রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অনন্য খুছুছিয়ত মুবারক

আসরার প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, রাত ২:১৩ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৯
সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার অনন্য খুছুছিয়ত মুবারক
প্রবাদ আছে, ‘হার গুলেরা রঙ্গো বুয়ে দিগারাস্ত’। অর্থাৎ ‘একেক ফুলের একেক রকম রং ও ঘ্রাণ’। সমস্ত উম্মতের মাঝে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের শ্রেষ্ঠত্ব। আবার উনাদের মাঝে বদরী ছাহাবীগণ উনাদের রয়েছে বিশেষ ফযীলত। আবার মুহাজিরগণ উনাদের রয়েছে ব্যতিক্রম শান মুবারক। অপরদিকে খিলাফতের ক্ষেত্রে কুরাইশগণ উনাদের রয়েছে একক প্রাধান্য। সর্বোপরি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের জন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য মুবারক নির্ধারিত। আবার উনাদের প্রত্যেকের আলাদা বা স্বতন্ত্র খুছুছিয়ত মুবারক রয়েছে। সঙ্গতকারণেই সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খুছুছিয়ত মুবারক বিশেষভাবে উল্লেখযোগ্য।
কিতাবে উল্লেখ করা হয়, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি কায়িনাতে একক ব্যক্তিত্ব। যিনি পবিত্র কা’বা শরীফ উনার ভিতরে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন। উনার পূর্বে অন্য কেউই পবিত্র কা’বা শরীফ উনার ভিতরে বিলাদতী শান মুবারক প্রকাশ করেননি। আর ক্বিয়ামত পর্যন্ত কেউই এরূপ করতে সামর্থ্যবান হবেন না।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت انس رضى الله تعالى عنه قاَلَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّم أَنَا مَدِينَةُ الْعِلْمِ وَ حضرت أَبُو بَكْرٍ أَسَاسُهَا وَ حضرت عُمَرُ حِيطَانُهَا وَ حضرت عُثْمَانُ سَقْفُهَا وَ حضرت عَلِيٌّ عليه السلام بَابُهَا
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ইলমের শহর মুবারক। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খুঁটিস্বরূপ। সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার দেয়ালস্বরূপ। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার ছাদস্বরূপ। এবং সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজাস্বরূপ। (নুজহাতুল মাজালিস)
অর্থাৎ হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনারা প্রত্যেকেই ইলমের জামে’। তবে ইলম প্রকাশিত হবে সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মাধ্যমে। যা অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت حبيرة رحمة الله عليه قال خطبنا الحسن بن على عليهما السلام فقال لقد فارقكم رجل بالامس لـم يسبقه الاولون بعلم ولا يدركه الاخرون.
অর্থ: হযরত হুবায়রা রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি শাহাদাতী শান মুবারক গ্রহণ করার পর ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত হাসান আলাইহিস সালাম তিনি পবিত্র খুতবা মুবারক প্রদানকালে ইরশাদ মুবারক করেন, গতকাল এমন একজন মহান ব্যক্তিত্ব তোমাদের থেকে পর্দা করেছেন যিনি ইলম প্রকাশের ক্ষেত্রে পূর্ববর্তীগণ উনাদের চেয়ে অগ্রগামী। আর পরবর্তীরা তো উনার নাগালই পায়নি। (মুসনাদে আহমদ শরীফ)
সত্যিই সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ইলম মুবারক প্রকাশের ক্ষেত্রে সকলের অগ্রগামী। বলা হয়, ইলম দু’ প্রকার। জাহিরী এবং বাতিনী তথা ইলমে ফিক্বহ এবং ইলমে তাসাউফ।
ইলমে তাসাউফের অনেকগুলো সিলসিলা বা ত্বরীক্বা মুসলিম উম্মাহর মাঝে চালু রয়েছে। তবে শুধুমাত্র নকশবন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা ব্যতিত অন্য সব তরীক্বা উনার মাধ্যমেই জারি হয়েছে। মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা ইমামুল উমাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় প্রকাশিত শাজরা শরীফ তার সুস্পষ্ট প্রমাণ।
