দিকে দু’টি বাঘ রয়েছে, বাঘ দু’টি আমাকে বলছে, যদি তুমি উনার সাথে কোন খারাপ ব্যবহার কর, আমরা তোমাকে খেয়ে ফেলব। সেজন্য আমি বাধ্য হয়ে উনার সাথে সদাচরণ করে উনাকে বিদায় দিয়েছি। সুবহানাল্লাহ! (কাশফুল মাহযুব, উর্দু)
(২) বর্ণিত আছে যে, হযরত হাবাবাহ রহমতুল্লাহি আলাইহি নামে এক ব্যক্তি উনার খিদমতে উপস্থিত হন। তিনি উনাকে জিজ্ঞাসা করেন, আমার নিকট এত দেরী করে কেন আসলে? হযরত হাবাবাহ রহমতুল্লাহি আলাইহি বললেন, কুষ্ঠ রোগের কারণে আমার মাথা সাদা হয়ে গিয়েছে। এই কারণে আমার মন প্রায়ই বিষন্ন থাকে। সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই ব্যক্তির সাদা স্থানে হাত মুবারক রাখলেন। এতে সাদা রং পরিবর্তিত হয়ে উহার আসল রং এসে যায় এবং সমস্ত চুলও কাল হয়ে যায়। সুবহানাল্লাহ!
(৩) হযরত আবু বসীর রহমতুল্লাহি আলাইহি নামে এক ব্যক্তি দৃষ্টি-শক্তি থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, একদিন আমি সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বললাম, আপনি কি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দ্বীনের রক্ষক? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, তিনি তো সকল পয়গম্বরের ওয়ারিছ। তিনি বললেন, হ্যাঁ। তিনি উনাদের ইলিমেরও ওয়ারিছ। আমি বললাম, আপনি ওয়ারিশী সূত্রে সেই ইলিম হাছিল করেছেন কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনি মৃতকে জীবিত করার শক্তি রাখেন কি? জন্মান্ধকে চক্ষুষ্মান করতে পারেন কি? কুষ্ঠরুগীকে সুস্থ সবল করতে পারেন কি? মানুষ তাদের গৃহে কি খায় এবং সঞ্চিত রাখে তাও বলতে পারেন কি? সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আমি মহান আল্লাহ পাক উনার হুকুমে এসব করতে এবং বলতে পারি। তারপর বললেন, আমার সামনে এসে বসে যাও। আমি বসে গেলাম। তিনি আপন পবিত্র হাত আমার মুখ মন্ডলে বুলালেন। আমার দৃষ্টি উজ্জ্বল হয়ে গেল। আমি পাহাড়-পর্বত প্রান্তর এবং আকাশ পৃথিবীর বিস্তৃতি স্বচক্ষে দেখলাম। অতঃপর তিনি পুণরায় আপন হাত আমার মুখ মন্ডলে বুলালেন। এতে আমি পূর্বাবস্থায় ফিরে এলাম অর্থাৎ আবার অন্ধ হয়ে গেলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, দু’টি অবস্থার মধ্যে তুমি কোনটি পছন্দ কর? একটি হচ্ছে, তোমার দৃষ্টিশক্তি ফিরে আসুক এবং তোমার ভাল-মন্দের হিসাব নিকাশ মহান আল্লাহ পাক উনার সমীপে সমর্পিত হোক। দ্বিতীয় এই যে, তোমার চক্ষুদ্বয় অন্ধ থাকুক, আর তুমি বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ কর। আমি বললাম, আমি তো অন্ধ থাকা এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়াই পছন্দ করি। সুবহানাল্লাহ!
