সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার জীবনী মুবারক -০৪
পরে যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তিনি আক্ষেপ করে বলেন, আমি তখন এতই নির্বোধ ছিলাম যে, আমি আমার মাথায় এ জন্য ধুলা নিক্ষেপ করেছিলাম যে, আমার বোনের নিসবাতুল আযীমাহ শরীফ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে হয়েছে।
এই বর্ণনা থেকে বুঝা যায় হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম উনার পিতা হযরত যাময়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-ই উনার নিসবাতুল আযীমাহ শরীফ উনার ব্যবস্থা করেছেন। (শরহে যুরক্বানী আলাল মাওয়াহিব)
অতঃপর হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের লালন-পালন, বাড়ী-ঘরের তত্ত্বাবধান এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মনের প্রশান্তির জন্য তাৎক্ষণিকভাবে উনাকে পবিত্র আহলু বাইত শরীফে পাঠিয়ে দেয়া হয়।
উম্মুল মু’মিনীন হযরত আল উলা কুবরা আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশের পর হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম এককভাবে উম্মুল মু’মিনীন হিসাবে আহলু বাইত শরীফ উনাদের দায়িত্বভার গ্রহণ করেন। অবশ্য হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু ওয়া আলাইহিস সালাম উনার সম্মানিত আম্মাজান হযরত ফাতিমা বিনতু আসাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ও সম্মানিত আহলু বাইত শরীফ উনাদের দেখাশোনা করতেন।
হিজরত মুবারক:
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হিজরত মুবারক করে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে পৌঁছার পর হযরত যায়দ বিন হারিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আবু রাফি রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে প্রেরণ করেন উনার পবিত্র আহলু বাইত শরীফ উনাদেরকে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে নিয়ে আসার জন্য।
অনন্তর উনারা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়া আলাইহাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত আন নুরুছ ছালিছাহ আলাইহাস সালাম, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত আন নুরুর রাবিয়া যাহরা আলাইহাস সালাম ও হযরত উম্মে আয়মন আলাইহাস সালাম উনাদেরকে নিয়ে পবিত্র মদীনা শরীফে রওয়ানা হন এবং যথাসময় পবিত্র মদীনা শরীফে গিয়ে উপস্থিত হন। (শরহে যারক্বানী আলাল মাওয়াহিব)
সংসার জীবন:
অল্প দিনের মধ্যেই হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন উম্মুল মু’মিনীন হযরত আল উলা কুবরা আলাইহাস সালাম উনার সংসারকে আত্মস্থ করে নিলেন।
নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুয়ূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুই বানাত সাইয়্যিদাতুনা হযরত আন নুরুছ ছালিছাহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুনা হযরত আন নুরুর রবিয়া যাহরা আলাইহাস সালাম উনাদেরকে তিনি অত্যন্ত মুহব্বত মুবারক করতেন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার সাওয়ানিহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।