ইলমে ফিক্বহর প্রথম আলোচ্য বিষয় ইলমে তাফসীর। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মুবারক ইলমে তাফসীর সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت عبد الله بن مسعود رضى الله تعالى عنه قال ان القران انزل على سبعة احرف ما منها حرف الا له ظاهر وباطن وان على بن ابى طالب عليه السلام عنده منه علم الظاهر وعلم الباطن.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই পবিত্র কুরআন শরীফ সাত হরফে নাযিল হয়েছে। প্রতিটি হরফেরই একটি জাহিরী এবং একটি বাতিনী অর্থ রয়েছে। আর হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিকট জাহিরী-বাতিনী উভয় প্রকার ইলম মুবারকই রয়েছে। (মানাকিবু আসাদিল গালিব)
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
قسمت الحكمة عشرة اجزاء فاعطى على عليه السلام تسعة اجزاء والناس جزء واحدا
অর্থ: ইলম ও হিকমতকে দশ (১০) ভাগ করা হয়েছে। তন্মধ্যে নয় (৯) ভাগ সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে হাদিয়া করা হয়েছে। আর এক ভাগ মানুষদের বণ্টন করা হয়েছে। (আবূ নুয়াইম)
তাই তো, তাফসীর, হাদীছ শরীফ, ফিক্বাহ, উছূল, ক্বাওয়ায়িদ, বালাগাত, ফাসাহাত, ফারায়েয, ইলমে তিব্ব, ইলমে হুনুরসহ সমস্ত প্রকার ইলম প্রকাশের ক্ষেত্রে উনার মুবারক পৃষ্ঠপোষকতা রয়েছে। ইলম হাছিল করতে হলে উনার আনুষ্ঠানিক নিসবত প্রয়োজন।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت ابن عباس رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا مدينة العلم وعلى عليه السلام بابها فمن اراد العلم فلياته من بابه.
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ইলম মুবারক উনার শহর। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি উনার দরজাস্বরূপ। অতএব, যে ইলম হাছিল করতে চায়, সে যেন ইলমের দরজা দিয়ে আসে। (আবু নুয়াইম)
উপরোক্ত পবিত্র হাদীছ উনার ব্যাখ্যায় বলা হয়েছে, জাহিরী ইলম তো অবশ্যই এমনকি বাতিনী ইলম তথা এমনকি বাতিনী নিয়ামত হাছিল করতে হলেও সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার নিসবত মুবারক বা উনাকে উসীলা হিসেবে গ্রহণ করা অতীব জরুরী।
কিতাবে উল্লেখ করা হয়, গাউছুল আ’যম হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনি মানুষদেরকে নসীহত করুন। তিনি আরজ করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি তো অনারবী। আরবীদেরকে কিভাবে নসীহত মুবারক করবো। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মুখ মুবারক-এ নূরুল বারাকাত মুবারক প্রদান করলেন। অতঃপর সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনিও নূরুল বারাকাত মুবারক প্রদান করলেন। আর সেই মুবারক দিন হতেই হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি তা’লীম দেয়া শুরু করেন।
অনুরূপভাবে নিসবত মুবারকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সরাসরি নির্দেশ মুবারকে সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা ইমামুল উমাম হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনাকে জামিউল ইলম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তা’লীম মুবারক প্রদান করেছেন। সুবহানাল্লাহ! যে সুদীর্ঘ ঘটনা অনেকেরই জানা।
কাজেই উম্মাহর দায়িত্ব-কর্তব্য হলো সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মুবারক শান জেনে হুসনে যন পোষণ করত উনার নিসবত মুবারক হাছিল করে রেযামন্দি হাছিলের কোশেশ করা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সকলকে তাওফীক দান করুন। আমীন!

-আহমদ নুছাইর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে