মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
তাদক্বীক্বুল আহাদীছ ফিছ্ ছহীহ ওয়াদ্ব দ্বায়ীফ ওয়াল মাওদ্বূ’:

সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি হযরত দাউদ আলাইহিস সালাম উনাকে বয়স মুবারক দান সংক্রান্ত হাদীছ শরীফ উনার তাত্ত্বিক বিশ্লেষণ (৮)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ২:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৩০
সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি হযরত দাউদ আলাইহিস সালাম উনাকে বয়স মুবারক দান সংক্রান্ত হাদীছ শরীফ উনার তাত্ত্বিক বিশ্লেষণ (৮)
ছিহাহ সিত্তাহ কিতাবের সকল হাদীছ শরীফই ছহীহ নয়, বরং তাতেও অনেক দ্বয়ীফ হাদীছ শরীফ এমনকি মওজূ’ হাদীছও রয়েছে।
স্মরণীয় যে, ছিহাহ সিত্তাহ কিতাবের সকল হাদীছ শরীফই ছহীহ নয় বরং তাতেও অনেক দ্বয়ীফ হাদীছ শরীফ এমনকি মওজূ হাদীছও রয়েছে। মূলকথা হলো- এমন কোন হাদীছ শরীফ-এর কিতাব নেই, যে কিতাবের সকল হাদীছ শরীফই ছহীহ বা বিশুদ্ধ হওয়ার ব্যাপারে সকল মুহাদ্দিছগণ একমত হয়েছেন। বরং কোন একখানা হাদীছ শরীফকে কোন একজন ছহীহ বলেছেন, অন্য একজন সেটাকে দ্বয়ীফ বলেছেন। যেমন- ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহি আলাইহিমা উনারা এমন বহু হাদীছ শরীফ ছহীহ নয় বলে ছেড়ে দিয়েছেন, অথচ সেগুলো হযরত ইমাম আবূ দাউদ, হযরত ইমাম তিরমিযী, হযরত ইমাম নাসায়ী, হযরত ইমাম ইবনে মাজাহ, হযরত ইমাম দারু কুতনী রহমতুল্লাহি আলাইহিম প্রমুখ ইমামগণ উনারা ছহীহ বলে গ্রহণ করেছেন। (সায়িকাতুল মুসলিমীন)
আবার এমন অনেক হাদীছ শরীফ রয়েছে, যেগুলো হযরত ইমাম বুখারী ও হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহিমা উনারা ছহীহ বলে গ্রহণ করেছেন। কিন্তু ছিহাহ সিত্তাহর অন্যান্য ইমামগণ সেগুলো ছহীহ নয় বলে পরিত্যাগ করেছেন। আর তাই বিখ্যাত মুহাদ্দিছ হযরত মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি “আলফিয়া” কিতাবের হাশিয়ায় উল্লেখ করেন যে, “ছহীহ বুখারী শরীফ-এর ৮০ জন ও ছহীহ মুসলিম শরীফ-এর ১৬০ জন রাবীর বর্ণনাকৃত হাদীছ শরীফ দ্বয়ীফ বলে প্রমাণিত হয়েছে।” (নুয্হাতুন্ নাজার)
হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ইমাম দারু কুতনী, হযরত আবূ আলী ও হযরত আবূ দাউদ দামেস্কী রহমতুল্লাহি আলাইহিম ছহীহ বুখারী শরীফ ও ছহীহ মুসলিম শরীফ-এর ২০০ হাদীছ শরীফকে দ্বয়ীফ বলে উল্লেখ করেছেন।” (মুক্বাদ্দিমায়ে শরহে মুসলিম)
হযরত ইমাম কুস্তলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ছহীহ বুখারী শরীফের মধ্যে এরূপ হাদীছ শরীফও রয়েছে, যা কারো মতে ছহীহ, আর কারো মতে দ্বয়ীফ।” (শরহে বুখারী)
কাশফুয যুনূন, মুক্বাদ্দিমায়ে ফাতহুল বারী ইত্যাদি কিতাবে ছহীহ বুখারী শরীফ-এর কিছু কিছু হাদীছ শরীফকে দ্বয়ীফ বলে প্রমাণ করা হয়েছে।
শুধু তাই নয়, ছহীহ বুখারী শরীফ ও মুসলিম শরীফে ২০ জন মরজিয়া, ২৩ জন কদিরিয়া, ২৮ জন শিয়া, ৪ জন রাফিজী, ৯ জন খারিজী, ৭ জন নাসিবী কর্তৃক হাদীছ শরীফ বর্ণিত হয়েছে। (সায়িকাতুল মুসলিমীন)
মুসাল্লাম কিতাবের টীকা ৪১১ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, আল্লামা বাহরুল উলূম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, হযরত ইবনু ছালাহ এবং কতক আলিম যে বলেছেন, ছহীহ বুখারী শরীফ ও ছহীহ মুসলিম শরীফ-এর হাদীছ শরীফগুলি নিশ্চয়ই ছহীহ; কিন্তু ইহা ভ্রান্তিমূলক মত। কারণ ছহীহ বুখারী শরীফ ও ছহীহ মুসলিম শরীফ-এ বহু বিপরীত হাদীছ শরীফ রয়েছে। এ ছাড়া ক্বদরিয়া, খারিজী, রাফিজী, মরজিয়া ইত্যাদি বাতিল ফিরক্বার লোকদের বর্ণিত বহু হাদীছ শরীফ বুখারী শরীফ ও মুসলিম শরীফ-এ আছে।
