সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার জীবনী মুবারক -৫
উম্মুল মু’মিনীন হিসাবে নবুয়ত মুবারক প্রকাশের দশম বছরের পবিত্র মাহে রমাদ্বান শরীফ থেকে প্রথম হিজরীর মাহে শাওওয়াল পর্যন্ত তিনি এককভাবে পবিত্র আহলু বাইতি রসুলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের তত্ত¦াবধায়ক ছিলেন। অতঃপর ক্রমান্বয়ে অপরাপর উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের তশরীফ আনয়নের পর হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মুবারক দায়িত্বও হ্রাস পেতে থাকে।
অন্যান্য উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তুলনামূলকভাবে হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি সাধারণ মহিলাদের থেকে কিছুটা লম্বা ছিলেন এবং স্বাস্থ্যবতীও ছিলেন। দশম হিজরীর বিদায় হজ্জে হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সফর সঙ্গী ছিলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্য লোকদের মুযদালেফা থেকে রওয়ানা হওয়ার পূর্বেই মীনায় চলে যাওয়ার অনুমতি প্রদান করেন।
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন, মুযদালেফার রাতে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট মানুষের ভীড়ের আগে চলে যাওয়ার অনুমতি চান। স্বাস্থ্যের কারণে তিনি দ্রুত চলাফেরা করতেন না। সেজন্য নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে অনুমতি প্রদান করেন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাঈ শরীফ)
একদিন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা অনেকে উপস্থিত ছিলেন। এমন সময় একজন উম্মুল মু’মিনীন প্রশ্ন করলেন- ইয়া রসুলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্যে সর্বপ্রথম কার বিছাল শরীফ হবে?
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- আপনাদের মধ্যে যাঁর হাত মুবারক সবচেয়ে দীর্ঘ।
উপস্থিত সকলে এই ক্বওল শরীফ উনার সরল অর্থ গ্রহণ করেন। উনারা নিজেদের হাত মুবারক মেপে দেখেন, হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার হাত মুবারক সবার চেয়ে দীর্ঘ। উনারা বিশ্বাস করলেন, হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার বিছাল শরীফই হবে সবার আগে হবে। কিন্তু যখন উম্মুল মু’মিনীন হযরত আস সাবিয়াহ আত্বওয়ালু ইয়াদান (হযরত যয়নব বিনতু জাহাশ আলাইহাস সালাম) সবার আগে বিছাল শরীফ লাভ করলেন, তখন বুঝা গেল, হাত মুবারক দীর্ঘ হওয়ার অর্থ দানশীলতা। দান করা ছিল উনার সবচেয়ে প্রিয় কাজ, এজন্য উনার লক্বব মুবারক আত্বওয়ালু ইয়াদান।
সেখানে উপস্থিত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ অর্থাৎ হযরত বিনতু জাহাশ আলাইহাস সালাম সর্ব প্রথম বিছালী শান মুবারক প্রকাশ করেন। হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম তখনও দুনিয়ার জমীনে ছিলেন। (তাবাকাত, আনসাবুল আশরাফ)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বর থেকে প্রাপ্ত ভূ-সম্পত্তি হতে উনার খোরপোষের ব্যবস্থা করেছিলেন। ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহির বর্ণনা অনুযায়ী তিনি সেখান থেকে ৮০ ওয়াসাক খেজুর ও ২০ ওয়াসাক গম অথবা যব পেতেন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।