সাংবাদিকদের ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিল বাংলাদেশ ব্যাংক
, ০১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে অবাধ প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করে সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে কোনও বাধা রইল না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেপুটি গভর্নর সাইদুর রহমান জানান, কিছুদিনের জন্য প্রবেশে কিছুটা বিধিনিষেধ থাকলেও, এখন আর কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে সমস্যা নেই।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবে না বলে আশা করি। তবে, যেটা দেশের জন্য উপকার, সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।
তিনি বলেন, আমরা নতুন গভর্মেন্টের জন্য অপেক্ষা করছি। কিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পাড়িনি। তবে, এখন আমরা সবই তুলে ধরবো। আপনাদের আসা লাগবে না, আমরা আপনাদের কাছে পৌছিয়ে দেব।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাস থেকে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল গভর্নর। এরপর বিভিন্ন সাংবাদিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন সাংবাদিকদের নিষেধাজ্ঞা দেওয়ায় নিন্দা জানায়। একই সঙ্গে সাংবাদিকরা একাধিকবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানায়। অবশেষে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)