তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
, ১৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুন, ২০২৬ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। দিনের পাশাপাশি রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও আর্থিক ক্ষতি।
গাজীপুর জেলার টঙ্গী, গাজীপুর সদর, জয়দেবপুর, চন্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, কোনাবাড়ী, কাশিমপুর, গাছা ও পূবাইল এলাকায় প্রায় প্রতি এক থেকে দেড় ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও এক ঘণ্টা, আবার কোথাও দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না।
এদিকে কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন চার থেকে পাঁচবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গাজীপুরের এসপিএম ডিজাইন লিমিটেড-এর প্রশাসনিক ব্যবস্থাপক ফয়েজ আহমেদ জানান, তাদের কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। উৎপাদন সচল রাখতে জেনারেটর চালাতে অতিরিক্ত জ্বালানি ব্যয় করতে হচ্ছে, ফলে পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের মুমতাহিনা ফুডস অ্যান্ড অয়েলস মিল-এর মালিক আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, গত কয়েক সপ্তাহে লোডশেডিংয়ের কারণে তাদের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষা, পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। শিল্প মালিক ও বাসিন্দাদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরে অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)