(৪) হযরত কায়েস ইবনে মাতার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট উপস্থিত হওয়ার অনুমতি চাইলাম। লোকেরা বলল, তাড়াতাড়ি করবেন না। কেননা, উনার নিকট আপনাদেরই ভাই বন্ধ রয়েছেন। ইতিমধ্যে ১২ জন লোক আঁট-সাট পোশাক ও হাত পায়ে দস্তানা ও মোজা পরিহিত অবস্থায় বের হয়ে আসলেন। উনারা আসসালামু আলাইকুম বলে চলে গেলেন। এরপর আমি সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গেলাম এবং জিজ্ঞাসা করলাম, উনারা কারা ছিলেন? তিনি বললেন, এরা তোমাদের ভাই জ্বীন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি তাদেরকে দেখেন, তিনি বললেন, হ্যাঁ। তোমরা যেমন হালাল হারাম সম্পর্কে আমাকে জিজ্ঞাসা কর, তেমনি তারাও এসে জিজ্ঞাসা করে। সুবহানাল্লাহ! (শাওয়াহেদুন নুবুওওয়াত)
(৫) একজন রাবী (বর্ণনাকারী) বর্ণনা করেন, আমরা সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফ উনার মধ্যবর্তী উপত্যকায় সফররত ছিলাম। তখন তিনি একটি খচ্চরের পিঠে সওয়ার ছিলেন। আর আমি একটি গাধার উপর সওয়ার ছিলাম। হঠাৎ আমি দেখলাম, এক ব্যক্তি পাহাড় থেকে নেমে উনার নিকট আসলেন। সেই ব্যক্তি উনার খচ্চরের জিনের নিচে হাত রেখে দীর্ঘক্ষণ পর্যন্ত সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কথাবার্তা বললেন। তিনি শুনতে থাকলেন। লোকটির সাথে একটি বন্য বাঘ ছিল। সেটিও এগিয়ে এসে সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কথা বলল। অবশেষে তিনি বাঘকে বললেন, এখন চলে যাও। তুমি যেভাবে চেয়েছিলে, আমি সেভাবে করে দিয়েছি। বাঘটি চলে গেল। অতঃপর সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে বললেন, তুমি জান, বাঘ কি বলেছিল? আমি বললাম, আল্লাহ পাক তিনি ও উনার রসূল এবং উনার আওলাদ উনারা বেশী জানেন। তিনি বললেন, সে বলেছিল যে, তার জোড়া এ সময় প্রসব বেদনায় ভুগছে। আপনি দোয়া করুন, যাতে আল্লাহ পাক তাকে খালাস করেন এবং আমার বংশের কেউ যেন আপনার কোন মুরীদের উপর হামলা করার কুমতি না হয়। সেই মতে আমি দোয়া করেছি। সুবহানাল্লাহ!
(৬) অন্য এক রাবী (বর্ণনাকারী) বর্ণনা করেন, আমরা প্রায় ৫০ ব্যক্তি সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খেদমতে উপস্থিত ছিলাম। হঠাৎ একজন খেজুর বিক্রেতাও হাযির হলো। সে সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলল, কূফার এক ব্যক্তির ধারণা, আপনার নিকট একজন ফেরেশতা আছেন, যিনি কাফিরকে মু’মিন থেকে এবং বন্ধুকে শত্রু থেকে পৃথক করে আপনাকে অবগত করিয়ে দেন। সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রশ্ন করলেন, তুমি কি কাজ কর? লোকটি বলল, আমি কখনও কখনও সবজি বিক্রয় করি। তিনি বললেন, এ কথা তো ঠিক নয়। তুমি তো খেজুর বিক্রয় কর। লোকটি বলল, আপনি এটা কিরূপে জানলেন, আমাকে মহান আল্লাহ পাক উনার ফেরেশতা অবহিত করেন যে, অমুক আমার বন্ধু, না দুশমন? আর দেখ, তুমি অমুক রোগ ছাড়া অন্য কোন রোগে মৃত্যু বরণ করবে না। রাবী বলেন, যখন আমি কূফায় ফিরে গেলাম, এবং সেই ব্যক্তি সম্পর্কে খোঁজ নিলাম, তখন লোকেরা বলল, সে সেই রোগেই মারা গিয়েছ, যা সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছিলেন। সুবহানাল্লাহ! (শাওয়াহেদুন নবুয়ত)
(৭) উনার সম্মানিত আওলাদ হযরত ইমামুস সাদিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একবার আমার বাবার একটি খচ্চর যার উপর তিনি সওয়ার হয়ে চলতেন হারিয়ে যায়। তিনি বললেন, মহান আল্লাহ পাক যদি ইহা আমাকে ফিরিয়ে দেন, তবে আমি উনার এত অধিক প্রশংসা করব যে, উনি খুশী হয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই খচ্চরটি উহার জ্বীন ও লাগামসহ ফিরে আসল। তিনি ইহার উপর আরোহণ করলেন। অতঃপর তিনি ঠিক হয়ে বসে নিজের কাপড় গুটিয়ে নিলেন এবং অতঃপর নিজের ছের মুবারক আসমানের দিকে উঠিয়ে বললেন, আলহামদুলিল্লাহ! এর থেকে অতিরিক্ত তিনি আর কিছু বললেন না। এ বিষয়ে উনাকে জিজ্ঞাসা করা হলে, তিনি বললেন, আমি কি কিছু ছেড়ে দিয়েছি, অথবা বাকী রেখেছি? আমি তো বলেছি, আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক-উনার জন্য)। এর থেকে বেশী আর কি বলা যায়? সুবহানাল্লাহ!
বলা হয়ে থাকে, তিনি প্রতি দিন ও রাতে ১৫০ রাকায়াত নফল নামায পড়তেন। সুবহানাল্লাহ!
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৬ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৬ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৬ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৬ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৬ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৭ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৮ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে