সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম (২)
(গতকালের পর)
খিদমত মুবারকের সার্বক্ষণিক আঞ্জাম দান:
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম তিনি বলেন, হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার বিদায়ের দুই মাস পরে কোন এক প্রত্যুষে হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে ডাকেন। খুশিতে উনার চেহারা মুবারক উৎফুল্ল দেখাচ্ছিল। হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশির আতিশয্যে বললেন, হে বারাকাহ! আমি একটি বিস্ময়কর স্বপ্ন মুবারক দেখেছি। আমি দেখলাম, আমার সম্মানিত নূরুল ওয়ারা’ (পেট) মুবারক হতে একটি মহান নূর মুবারক বের হয়ে পাহাড় পর্বত এবং মক্কা শরীফ উনার সমগ্র উপত্যকা আলোকিত করেছেন। তখন আমি বললাম, আপনি কি রেহেম মুবারকে কোন সন্তান ধারণ করেছেন বলে মনে করেন? তিনি বললেন, হ্যাঁ, তবে অন্যরা যেরূপ অসুবিধা অনুভব করে সেরূপ নয়। সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম বললেন, তবে সম্ভবতঃ আপনি এমন একজন ভাগ্যবান সন্তান ধারণ করেছেন যিনি অনেক কল্যাণের অধিকারী হবেন।
যতদিন হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি বিদেশ সফরে ছিলেন, হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুঃখ ভারাক্রান্ত ছিলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম তিনি উনার পাশে থেকে সব সময় সান্ত¡না দিয়ে, উনার সাথে কথা-বার্তা বলে এবং বিভিন্ন ঘটনা মুবারক শুনিয়ে উনাকে খুশি করতে চেষ্টা করতেন।
আবরাহা যখন পবিত্র কা’বা শরীফ উনার ক্ষতিসাধনে আসলো তখন হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসে অন্যান্য সকলের মত হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিরাপত্তার কথা চিন্তা করে ঘর ছেড়ে পাহাড়ে উঠতে বললেন। তখন হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অত্যন্ত দৃঢ়চিত্তে পাহাড়ে উঠতে অস্বীকার করলেন, কারণ উনার জানা ছিল যে, আবরাহা পবিত্র মক্কা শরীফে প্রবেশ করতে পারবে না এবং মহান আল্লাহ পাক উনার পবিত্রতম ঘর মুবারকও ভাঙ্গতে পারবে না। পরবর্তীতে তাই হলো। আবরাহা তার হস্তী বাহিনী নিয়ে পবিত্র মক্কা শরীফ উনার অদূরে সমূলে বিনাশ প্রাপ্ত হলো।
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম তিনি রাত-দিন একাকার করে হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সার্বক্ষণিক খিদমত মুবারকে নিয়োজিত থাকেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম তিনি বলেন, আমি উনার বিছানা মুবারকের পাশে ঘুমাতাম এবং রাত্রে হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার জুদায়ীর কারণে উনার নিরব কান্না মুবারক শ্রবণ করতাম। কোন কোন সময় উনার নিরব কান্না মুবারক শুনে আমি জাগ্রত হয়ে উঠতাম এবং উনাকে সান্ত¡না ও সাহস দিতাম।
অনেকদিন পর সিরিয়া-গামী ব্যবসায়িক কাফেলার প্রথম দল ফিরে আসল এবং পবিত্র মক্কা শরীফ উনার ব্যবসায়ী পরিবারগুলি তাদেরকে খুশির সাথে সংবর্ধনা প্রদান করলো। সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম গোপনে হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গৃহে গমন করলেন হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার খবর নেয়ার জন্য। কিন্তু উনার কোন খবর পাওয়া গেল না। তিনি হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট ফিরে আসলেন, কিন্তু তিনি কি দেখেছেন বা কি শুনেছেন এ সম্পর্কে কিছুই বললেন না, কারণ এতে তিনি আরো মর্মাহত হতে পারেন। ক্রমে সমস্ত কাফেলা ফিরে আসলো, কিন্তু হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি ফিরে আসলেন না।
পরবর্তীতে যখন পবিত্র মদীনা শরীফ হতে খবর আসল যে, হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেছেন, তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম তিনি হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ঘরে ছিলেন। তিনি বলেন, আমি যখন এই খবর শুনলাম, আমার সংজ্ঞা বিলুপ্ত হল। আমি জানি না, এ খবর শোনার পর আমি কি কি করেছি। তবে এইটুকু মনে আছে যে, আমি কান্না করতে করতে অতি দ্রুত হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফে গেলাম। আমরা এতদিন যাঁর আগমন অপেক্ষায় প্রহর গুনছিলাম, যেই মহান সত্ত্বা মুবারক, পবিত্র মক্কা শরীফ উনার সবচেয়ে সুন্দর যুবক, কুরাইশ গোত্রের গর্ব, সেই হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি দুনিয়া হতে বিদায় নিয়েছেন। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।