হযরত ইমাম দারু কুতনী রহমতুল্লাহি আলাইহি তিনি ছহীহ বুখারী শরীফ-এর ৯৫টি এবং ছহীহ মুসলিম শরীফ-এর ১১৫টি হাদীছ শরীফ দ্বয়ীফ বলেছেন। হাদীছ শরীফ বিশেষজ্ঞ আলিমগণ ছহীহ আবূ দাউদ, ছহীহ তিরমিযী ও ছহীহ নাসায়ী শরীফ-এর বহু হাদীছ শরীফকে দ্বয়ীফ বলেছেন। হযরত ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহি আলাইহিম উনারা হযরত ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহিম উনাদের বর্ণিত অনেক হাদীছ শরীফকে দ্বয়ীফ বলেছেন। পক্ষান্তরে উক্ত তিন ইমাম রহমতুল্লাহি আলাইহিম উনারা হযরত ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহিমা উনাদের বর্ণিত অনেক হাদীছ শরীফকে দ্বয়ীফ বলেছেন।
সনদ বিশ্লেষণ
উপরোক্ত বর্ণনা সমূহ থেকে একটি বর্ণনার সনদ হলো:
قَالَ أَبُو يَعْلَى : حدثنا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ ، ثنا عُمَرُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَافِعٍ، عَنِ الْمَقْبُرِيّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْه - وقد رواه الحافظ أبو بكر البزار والترمذي والنسائي

অর্থ: হযরত ইমাম আবূ ইয়ালা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের নিকট হাদীছ শরীফ বর্ণনা করেছেন উকবা ইবনে মুকরিম রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমাদের নিকট হাদীছ শরীফ বর্ণনা করেছেন উমর ইবনে মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি, তিনি ইসমাইল ইবনে রাফে’ থেকে তিনি মাক্ববারী থেকে তিনি হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। এ হাদীছ শরীফখানা হাফিজ আবূ বকর বাজ্জার, ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহিম উনারা বর্ণনা করেছেন।
উপরোক্ত বর্ণনা সম্পর্কে মুসনাদে আবূ ইয়ালা আল মাওসিলী (দারুল মা’মূন লিত তুরাস) কিতাবের ১১/৪৫৫ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে-
اسناده ضعيف - اسماعيل ابن رافع قال احمد ضعيف منكر الحديث,
অর্থ: উপরোক্ত হাদীছ শরীফের সনদ দ্বয়ীফ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উক্ত হাদীছ শরীফের একজন রাবী - ইসমাইল ইবনে রাফে’ রাবী হিসাবে দ্বয়ীফ এবং মুনকিরুল হাদীছ।
وقال ابو حاتم منكر الحديث
অর্থ: ইমাম আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, উক্ত হাদীছ শরীফের একজন রাবী ইসমাইল ইবনে রাফে’ মুনকিরুল হাদীছ।
وقال ابن معين والعجلي: ضعيف,
অর্থ: ইমাম ইবনে মুয়ীন রহমতুল্লাহি আলাইহি তিনি এবং আল আজালী রহমতুল্লাহি আলাইহি উনারা বলেন, উপরোক্ত হাদীছ শরীফের সনদ দ্বয়ীফ।
و ضعفه العقيلي وابن الجارود ,وابن عبد البر والخطيب, وابن حزم,
অর্থ: ইমাম উক্বাইলী, ইবনুল জারূদ, ইবনে আব্দুল বার,খতীব এবং ইবনে হাযাম রহমতুল্লাহি আলাইহিম তিনি উনারা উপরোক্ত হাদীছ শরীফের সনদকে দ্বয়ীফ বলেছেন।
وقال النسائ فى الضعفاء برقم (৩২) متروك الحديث, وقال الدارقطني , وعلى بن الجنيد متروك
অর্থ: ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার দ্বুয়াফা কিতাবের ৩২ পৃ; এবং ইমাম দারু কুতনী ও ইমাম আলী ইবনুল জুনায়েদ উনারা উপরোক্ত হাদীছ শরীফকে মাতরূক হাদীছ হিসাবে উল্লেখ করেছেন।
وقال الترمذي: ضعفه بعض اهل العلم
অর্থ: ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন - বিভিন্ন উলামায়ে কিরামগণ উপরোক্ত হাদীছ শরীফের সনদ দ্বয়ীফ বলেছেন।
وقال النسائ هذا حديث منكر,
অর্থ: ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- এ হাদীছ শরীফ মুনকার
واختلف فيه على إسماعيل بن رافع،
অর্থ: এ হাদীছ শরীফ উনার একজন রাবী’ ইসমাইল ইবনে রাফে’ সম্পর্কে ইখতিলাফ রয়েছে। (আনীসুস ছারী তাখরী জু আহাদীসি ফতহুল বারী ২/১৫৮৯)
وإسناده ضعيف لضعف إسماعيل بن رافع
অর্থ: এ হাদীছ শরীফ উনার সনদ দ্বয়ীফ, একজন রাবী’ ইসমাইল ইবনে রাফে’ এর কারণে। (ইবনে সা’দ ১/৩০) (চলবে)।
-হাফিযুল হাদীছ মুহম্মদ ফদ্বলুল হক্ব।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ৪ ঘণ্টা আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ ঘণ্টা আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৫ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৬ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৬ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